Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টানা তিন প্রান্তিক কমল বৈশ্বিক স্মার্টফোন বিক্রি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 21 October 2022
২০২১ সালে আলোচনার শীর্ষে যেসব স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বিক্রি ৯ শতাংশ কমেছে। এ নিয়ে টানা তিন প্রান্তিকে স্মার্টফোন বিক্রি কমল। বিশ্ব অর্থনীতিতে মন্দা ভাবের কারণে গ্রাহক ইলেকট্রনিকস গ্যাজেট ক্রয় কমিয়ে অতিপ্রয়োজনীয় পণ্য ক্রয় ও সঞ্চয়ে মনোযোগী হওয়ায় স্মার্টফোন বাজারে প্রভাব পড়েছে। বিশ্লেষকরা বলছেন, আগামী ছয় থেকে নয় মাসও স্মার্টফোন বাজারের জন্য নেতিবাচক হতে পারে।

প্রযুক্তিবাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যানালিসের প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালের তৃতীয় প্রান্তিকের পর স্মার্টফোন বিক্রিতে সবচেয়ে বাজে প্রান্তিক ছিল গত প্রান্তিকটা।

বিশ্বব্যাপী সুদহার বৃদ্ধি ও ক্রমবর্ধমান জ্বালানি মূল্য বৃদ্ধিতে ভোক্তা ব্যয়ে প্রভাব পড়েছে। চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শ্লথগতি ও কভিড-১৯ লকডাউনের প্রভাবে স্মার্টফোন বিক্রিতে শ্লথগতি দেখা গেছে। শাওমি, ভিভো ও অপোর মতো দেশীয় কোম্পানির স্মার্টফোন বিক্রিতেও দুই অংকের পতন হয়েছে। শুধু অ্যাপলের আইফোন বিক্রিতে চাঙ্গা ভাব দেখা গেছে। গত সেপ্টেম্বরে আইফোন ১৪ ফোন উন্মোচনের মাধ্যমে অ্যাপলের বৈশ্বিক হিস্যা ১৮ শতাংশে দাঁড়িয়েছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শাওমি, অপো ও ভিভোর বাজার হিস্যা ছিল যথাক্রমে ১৪, ১০ ও ৯ শতাংশ।

ক্যানালিসের বিশ্লেষক সানিয়াম চৌরাসিয়া বলেন, চলতি বছরের চতুর্থ প্রান্তিক ও ২০২৩ সালের প্রথমার্ধে স্মার্টফোন বাজার চাঙ্গা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিভিন্ন ডিসকাউন্ট ও বান্ডেল প্রমোশনের আশায় হয়তো অনেক গ্রাহকই নতুন স্মার্টফোন ক্রয় পেছাচ্ছে। গত বছরের এ উৎসব মৌসুমটাতে যে রকম স্মার্টফোন বিক্রি হয়েছিল এবার তেমনটা দেখা যাচ্ছে না।

আইফোন ১৪-তে ভর করে তৃতীয় প্রান্তিকে অ্যাপলের বিক্রি চাঙ্গা থাকলেও নেতিবাচক খবর শুনিয়েছে ক্যালিফোর্নিয়াভিত্তিক এ প্রযুক্তি জায়ান্ট। বিষয় সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাতে দি ইনফর্মেশন জানায়, আইফোন ১৪ প্লাস ফোন উৎপাদন কমাতে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা পাঠিয়েছে অ্যাপল।

প্রযুক্তিবিষয়ক এ সাইটের প্রতিবেদনে আরো বলা হয়, চীনে অন্তত একটি কারখানা আইফোন ১৪ প্লাস ফোন উৎপাদন স্থগিত করেছে। এ ব্যাপারে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য পায়নি বার্তা সংস্থা রয়টার্স।

গত মাসে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, নতুন আইফোন সিরিজ যে পরিমাণে উৎপাদন করার কথা ছিল সেখান থেকে পিছু হটেছে অ্যাপল।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, চীনে প্রলম্বিত লকডাউন, শীর্ষ অর্থনীতির দেশগুলোয় মূল্যস্ফীতিসহ বিভিন্ন কারণে বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব পড়েছে। এতে সেমিকন্ডাক্টর, ব্যক্তিগত কম্পিউটার (পিসি), এলসিডি প্যানেলসহ প্রায় সব ধরনের পণ্য ও শিল্প উপকরণ বিক্রি কমেছে। তৃতীয় প্রান্তিকের মতো দ্বিতীয় প্রান্তিকেও বৈশ্বিক স্মার্টফোন বিক্রি ৯ শতাংশ কমেছিল। সাশ্রয়ী গ্যালাক্সি এ সিরিজের স্মার্টফোনে ভর করে শীর্ষ স্মার্টফোন বিক্রেতা কোম্পানি স্যামসাংয়ের বাজার হিস্যা ছিল ২১ শতাংশ। দক্ষিণ কোরিয়াভিত্তিক স্মার্টফোন জায়ান্টটির বিক্রি হয়েছে প্রায় ছয় কোটি ইউনিট। এখনো আইফোন ১৩-এর উচ্চ চাহিদায় দ্বিতীয় স্থানে থাকা অ্যাপলের বাজার হিস্যা ১৭ শতাংশ। প্রথম প্রান্তিকে ৩১ কোটির বেশি স্মার্টফোন বিক্রি হলেও দ্বিতীয় প্রান্তিকে তা ২৭ কোটি ৫০ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। গত বছরের একই প্রান্তিকে স্মার্টফোন বিক্রি হয়েছিল ৩১ কোটি ৬০ লাখ ইউনিট।

মহামারীর প্রথম দুই বছরে পেশাগত প্রয়োজন ও বিনোদন চাহিদা পূরণে স্মার্টফোন, ট্যাব ও পিসির চাহিদা রেকর্ড সর্বোচ্চে দাঁড়িয়েছিল। বিষয়টি আমলে নিয়ে স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলোও বাজারে নিত্যনতুন মডেলের হ্যান্ডসেট নিয়ে আসে। ভোক্তাদের কাছে এখন বিভিন্ন বিকল্প। বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তায় জরুরি প্রয়োজনীয় পণ্য বাদে ব্যয় কমাচ্ছে ভোক্তারা।

উল্লেখ্য, ২০২১ সালে বৈশ্বিক স্মার্টফোন বিক্রি চার বছরের সর্বোচ্চ ছিল। কাউন্টারপয়েন্ট রিসার্চের উপাত্ত অনুযায়ী, ২০২১ সালে বৈশ্বিক স্মার্টফোন বিক্রি ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছিল ১৩৯ কোটি ইউনিট। অন্যদিকে ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) প্রতিবেদন অনুযায়ী, গত বছর বৈশ্বিক স্মার্টফোন বিক্রি ৫ দশমিক ৭ শতাংশ বেড়ে ১৩৫ কোটি ইউনিটে দাঁড়িয়েছে।

কাউন্টারপয়েন্ট রিসার্চ জানায়, ২০১৭ সালে রেকর্ড ১৫৬ কোটি ইউনিট স্মার্টফোন বিক্রি হয়। তত্পরবর্তী তিন বছরে স্মার্টফোন বিক্রি কমেছে। উত্তর আমেরিকা, লাতিন আমেরিকা ও ভারতের বাজারে চাঙ্গা বিক্রির জেরে ২০২১ সালে বৈশ্বিক স্মার্টফোন বিক্রি চার বছরের সর্বোচ্চে দাঁড়িয়েছিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপলট্যাবস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিদেশ থেকে আনা পুরোনো মোবাইল ফোন-ল্যাপটপ বিক্রি বন্ধ করতে হবে
নির্বাচিত

বিদেশ থেকে আনা পুরোনো মোবাইল ফোন-ল্যাপটপ বিক্রি বন্ধ করতে হবে

নারায়ণগঞ্জে পৌঁছে গেলো চালডাল ডটকম
ই-কমার্স

নারায়ণগঞ্জে পৌঁছে গেলো চালডাল ডটকম

মজিলা ফায়ারফক্স ব্রাউজার আপডেট করুন এখনই
নির্বাচিত

পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ বন্ধ করছে মজিলা

১৭ লাখ ভিডিও ডিলিট করলো ইউটিউব
নির্বাচিত

ইউটিউবে আপত্তিকর কমেন্ট করলেই বিপদ!

১২০ হার্জ রিফ্রেশ রেটে আসছে কুলপ্যাড কুল২০প্রো
নির্বাচিত

১২০ হার্জ রিফ্রেশ রেটে আসছে কুলপ্যাড কুল২০প্রো

দেশের প্রথম ডিজিটাল ভিডিও মনেটাইজড প্ল্যাটফর্ম ‘আই-পরশ’
নির্বাচিত

দেশের প্রথম ডিজিটাল ভিডিও মনেটাইজড প্ল্যাটফর্ম ‘আই-পরশ’

Load More

ট্রেন্ডিং টপিক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 October 2022

টানা তিন প্রান্তিক কমল বৈশ্বিক স্মার্টফোন বিক্রি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix