Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডেস্কটপ ও ল্যাপটপ ছাড়াই বাসায় করুন অফিসের কাজ!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 29 April 2020
ডেস্কটপ ও ল্যাপটপ ছাড়াই বাসায় করুন অফিসের কাজ!
Share on FacebookShare on Twitter

মহামারী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে গোটা বিশ্ব থমকে আছে। নির্দেশনা অনুযায়ী বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে লক-ডাউন, স্থবির হয়ে পড়েছে জনজীবন।

বৈরী পরিস্থিতিতে কর্মীদের কর্মদক্ষতা বাড়াতে ও মনোবল চাঙ্গা রাখতে অনেক প্রতিষ্ঠানই কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশনা দিয়েছে। তবে বাসা থেকে কাজ করাটা একটু দুরূহ। এ সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে একটি ভারসাম্য‚ জীবন-যাপনের জন্য এটি দারুণ সুযোগ। এক্ষেত্রে, স্যামসাং ডেক্স হতে পারে বেশ কার্যকরী।

১. যেকোনো জায়গাকেই পরিণত করুন কাজের পরিবেশে
বাসায় বসে কাজ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পছন্দানুযায়ী জায়গা ঠিক করা। যেখানে বসে আপনি কাজ করবেন, অর্থাৎ যেটা আপনার হোম অফিস হবে, বাসা কিংবা অ্যাপার্টমেন্টের সে জায়গাকে স্যামসাং ডেক্সের সাহায্যে খুব সহজেই কর্মক্ষেত্র বা ওয়ার্ক-জোন বানানো যাবে।

এক্ষেত্রে, আপনার অফিসের ল্যাপটপ বা কম্পিউটার হাতের কাছে না থাকলেও আপনি কোনও সমস্যায় পড়বেন না। আপনার গ্যালাক্সি ডিভাইসটিকে একটি মনিটরের সাথে সংযুক্ত করলে স্বয়ংক্রিয়ভাবেই মনিটরে স্যামসাং ডেস্ক চালু হয়ে যাবে। এই ফিচারটি সুবিধা হচ্ছে, আপনি আপনার কাজগুলো শুধুমাত্র বড় পর্দাতেই দেখবেন না, পাশাপাশি, মনিটরে কাজ করার সময় আপনার ডিভাইসটিকে টাচ-প্যাড এবং কি-বোর্ড হিসেবে ব্যবহার করতে পারবেন।

২. সহজে ডকুমেন্ট স্থানান্তর
স্যামসাং ডেক্সের সাহায্যে আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো স্মার্ট-ফোনে জমা রাখতে পারবেন এবং পরবর্তীতে খুব সহজেই ডেস্কটপের মতো করে ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে, আপনাকে তিনটি ধাপ অনুসরণ করতে হবে।

প্রথমত, স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিসি বা ল্যাপটপের জন্য উপযোগী স্যামসাং ডেক্স অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করতে হবে। দ্বিতীয়ত, আপনার ডিভাইসটিকে কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে সংযুক্ত করতে হবে। তৃতীয়ত, এর পর আপনি আপনার ফোনে থাকা ইমেজ এবং অন্যান্য ফাইল কম্পিউটারে স্থানান্তরিত করতে পারবেন।

৩. নিশ্চিন্ত থাকুন
এই প্রতিকূল সময়ে প্রায় সবাইকে অফিসের বাইরে অর্থাৎ বাসা থেকে কাজ করতে হচ্ছে, তাই এ সময় তথ্যের সুরক্ষা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। কেননা, তথ্য বেহাত হয়ে গেলে আপনি ও আপনার প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হবেন। এক্ষেত্রে, গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা নিশ্চিত করবে স্যামসাং নক্স সিকিউরিটি প্ল্যাটফর্ম।

স্যামসাংয়ের গ্যালাক্সি ডিভাইসগুলোতে নক্স সিকিউরিটি প্ল্যাটফর্মটি রয়েছে। নক্স সিকিউরিটি প্ল্যাটফর্ম আপনার ডাটাগুলোকে পৃথক বা আইসোলেট, এনক্রিপ্ট ও সুরক্ষিত রাখতে সাহায্য করবে। তাই, স্যামসাং ডেক্স ব্যবহার করে ফাইল স্থানান্তরের সময় আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো বেহাত হওয়া থেকে সুরক্ষা দিচ্ছে স্যামসাংয়ের সিকিউরিটি প্ল্যাটফর্ম নক্স।

স্যামসাং নক্স ব্যবহার করে আপনি ওয়ার্ক-স্পেস কন্টেইনার বানাতে পারেন, যা আপনার গুরুত্বপূর্ণ ওয়ার্ক অ্যাপ ও ডেটা পৃথক, বিচ্ছিন্ন, এনক্রিপ্টেড ও সুরক্ষিত রাখবে।

৪. মনোযোগ ধরে রাখার কৌশল
আপনি বাসা কিংবা অফিস যেখানে বসেই কাজ করেন না কেনও, একটা সময় খুব স্বাভাবিকভাবেই আপনার মনোযোগের বিঘ্ন ঘটবে। সোশ্যাল নেটওয়ার্কে আমাদের অনেক সময় মনোযোগ চলে যায়, যা আমাদের কাজে বিঘ্ন ঘটায়।

কাজের সময় সোশ্যাল নেটওয়ার্ক থেকে নিজেদের দ‚রে রাখতে আপনার ফোনটিকে পিসির উইন্ডোজের সাথে সংযুক্ত করুন। আপনার ফোনটি কম্পিউটারের সাথে সংযুক্ত করার পর কুইক প্যানেলে গিয়ে লিংক টু উইন্ডোজে ক্লিক করার মাধ্যমে সেবাটি ব্যবহার করা যাবে। একবার সংযুক্ত হয়ে গেলে, আপনি নোটিফিকেশন ও টেক্সট মেসেজ পাবেন।

পরিশেষে বলা যায়, এক সময় বাসায় বসে ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া অফিসের কাজ করার বিষয়টি ছিলও ভাবনাতীত। কিন্তু, প্রযুক্তির কল্যাণে আজকের পৃথিবীতে এটি খুব স্বাভাবিক একটি বিষয়। বিশেষ করে, এই সঙ্কট-কালীন সময়ে স্যামসাং ডেক্স ফিচারের মাধ্যমে নিজের বাসাকেই কর্ম পরিবেশের আবহে তৈরি করা যাচ্ছে, যা কর্মীর কর্মদক্ষতার পাশাপাশি, মানসিকতাকেও চাঙ্গা রাখতে সাহায্য করছে।

সর্বোপরি, বাসা থেকে যাবতীয় কার্যাদি পরিচালনার জন্য স্যামসাং ডেক্স নিঃসন্দেহে অসাধারণ ফিচার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডেইরি ফার্ম স্টার্ট আপ পরিচিতি
প্রযুক্তি সংবাদ

ডেইরি ফার্ম স্টার্ট আপ পরিচিতি

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
নির্বাচিত

নেটফ্লিক্সে ডাউনলোড করার নতুন ফিচার

চীনে ফাইভজি ফোন বিক্রি ৫৪ লাখ ইউনিট ছাড়িয়েছে
প্রযুক্তি সংবাদ

চীনে ফাইভজি ফোন বিক্রি ৫৪ লাখ ইউনিট ছাড়িয়েছে

৫ মিনিটে মাইক্রোসফটের ১৭ বিলিয়ন ডলার হাওয়া
নির্বাচিত

৫ মিনিটে মাইক্রোসফটের ১৭ বিলিয়ন ডলার হাওয়া

জিরো আওয়ার: বাংলাদেশকে ডিজিটাল করার এক অনন্য ধাপ
গেম

জিরো আওয়ার: বাংলাদেশকে ডিজিটাল করার এক অনন্য ধাপ

সাশ্রয়ী মূল্যের ৮ গিগাবাইট র‌্যামের অপো এ৯ ২০২০
নির্বাচিত

সাশ্রয়ী মূল্যের ৮ গিগাবাইট র‌্যামের অপো এ৯ ২০২০

Load More

ট্রেন্ডিং টপিক

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 April 2020

ডেস্কটপ ও ল্যাপটপ ছাড়াই বাসায় করুন অফিসের কাজ!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix