Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৬০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাসহ হুয়াওয়ে নোভা ১০ বাজারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৬ জুলাই ২০২২
৬০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাসহ হুয়াওয়ে নোভা ১০ বাজারে
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ব্যবসায় কিছুটা ধ্বস নামলেও চীনে স্মার্টফোন মার্কেটে ঠিকই আধিপত্য বজায় রয়েছে হুয়াওয়ের। নোভা ৯ সিরিজের সাফল্যের জের ধরে এবার নোভা ১০ সিরিজ নিয়ে এলো চায়নিজ টেক জায়ান্ট হুয়াওয়ে। নোভা ১০ সিরিজে থাকছে হুয়াওয়ে নোভা ১০ ও নোভা ১০ প্রো, এই ফোন দুইটি।

ফোন দুটি একই ডিজাইন এবং প্রায় অনুরূপ স্পেসিফিকেশনের সাথে এসেছে। যেমন, উভয় হ্যান্ডসেটেই – ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেটের ফুলএইচডি+ ওলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮ চিপসেট, ৫০ মেগাপিক্সেল মুখ্য সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। দুটি ফোনেই 4G কানেক্টিভিটির সমর্থন পাওয়া যাবে।

হুয়াওয়ে নোভা ১০
ডুয়াল-সিমের হুয়াওয়ে নোভা ১০ স্মার্টফোনে রয়েছে ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেটের একটি ৬.৬৭ ইঞ্চির ফুলএইচডি+ ওলেড ডিসপ্লে। ফাস্ট পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮ প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে উক্ত ফোনে হারমোনিওএস কাস্টম ইউজার ইন্টারফেস পাওয়া যাবে। এই হ্যান্ডসেটটি ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ সহ এসেছে। যদিও এর র‌্যাম সাইজ এখনো অজানা। যাইহোক, নিরাপত্তার জন্য আলোচ্য ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য, হুয়াওয়ে নোভা ১ স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এই ক্যামেরাগুলি হল- এফ/১.৯ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ও ম্যাক্রো লেন্স এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ডেপ্থ-অফ-ফিল্ড সেন্সর। ডিভাইসটির সামনে এফ/২.৪ অ্যাপারচার সহ একটি ৬০ মেগাপিক্সেলের একক সেলফি সেন্সর উপস্থিত। জানিয়ে রাখি, উক্ত স্মার্টফোনের রিয়ার এবং ফ্রন্ট উভয় ক্যামেরাতে সফ্টওয়্যার-ভিত্তিক এনহ্যান্সমেন্ট এবং একগুচ্ছ ফাংশন সাপোর্ট করে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

হুয়াওয়ে নোভা ১০ প্রো
হুয়াওয়ে নোভা ১০ প্রো তে রয়েছে ১২০হার্জ রিফ্রেশ রেট এর ৬.৭৮ইঞ্চির ফুলএইচডি+ ওলেড ডিসপ্লে, যার রেজ্যুলেশন ২৬৫২x১২০০ পিক্সেল। নোভা ১০ এর মত নোভা ১০ প্রো ফোনটিতেও স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। অর্থাৎ নোভা সিরিজের কোনো ফোনেই ৫জি সুবিধা থাকছেনা।

হুয়াওয়ে নোভা ১০ প্রো ফোনটির ব্যাকে ট্রিপল ক্যামেরা সেটাপ রয়েছে। ৫০মেগাপিক্সেল মেইন সেন্সরের পাশাপাশি ৮মেগাপিক্সেল এর আলট্রাওয়াইড ম্যাক্রো ক্যামেরা ও ২মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে হুয়াওয়ে নোভা ১০ প্রো ফোনটিতে।

হুয়াওয়ে নোভা ১০ এর নোভা ১০ প্রো এর প্রধান পার্থক্য সেলফি ক্যামেরা। ৬০মেগাপিক্সেল প্রাইমারি সেলফি ক্যামেরার পাশাপাশি ৮মেগাপিক্সেল এর ক্লোজ-আপ পোর্ট্রেইট ক্যামেরা থাকছে নোভা ১০ প্রো এর ফ্রন্টে।

হুয়াওয়ে নোভা ১০ প্রো ফোনটিতেও সফটওয়্যার হিসেবে হারমোনি ওএস ২.০ ব্যবহৃত হয়েছে। ৪,৫০০মিলিএম্প ব্যাটারির ফোনটির সাথে থাকছে ১০০ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট। নোভা ১০ এর মত এই ফোনটিতেও ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Tags: হুয়াওয়েহুয়াওয়ে নোভা ১০হুয়াওয়ে নোভা ১০ প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টিসহ সারা দেশে পাওয়া যাচ্ছে ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজ 
নির্বাচিত

লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টিসহ সারা দেশে পাওয়া যাচ্ছে ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজ 

মাঝারি দামের ফোল্ডেবল ফোন আনতে চায় স্যামসাং
নির্বাচিত

ফোল্ডিং ফোন আনছে স্যামসাং, উন্মোচন ১০ আগস্ট

‘শর্টস’-এ ভিডিও নেওয়ার উপায় সহজ করছে ইউটিউব
নির্বাচিত

প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই ফোরকে ভিডিও দেখা যাবে

২০২৩ সালে যেসব পাসওয়ার্ড বেশি ব্যবহার হয়েছে
টিপস

২০২৩ সালে যেসব পাসওয়ার্ড বেশি ব্যবহার হয়েছে

ভাঁজের দাগ ছাড়াই আসছে প্রথম ফোল্ডেবল আইফোন
নির্বাচিত

ভাঁজের দাগ ছাড়াই আসছে প্রথম ফোল্ডেবল আইফোন

মিনি আইফোন আনল অ্যাপল
নির্বাচিত

মিনি আইফোন আনল অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?
বিবিধ

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!
বিবিধ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত
বিবিধ

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix