Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৬০ দিন ব্যাকআপ দেবে কসপেটের ট্যাংক এম২

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 26 December 2022
৬০ দিন ব্যাকআপ দেবে কসপেটের ট্যাংক এম২
Share on FacebookShare on Twitter

আলিএক্সপ্রেসের মাধ্যমে বিশ্ববাজারে পরিচিতি পেয়েছে কসপেটের ট্যাংক এম২ স্মার্টওয়াচ। চলতি বছরের শুরুর দিকে চালু হওয়া কসপেট ট্যাংক এম১ প্রোর উত্তরসূরি হলো ট্যাংক এম২। নতুন স্মার্টওয়াচটি একবারের চার্জে টানা ৬০ দিন পর্যন্ত ব্যাকআপ দেবে। দীর্ঘমেয়াদি ব্যাটারি লাইফ ছাড়াও ব্লুটুথ কলিংয়ের ফিচার রয়েছে নতুন এ মডেলে। খবর গিজমোচায়না।

প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, কসপেট ট্যাংক এম২ স্মার্টওয়াচে ৩৮০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। স্মার্টওয়াচটি নিয়মিত ব্যবহার করলে ১৫ দিন ব্যাটারি ব্যাকআপ দেবে। তবে স্ট্যান্ডবাই মোডে এটি প্রায় ৬০ দিন স্থায়ী হয়। এতে হেলথ ও ফিটনেস পর্যবেক্ষণ ফিচারও রয়েছে।

কসপেট ট্যাংক এম২ মডেলটিতে হূত্স্পন্দন ও রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপক ব্যবস্থা রয়েছে। তবে এ প্রযুক্তি জনস্বাস্থ্য নিরাপত্তাসংক্রান্ত যুক্তরাষ্ট্রের এফডিএ সার্টিফিকেশন পেয়েছে কিনা তা এখনো জানা যায়নি। এজন্য স্মার্টওয়াচের রিডিং সঠিক নাও হতে পারে। গ্যাজেটটিতে ঘুম ও এক্সারসাইজ ট্র্যাকিংয়ের ফিচারও রয়েছে। ডিভাইসটি ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি সাপোর্ট করে। যার মাধ্যমে কল করা, নোটিফিকেশন দেখার পাশাপাশি গান শোনার সুবিধাও পাওয়া যায়।

নতুন স্মার্টওয়াচটিতে ১ দশমিক ৮৫ ইঞ্চির আয়তাকার একটি ডিসপ্লে রয়েছে, যার রেজল্যুশন ৩২০–৩৮৫ পিক্সেল। ডিভাইসের পাশের বাটন ও ভয়েস কমান্ড ব্যবহার করে স্মার্টওয়াচটিকে নিয়ন্ত্রণ করা যায়। স্বয়ংক্রিয়ভাবে হাঁটা, সাইকেল চালানো, দৌড়ানোসহ ছয়টি অনুশীলন কার্যক্রম ট্র্যাক করতে পারে নতুন ডিভাইসটি। এছাড়া আবহাওয়ার খবর, অ্যালার্ম ঘড়ি ও সাধারণ একটি ক্যালকুলেটরও যুক্ত আছে ডিভাইসটিতে।

কসপেট ট্যাংক এম২-এর দাম দাম ১৯৯ দশমিক ৯৮ ডলার। তবে প্রি-সেল হিসেবে বর্তমানে ৯৯ দশমিক ৯৯ ডলারে পাওয়া যাচ্ছে। আলিএক্সপ্রেস থেকে ডিভাইসটি ক্রয়াদেশ দেয়া যাবে, যা ২০২৩ সালের জানুয়ারির মাঝামাঝি নাগাদ হাতে পাবে গ্রাহক। ডিভাইসগুলো সরাসরি চীন থেকে পাঠানো হয় এবং শিপিংয়ের খরচ বিভিন্ন দেশ অনুযায়ী পরিবর্তিত হতে পারে। কালো-কমলা, কালো-লাল ও শুধু কালো রঙে এটি কেনা যাবে। এতে সিলিকনের স্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের বাজারে অপো এফ১৫ বিক্রি শুরু
নির্বাচিত

দেশের বাজারে অপো এফ১৫ বিক্রি শুরু

সিটিটিসিকে ইভ্যালির স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান
নির্বাচিত

সিটিটিসিকে ইভ্যালির স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

সাশ্রয়ী মূল্যের উইন্ডোজ ল্যাপটপ আনবে থমসন
নির্বাচিত

সাশ্রয়ী মূল্যের উইন্ডোজ ল্যাপটপ আনবে থমসন

মোবাইলে ভিডিও এডিট করার ৯ অ্যাপ
কিভাবে করবেন

মোবাইলে ভিডিও এডিট করার ৯ অ্যাপ

ইন্টেলের নতুন প্রসেসরসহ এইচপির ক্রোমবুক এক্স৩৬০
নির্বাচিত

ইন্টেলের নতুন প্রসেসরসহ এইচপির ক্রোমবুক এক্স৩৬০

৬৯৯৯ টাকায় নকিয়া ১ প্লাস
নির্বাচিত

নতুন চার বাজেট ফোন আনছে নকিয়া

Load More

ট্রেন্ডিং টপিক

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি
মোবাইল এরিনা

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস
নির্বাচিত

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬
প্রযুক্তি সংবাদ

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নতুন ও আগে অ্যাক্টিভ না হওয়া (ইনঅ্যাকটিভ) ফোন...

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 December 2022

৬০ দিন ব্যাকআপ দেবে কসপেটের ট্যাংক এম২

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix