Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘স্পিড মাস্টার’ তকমা নিয়ে যাত্রা শুরু করল ইনফিনিক্সের ‘নোট ১২’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৯ জুন ২০২২
‘স্পিড মাস্টার’ তকমা নিয়ে যাত্রা শুরু করল ইনফিনিক্সের ‘নোট ১২’
Share on FacebookShare on Twitter

তরুণদের কাছে জনপ্রিয় চীনা স্মার্টফোন কোম্পানি ইনফিনিক্স ভার্চুয়াল মাধ্যমে ব্র্যান্ডটির নোট সিরিজের সর্বশেষ ও সর্বাধুনিক স্মার্টফোন ‘নোট ১২ জি৯৬’ এর উন্মোচন করেছে। ডিভাইসটির বাজার আসার এই ঘোষণা সামাজিক মাধ্যম ফেসবুকেও সম্প্রচার করা হয়। এ সময় ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন নোট সিরিজের প্রোডাক্ট অ্যাম্বাসেডর তাসকিন আহমেদ এবং ইনফিনিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তানজিন তিশা, এবং ইনফিনিক্স বাংলাদেশ এর সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মো. ইফতেখার উদ্দিন সানি।

‘নোট ১২ জি৯৬’কে তকমা দেওয়া হয়েছে স্পিড মাস্টার হিসেবে; কারণ এই ডিভাইসের অত্যাধুনিক ফিচার সমূহ স্মার্টফোন ব্যবহারের শক্তিশালী অভিজ্ঞতা বহুগুণে বাড়িয়ে দেয়; এছাড়া ডিভাইসটি হালকা হওয়ায় ব্যবহারকারীরা স্মার্টফোন ব্যবহারের বাড়তি স্বাচ্ছন্দ্য পান। বৈচিত্র্যময় ফিচারের সাশ্রয়ী মোবাইল ফোন ‘নোট ১২’তে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৬ ফ্ল্যাগশিপ প্রসেসর, ৬.৭” ইঞ্চি এফএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে এবং ১৩জিবি বর্ধিত র‌্যাম।

‘নোট ১২’-এর মিডিয়াটেক হেলিও জি৯৬ গ্রাহকদের দেবে ‘নেক্সট-লেভেল’ গেমিং এক্সপেরিয়েন্স এবং চমৎকার গতিশীল পারফরম্যান্স। ফোনের চিপসেট-টি ৬৪-বিট অক্টাকোর, যেটিতে রয়েছে দুটি শক্তিশালী আর্ম কর্টেক্স-এ৭৬ এবং ৬টি আর্ম কর্টেক্স-এ৫৫ প্রসেসর যেটি ২.০৫ গিগাহার্টজ পারফরম্যান্স দিতে সক্ষম এবং আর্ম মালি জি৫৭ জিপিইউ,এসবের সমন্বয়ে যুগান্তকারী নেক্সট-লেভেল পারফরম্যান্স পাবেন ব্যবহারকারীরা। এছাড়া, ডার-লিংক, ছবির স্থিরতা (ইমেজ স্ট্যাবেলিটি) ও স্পর্শের সংবেদনশীলতা (টাচ কন্ট্রোল) বজায় রেখে সেরা গেমিং পারফরম্যান্স প্রদান করে এবং কমিয়ে আনে স্মার্টফোন ব্যবহারের বিঘ্ন; এতে মোবাইলটি ব্যবহারে নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা পান ব্যবহারকারীরা।

এছাড়া, এই ডিভাইসে রয়েছে ৬.৭” ইঞ্চির এফএইচডি+ ট্রু কালার অ্যামোলেড ডিসপ্লে, এই মূল্যে যা একেবারেই এই অভাবনীয়। ট্রু কালার অ্যামোলেড ডিসপ্লে অধিক পরিমাণ কার্যক্ষম এবং এলসিডি ডিসপ্লের তুলনায় কম চার্জ প্রয়োজন হয়। এই ডিসপ্লের মাধ্যমে উজ্জ্বল আলোতেও স্পষ্ট কাজ করা যায়। এছাড়া এই ডিসপ্লে শতভাগ ডিসিআই-পি৩ এবং ১০০০০০:১ কালার কনট্রাস্ট রেশিও কভার করে, যেখানে নিটস পিক ব্রাইটনেস ১০০০। ‘নোট ১২’তে ফ্রেম রেট অ্যাডজাস্ট করা যায় আর তাই সঠিক ব্যাটারির ব্যবহারে এই ডিসপ্লে বেশ কার্যক্ষম এবং এটিতে কোনো ত্রুটি বা ফ্রেম ড্রপ পরিলক্ষিত হয় না।

‘স্পিড মাস্টার’ ‘নোট ১২’তে রয়েছে মেমোরি ফিউশন টেকনোলজি। ফোনের ৮জিবি র‌্যামকে সহজেই সর্বোচ্চ ১৩জিবি পর্যন্ত বর্ধিত করা যায়, যেটি ডিভাইসকে গতিশীল করতে র‌্যাম ও রমকে সমন্বয় করতে সক্ষম। মেমোরি ফিউশন টেকনোলজি ব্যবহারকারীদের ব্যাটারির কোনো রকম অবনমন না ঘটিয়েই ও কোন রকম বিঘ্ন ছাড়াই গ্রাহকদের মাল্টি-টাস্কিং এর সুযোগ করে দেয়। এছাড়া, অপ্টিমাইজেশনের মাধ্যমে বিভিন্ন অ্যাপের প্রসেসিং স্পিডও সামলাতে সক্ষম ‘নোট ১২’ ডিভাইস; আর তাই ব্যাকগ্রাউন্ড অ্যাপ সংখ্যা ৯ থেকে বাড়িয়ে সহজেই ২০টি করা সম্ভব কোনো রকম বিঘ্ন ছাড়াই।

এছাড়া, ‘নোট ১২’ ডিভাইসে আরো রয়েছে ৩৩ওয়াট ফ্ল্যাশ চার্জিং সুবিধা-সম্পন্ন ৫০০০এমএএইচ ব্যাটারি, এতে একবার চার্জ দিয়েই নির্ভাবনায় ফোনটি সারাদিন ব্যবহার করা যাবে। ব্যাটারির রয়েছে সর্বোচ্চ ৮০০ চার্জ সাইকেল কাউন্ট, বারাবার ব্যবহারেও ডিভাইসের ব্যাটারি লাইফে অবনমন ঘটে না।

চমৎকার এই স্মার্টফোনে আরো আছে, ৫০ মেগাপিক্সেল ট্রিপল আল্ট্রা-নাইট ক্যামেরা সেট-আপ (৫০মেগাপিক্সেল+২মেগাপিক্সেল+এআই লেন্স); এতে মৃদু আলোতেও নিখুঁতভাবে ছবি ক্যামেরাবন্দি করা যায়। মোবাইলটি আরো থাকছে ১০৮০ পিক্সেল এবং ৩০ এফপিএস এ ব্লারিং ফিচারে অসাধারণ ভিডিও ধারণ করারও সুযোগ।

‘ইনফিনিক্স নোট ১২’ এর প্রধান প্রধান ফিচারগুলোর মধ্যে আরো রয়েছে, সুপার-চার্জড গেমিং পারফরম্যান্সের জন্য ডারলিংক আল্টিমেট গেম বুস্টার ২.০, সিনেম্যাটিক সাউন্ড এর জন্য ডিটিএস টেকনোলজি সহ সিনেম্যাটিক ডুয়েল স্পিকারস, ডিভাইস ব্যবহারের অভিনব অভিজ্ঞতা দিতে এক্সওএস ১০.৬, গ্রাহকদের জন্য মানানসই ও প্রযুক্তির নান্দনিকতা ফুটিয়ে তুলতে ফেসিয়াল, ফিঙ্গারপ্রিন্ট আনলক, মনস্টার গেম কিট সহ অন্যান্য ফিচার।

‘নোট ১২’ ডিভাইসটি নকশা করা হয়েছে ৭.৮ এমএম আল্ট্রা-স্লিক ডিজাইনে এবং স্মার্টফোনটি পাওয়া যাবে- ‘ফোর্স ব্ল্যাক’, ‘স্নোফল হোয়াইট’ ও ‘জুয়েল ব্লু’ এই তিনটি বিশেষ রঙে। কাঙিক্ষত এই মোবাইলটি গ্রাহকদের জন্য মিলবে মাত্র ১৯ হাজার ৯৯৯ টাকায়, অনলাইন মার্কেটপ্লেস দারাজ-এ ফোনটি পাওয়া যাবে ১৯ জুন থেকে ও প্রথম ১০০ জন ক্রেতা উপভোগ করবেন আকর্ষণীয় পুরস্কার; এছাড়া চলমান ক্যাম্পেইনে সবাই পেতে পারেন আকর্ষণীয় ভাউচার ডিসকাউন্ট। দেশজুড়ে অফলাইন মার্কেটে স্মার্টফোনটি পাওয়া যাবে ২১ জুন থেকে। এছাড়া ব্র্যান্ড আউটলেট থেকেও ‘নোট ১২ জি৯৬’ ডিভাইসটি কিনে ইনফিনিক্সভক্তরা পেতে পারেন নানান উপহার সামগ্রী। এর আগে নোট ১২ স্মার্টফোনের জি৮৮ ভার্সনকে ঘিরেও গ্রাহক মহলে ব্যাপক সাড়া দেখা যায়; সাশ্রয়ী মূল্যের অত্যাধুনিক ওই ডিভাইসটিও ছিল ব্যবহারকারীদের জন্য অকল্পনীয়

Tags: ইনফিনিক্সইনফিনিক্সের ‘নোট ১২

এই বিভাগ থেকে আরও পড়ুন

বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’
নির্বাচিত

বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’

স্যামসাং সাশ্রয়ী দামের ফোন আনছে
নির্বাচিত

স্যামসাং সাশ্রয়ী দামের ফোন আনছে

ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্টের শাওমি এমআই এ৩
নির্বাচিত

ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্টের শাওমি এমআই এ৩

‘বিউটি বুথ’ থেকে পণ্য কিনে আইফোন জিতলো ক্রেতা
ই-কমার্স

‘বিউটি বুথ’ থেকে পণ্য কিনে আইফোন জিতলো ক্রেতা

থিম বদলানোর ফিচার আসছে হোয়াটসঅ্যাপে
নির্বাচিত

অটো ডিলিট হবে হোয়াটসঅ্যাপের ম্যাসেজ

শ্রীলঙ্কায় ইন্টারনেট-সেবা দেবে ইলন মাস্কের স্টারলিংক, বাংলাদেশে চালু হবে কবে
নির্বাচিত

শ্রীলঙ্কায় ইন্টারনেট-সেবা দেবে ইলন মাস্কের স্টারলিংক, বাংলাদেশে চালু হবে কবে

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ালটন এসি কেন কিনবেন?
প্রযুক্তি পরামর্শ

ইনভার্টার না নন-ইনভার্টার: বিদ্যুৎ সাশ্রয় ও দ্রুত কুলিংয়ে কোন এসি সেরা

বাজেট স্মার্টফোনে নতুন চমক নিয়ে আসছে রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

বাজেট স্মার্টফোনে নতুন চমক নিয়ে আসছে রিয়েলমি

গেমারদের জন্য নতুন দানব: ইনফিনিক্স আনল ‘GT 50 Pro 5G’, থাকছে শোল্ডার বাটন ও ৬৫০০ mAh ব্যাটারি
প্রযুক্তি বাজার

গেমারদের জন্য নতুন দানব: ইনফিনিক্স আনল ‘GT 50 Pro 5G’, থাকছে শোল্ডার বাটন ও ৬৫০০ mAh ব্যাটারি

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার
প্রযুক্তি বাজার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

সাশ্রয়ী দামে প্রিমিয়াম স্মার্টফোন কেনার কথা ভাবছেন যারা,...

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e

অ্যান্ড্রয়েড ১৬ ও বড় ব্যাটারির চমক: গিগবেঞ্চে দেখা মিলল Honor 600e-এর

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix