Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চিপসেট বিক্রিতে টিএসএমসিকে ছাড়িয়ে শীর্ষে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 18 July 2022
চিপসেট বিক্রিতে টিএসএমসিকে ছাড়িয়ে শীর্ষে স্যামসাং
Share on FacebookShare on Twitter

চলতি বছরের প্রথম প্রান্তিকে স্মার্টফোনের চিপসেট বাজারজাতে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে (টিএসএমসি) ছাড়িয়ে গেছে স্যামসাং ইলেকট্রনিকস। সম্প্রতি এ তথ্য জানা গেছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্যানুযায়ী, প্রথম প্রান্তিকে স্মার্টফোনের জন্য অ্যাপ্লিকেশন প্রসেসর থেকে শুরু করে সিস্টেম অন চিপ উৎপাদনে ৫ ন্যানোমিটার বা তার থেকেও জটিল প্রক্রিয়া ব্যবহারের মাধ্যমে স্যামসাং ৬০ শতাংশ বাজার নিজেদের দখলে রেখেছে। অন্যদিকে টিএসএমসির দখলে ছিল ৪০ শতাংশ।

স্যামসাংয়ের বর্তমান অবস্থানের সঙ্গে এক বছর আগের আকাশ-পাতাল পার্থক্য। ২০২১ সালের প্রথম প্রান্তিকে স্যামসাংয়ের বাজার হিস্যা ছিল মাত্র ৮ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে ৯১ দশমিক ৪ শতাংশ নিয়ে শীর্ষে ছিল টিএসএমসি। মূলত দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটির মোবাইল ডিভিশনে স্মার্টফোনের জন্য চিপের ব্যাপক চাহিদা থাকায় বাজার হিস্যায় এ উন্নতি সম্ভব হয়েছে। চাহিদার কারণে প্রথম প্রান্তিকে স্যামসাং ৭ কোটি ৪০ লাখ ইউনিট স্মার্টফোন বাজারজাত করেছে, যা কভিড-১৯ মহামারী-পূর্ববর্তী স্তরের কাছাকাছি।

স্যামসাং তার মিড ও হাই রেঞ্জের স্মার্টফোনে ৫ ন্যানোমিটার বা তার থেকেও আধুনিক চিপ ব্যবহার করেছে। অভ্যন্তরীণ পর্যায়ে লজিক চিপ ব্যবসার কারণে স্যামসাংয়ের ফাউন্ড্রি সার্ভিস মুনাফা অর্জন করেছে বলে অনুমান করছে কাউন্টারপয়েন্ট রিসার্চ। প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, গ্যালাক্সি এস২২ সিরিজের স্মার্টফোনগুলোর জন্য কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপের সঙ্গে ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি স্যামসাংয়ের চিপের বাজারজাতও উল্লেখযোগ্য হারে বেড়েছে। উল্লেখ্য, প্রথম প্রান্তিকে স্যামসাংয়ের প্রতি ৪টি গ্যালাক্সি এস২২ স্মার্টফোনের ৩টিতে কোয়ালকমের চিপসেট ব্যবহার করা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, গ্যালাক্সি এ৫৩ ও এ৩৩ সিরিজের মিডরেঞ্জের স্মার্টফোনের জন্য স্যামসাং ৫ ন্যানোমিটার প্রযুক্তিতে এক্সিনোস ১২৮০ চিপ তৈরি করেছিল। এটিও স্যামসাংয়ের বাজার হিস্যা বাড়াতে অবদান রেখেছে। অন্যদিকে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯০০০ সিস্টেম চিপ উৎপাদনে ৪ ন্যানোমিটার প্রসেস নোড ব্যবহার শুরু করে। কাউন্টারপয়েন্টের তথ্যানুযায়ী, কোয়ালকমের চাহিদা বাড়ার সঙ্গে টিএসএমসি তাদের ৪ ন্যানোমিটার নোডভিত্তিক স্মার্টফোন চিপসেটের বাজারজাতও বেড়ে যাবে।

সামগ্রিকভাবে স্মার্টফোনের চিপসেট উৎপাদন বাজারে প্রথম প্রান্তিকে স্যামসাংয়ের বাজার হিস্যা ছিল মাত্র ৩০ শতাংশ। যেখানে ৭০ শতাংশ হিস্যা নিয়ে শীর্ষে ছিল টিএসএমসি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দারাজ অ্যাপ রেফার করে আয় করুন
ই-কমার্স

দারাজ অ্যাপ রেফার করে আয় করুন

কম দামের আইফোন আনছে অ্যাপল
নির্বাচিত

কম দামের আইফোন আনছে অ্যাপল

মেমোরি চিপ নিয়ে বিশ্বজুড়ে কাড়াকাড়ি: এআই বনাম ইলেকট্রনিক্স কোম্পানির লড়াই, দ্বিগুণ দামে কিনছে জায়ান্টরা
নির্বাচিত

মেমোরি চিপ নিয়ে বিশ্বজুড়ে কাড়াকাড়ি: এআই বনাম ইলেকট্রনিক্স কোম্পানির লড়াই, দ্বিগুণ দামে কিনছে জায়ান্টরা

শাওমি আনছে নতুন পোকো ফোন
নির্বাচিত

শাওমি আনছে নতুন পোকো ফোন

চালকবিহীন গাড়ি তৈরি করছে ইরান
অটোমোবাইল

চালকবিহীন গাড়ি তৈরি করছে ইরান

রিয়েলমি জিটি ৫ প্রো: সুপারফাস্ট চার্জিং ফোন
নির্বাচিত

রিয়েলমি জিটি ৫ প্রো: সুপারফাস্ট চার্জিং ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে
প্রযুক্তি সংবাদ

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, আরও যা জানা গেল
সোশ্যাল মিডিয়া

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, আরও যা জানা গেল

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ক্রসমার্কেট এআই নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 July 2022

চিপসেট বিক্রিতে টিএসএমসিকে ছাড়িয়ে শীর্ষে স্যামসাং

Techzoom.TV |
TechzoomTV