Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভিভো আনল ফোল্ডেবল স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 6 May 2022
ভিভো আনল ফোল্ডেবল স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

ফোল্ডেবল বা ভাঁজযোগ্য স্মার্টফোন নিয়ে স্মার্টফোন ব্যবহারকারীদের এক রকম নস্টালজিয়া রয়েছে। বাটন স্মার্টফোনের সেই নস্টালজিয়াকে এখন নাড়া দিয়ে যাচ্ছে স্মার্টফোন ব্র্যান্ডগুলো। আসছে নতুন নতুন ফোল্ডেবল স্মার্টফোন।

প্রযুক্তি বিশ্বের এ যাত্রায় অংশ নিতে পিছিয়ে নেই গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভোও। প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো আন্তর্জাতিক স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে ভাঁজযোগ্য স্মার্টফোন। সঙ্গে প্রথমবারের মতো এসেছে ভিভো ট্যাবলেট প্যাডও। নতুন এই মডেলের নাম ভিভো এক্স ফোল্ড।

সম্প্রতি চীনে উদ্বোধন করা হয় নতুন এই ডিভাইসগুলো। তবে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে এ ডিভাইসগুলো আনবে কিনা তা নিয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি ভিভো।

ফোল্ডেবল স্মার্টফোনের সবচেয়ে বড় সুবিধা হলো, এর দুই পর্দা বিশিষ্ট ডিসপ্লে। এ ধরনের স্মার্টফোনে চাইলেই বড় পর্দা মেলে কাজ করা যায়, গেম খেলা যায়। আবার ভাঁজ করে পকেটেই রেখে দেয়া যায় সাধারণ স্মার্টফোনের মতো।

ভিভো এক্স ফোল্ড বিশ্বে প্রথম ফোল্ডেবল স্মার্টফোন যাতে থ্রিডি আলট্রাসোনিক ডুয়াল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। স্মার্টফোনটির দুটি পর্দাতেই এই সেন্সর কাজ করবে। এই সেন্সর শতভাগ থ্রিডি তথ্য শনাক্তকরণে সহায়তা করে এবং গতানুগতিক আনলক সিস্টেম থেকে শতকরা ৩৯ ভাগ বেশি দ্রুত আনলক করে এই থ্রিডি আলট্রাসোনিক সেন্সর।

ভিভো এক্স সিরিজের অন্য স্মার্টফোনগুলোর মতো এই স্মার্টফোনেও থাকবে জেইসের ক্যামেরা প্রযুক্তি। থাকবে জেইস অপটিক্স ও জেইস টি*কোটিং। এছাড়া জেইসের বিভিন্ন পোর্ট্রইেট ইফেক্টও কাজে লাগানো হয়েছে এই স্মার্টফোনটির ক্যামেরা তৈরিতে। যেমন, জেইস ন্যাচারাল কালার, জেইস সুপার্ব নাইট ক্যামেরা, জেইস সুপার্ব পোর্ট্রইেট।

ফোল্ডেবল স্মার্টফোনগুলো স্মার্টফোন গেমাররা বেশি পছন্দ করে থাকেন। তবে, নানাবিধ সুবিধার জন্য অধিকাংশ ব্যবসায়ীরাও এ ধরনের স্মার্টফোন পছন্দ করেন। ব্যবসায়িক গুরুত্বপূর্ণ কাজের জন্য একটি সুরক্ষা স্তর রয়েছে ভিভো এক্স ফোল্ড স্মার্টফোনে। হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি এসপিইউ স্ন্যাপড্রাগন ৮-জেন, স্মার্টফোনটিতে তথ্য সুরক্ষা নিশ্চিত করবে।

এদিকে ভিভোর প্রথম ট্যাবলেট প্যাডটি বিশ্বাজারে সাড়া ফেলবে বলে ধারণা করা হচ্ছে। ১১ ইঞ্চির, ২.৫কে এবং ১২০ হার্জ আলট্রা ভিশন ডিসপ্লে রয়েছে এই ট্যাবে। এছাড়া ফোর-চ্যানেল এমপ্লিচিউড আলট্রা লিনিয়ার স্পিকার থাকবে ডিভাইসটিতে। এসব মিলে গেমিং ও বিনোদনের দারুণ একটি অডিওভিজ্যুয়াল অভিজ্ঞতা পাবেন ভিভো প্যাডের ব্যবহারকারীরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীনে ৫ মিনিটে শাওমি মিক্স ফোল্ড ২ ফোনের বিক্রির রেকর্ড
নির্বাচিত

চীনে ৫ মিনিটে শাওমি মিক্স ফোল্ড ২ ফোনের বিক্রির রেকর্ড

২ কোটি গাড়ি বিক্রির রেকর্ড গড়ল মারুতি-সুজুকি
অটোমোবাইল

২ কোটি গাড়ি বিক্রির রেকর্ড গড়ল মারুতি-সুজুকি

ইউটিউবে অ্যাডাল্ট কনটেন্ট আসা বন্ধ করার উপায়
নির্বাচিত

ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন এবার বিনামূল্যে

যে কারো ফিঙ্গারপ্রিন্টেই আনলক হয়ে যায় গ্যালাক্সি এস১০ ও নোট ১০
নির্বাচিত

যে কারো ফিঙ্গারপ্রিন্টেই আনলক হয়ে যায় গ্যালাক্সি এস১০ ও নোট ১০

অ্যান্ড্রয়েড ১৭ আপডেটের জন্য যোগ্য গুগল পিক্সেলের তালিকা প্রকাশ: সর্বশেষ সুযোগ পাচ্ছে পিক্সেল ৬ সিরিজ
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৭ আপডেটের জন্য যোগ্য গুগল পিক্সেলের তালিকা প্রকাশ: সর্বশেষ সুযোগ পাচ্ছে পিক্সেল ৬ সিরিজ

আবারো ওয়ালটন এসি কিনে জাপানি গাড়ি পেলেন না.গঞ্জের ব্যবসায়ী মাসুদ করিম
নির্বাচিত

আবারো ওয়ালটন এসি কিনে জাপানি গাড়ি পেলেন না.গঞ্জের ব্যবসায়ী মাসুদ করিম

Load More

ট্রেন্ডিং টপিক

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮
ফিচার

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

মিলিটারি-গ্রেড বডিতে তৈরি এই ফো‌নে পাবেন ২০০ মেগাপিক্সেল ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

মিলিটারি-গ্রেড বডিতে তৈরি এই ফো‌নে পাবেন ২০০ মেগাপিক্সেল ক্যামেরা

মার্কেন্টাইল ব্যাংকে ১৯৪ কোটি টাকার অনিয়ম-অর্থ আত্মসাতের অভিযোগ
অর্থ ও বাণিজ্য

মার্কেন্টাইল ব্যাংকে ১৯৪ কোটি টাকার অনিয়ম-অর্থ আত্মসাতের অভিযোগ

১০,০০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট চার্জিংয়ে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’
প্রযুক্তি সংবাদ

১০,০০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট চার্জিংয়ে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 May 2022

ভিভো আনল ফোল্ডেবল স্মার্টফোন

Techzoom.TV |
TechzoomTV