Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এলো ট্রিপল ক্যামেরার ‘বাজেট বস’ স্মার্টফোন প্রিমো জিএইচ ইলেভেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
এলো ট্রিপল ক্যামেরার ‘বাজেট বস’ স্মার্টফোন প্রিমো জিএইচ ইলেভেন
Share on FacebookShare on Twitter

বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘বাজেট বস’ স্মার্টফোন ‘প্রিমো জিএইচ ইলেভেন’। নজরকাড়া ডিজাইনের ফোনটি ছেড়েছে প্রযুক্তিপণ্যের দেশীয় নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোবাইল বিভাগ। এতে বড় পর্দার এইচডি প্লাস ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা, শক্তিশালী র‌্যাম-রম ও ব্যাটারি, অ্যান্ড্রয়েড ১২ ওএসসহ আকর্ষণীয় সব ফিচার রয়েছে। কনফিগারেশন ও দাম বিবেচনায় ডিভাইসটিকে তাই ‘বাজেট বস’ স্মার্টফোন বলে অভিহিত করছেন সংশ্লিষ্টরা।

ওয়ালটন মোবাইলের চিফ বিজনেস অফিসার এসএম রেজওয়ান আলম জানান, এন্ট্রি লেভেলের ক্রেতাদের চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনায় ‘প্রিমো জিএইচ ইলেভেন’ মডেলটি বাজারে ছাড়া হয়েছে। এর ডিজাইন ও পারফর্মেন্স সবার মন কেড়ে নেবে। গ্রাস গ্রিন, নাইট ব্লু এবং গ্রে ব্লু Ñ এই তিনটি আকর্ষণীয় রঙে হ্যান্ডসেটটি বাজারে এসেছে। ফোনটির দাম ৯,০৯৯ টাকা হলেও ক্রেতারা এটি পাচ্ছেন মাত্র ৭,৫৯৯ টাকায়।

ওয়ালটন মোবাইলের মার্কেটিং ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানান, বাজেট বস প্রিমো জিএইচ ইলেভেন ফোনটিতে ব্যবহৃত হয়েছে ইনসেল আইপিএস প্রযুক্তির ২০:৯ রেশিওর ভি-নচ ডিসপ্লে। ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ১৬০০ বাই ৭২০ পিক্সেল। ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন সুবিধাযুক্ত স্মার্টফোনটিতে রয়েছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গ্লাস। ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহারে অনন্য অভিজ্ঞতা পাবেন গ্রাহক।

ফোনটি অ্যান্ড্রয়েড ১২ (গো এডিশন) অপারেটিং সিস্টেমে পরিচালিত। ফলে এই ফোনের কার্যক্ষমতা ও গতি বেশি। এতে ব্যবহৃত হয়েছে ২.০ গিগাহার্টস গতির হেলিও এ২২ এআরএম কর্টেক্স এ৫৩ প্রসেসর। সঙ্গে রয়েছে পাওয়ার ভিআর জিই৮৩০০ গ্রাফিক্স এবং ২ গিগাবাইট এলপিডিডিআরফোরএক্স র‌্যাম। ফলে বিভিন্ন অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা পাওয়া যাবে। ফোনটির অভ্যন্তরীণ মেমোরি ৩২ গিগাবাইটের। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

‘প্রিমো জিএইচ ইলেভেন’ মডেলের ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ/২.০ অ্যাপারচার সমৃদ্ধ ট্রিপল অটোফোকাস ক্যামেরা। ১/৩.০৬ ইঞ্চির সেন্সরযুক্ত ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা নিশ্চিত করবে ঝকঝকে উজ্জ্বল ছবি। আকর্ষণীয় সেলফির জন্য এই ফোনের সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরায় নরমাল মোড ছাড়াও রয়েছে প্রো, বিউটি, পোর্টরেইট, এআর স্টিকার, প্যানারমা, টাইমস ল্যাপস এবং কিউআর কোড। অন্যান্য ক্যামেরা ফিচারের মধ্যে রয়েছে এআই, ৫পি লেন্স, ফেস ডিটেকশন, ডিজিটাল জুম, সেলফ টাইমার, টাচ-ফোকাস, স্মাইল শাটার, ভলিউম ক্যাপচার, ফিংগার ক্যাপচার, ফেসিয়াল ইনফরমেশন, মিরর রিফ্লেকশন, ফিল্টার ইত্যাদি।

স্মার্টফোনটিতে পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপের জন্য ব্যবহৃত হয়েছে ৪২০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। কানেক্টিভিটি হিসেবে আছে ওয়াই-ফাই, ব্লুটুথ, মাইক্রো ইউএসবি, কাস্ট স্ক্রিন, ল্যান হটস্পট, ওটিএ এবং ওটিজি। সেন্সর হিসেবে আছে এক্সিলারোমিটার (থ্রিডি), জিপিএস, এ-জিপিএস, লাইট (ব্রাইটনেস), প্রোক্সিমিটি ইত্যাদি। ফোনের সুরক্ষায় রয়েছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ভিওএলটিটিই বা ভোল্টি সাপোর্টসহ ডুয়াল সিমে ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট, মাইক্রো এসডি কার্ডের জন্য আলাদা স্লট, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক, স্ক্রিন রেকর্ড, স্মার্ট কন্ট্রোল, স্ক্রিন জেসচার ইত্যাদি।

বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা থাকছে।

Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডেস্কটপ ও ল্যাপটপ ছাড়াই বাসায় করুন অফিসের কাজ!
নির্বাচিত

ডেস্কটপ ও ল্যাপটপ ছাড়াই বাসায় করুন অফিসের কাজ!

ডিজিটাল প্ল্যাটফর্মে ভাতা বিতরণ চায় ‘নগদ’
নির্বাচিত

ভাতার টাকা উধাও হয়ে যাচ্ছে ‘নগদ’ একাউন্ট থেকে

দারাজে নতুন রেকর্ড করলো রিয়েলমি জিটি মাস্টার এডিশন
নির্বাচিত

দারাজে নতুন রেকর্ড করলো রিয়েলমি জিটি মাস্টার এডিশন

দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র যুক্ত হচ্ছে হুয়াওয়ে
নির্বাচিত

দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র যুক্ত হচ্ছে হুয়াওয়ে

টপ ড্রাইভার ভাইদের ফ্রি জীবাণুমুক্তকরণ সার্ভিস দিচ্ছে “ট্রাক লাগবে”
অটোমোবাইল

টপ ড্রাইভার ভাইদের ফ্রি জীবাণুমুক্তকরণ সার্ভিস দিচ্ছে “ট্রাক লাগবে”

২০০ মেগাপিক্সেলের পাতলা ফোন আনছে স্যামসাং
নির্বাচিত

২০০ মেগাপিক্সেলের পাতলা ফোন আনছে স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই
নির্বাচিত

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা
বিবিধ

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের
বিবিধ

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix