Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এবার এক ইঞ্চির ক্যামেরা সেন্সরযুক্ত স্মার্টফোন আনল অপো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
এবার এক ইঞ্চির ক্যামেরা সেন্সরযুক্ত স্মার্টফোন আনল অপো
Share on FacebookShare on Twitter

শাওমি ও একই মালিকানার অপর কোম্পানি ভিভো’র পর এবার বিশাল এক ইঞ্চি’র ক্যামেরা সেন্সর আনা সর্বশেষ স্মার্টফোন হিসেবে তালিকায় নাম লিখিয়েছে স্মার্টফোন নির্মাতা চীনা কোম্পানি অপো।

‘ফাইন্ড এক্স ৬’ নামের নতুন এই ডিভাইসে ‘টেলিফটো’ ও ‘আলট্রাওয়াইড ক্যামেরার’ সুবিধাও রয়েছে। আর ২১ মার্চ এটি প্রচলিত ‘ফাইন্ড এক্স৬’ ডিভাইসের সঙ্গে চীনে উন্মোচিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

চীনে নতুন এই ডিভাইসের ১২জিবি র‍্যাম ও ২৫৬ মেগাবাইট সংস্করণের দাম শুরু পাঁচ হাজার নয়শ ৯৯ ইউয়ান থেকে (প্রায় আটশ ৭২ ডলার)। আর ১৬জিবি র‍্যাম ও ৫১২ জিবি’র স্টোরেজ থাকা ডিভাইসের বেলায় এর দাম গিয়ে ঠেকেছে ছয় হাজার নয়শ ৯৯ ইউয়ানে (প্রায় এক হাজার ১৭ ডলার)।

এদিকে, প্রো সংস্করণের বাইরের ‘ফাইন্ড এক্স৬’ ডিভাইসের ১২জিবি র‍্যাম ও ২৫৬ মেগাবাইট সংস্করণের দাম শুরু চার হাজার চারশ ৯৯ ইউয়ান থেকে (প্রায় ছয়শ ৫৪ ডলার)। ভবিষ্যতে আন্তর্জাতিক পরিসরে ডিভাইসটি উন্মোচিত হবে কি না, ওই বিষয়টি ভার্জকে নিশ্চিত করতে রাজী হননি কোম্পানির এক মুখপাত্র।

তবে নতুন এই ডিভাইসের আলোচনার কেন্দ্রে রয়েছে এর প্রাথমিক ক্যামেরা, যেখানে সনি’র ৫০ মেগাপিক্সেলের এক ইঞ্চি’র ‘আইএমএক্স৯৮৯’ সেন্সর ব্যবহৃত হয়েছে। তবে অপো ব্যবহারকারীদের এই বিষয়টিও নিশ্চিত করতে চায় যে তারা ফোনের টেলিফটো ও আলট্রাওয়াইড ক্যামেরার বিষয়টিও ভুলে যায়নি।

অপোর দাবি, ডিভাইসের আলট্রাওয়াইড ও পেরিস্কোপ ক্যামেরায় ব্যবহৃত ৫০ মেগাপিক্সেলের ‘১/১.৫৬ ইঞ্চির আইএমএক্স৮৯০’ সেন্সর এখন পর্যন্ত আসা ‘যে কোনো ওয়াইড অ্যাংগেল ক্যামেরার চেয়ে আকারে বড়’ ও এতে ‘বাজারে বিদ্যমান যে কোনো টেলিফটো ক্যামেরার চেয়ে বড় আকারের সেন্সর’ রয়েছে। উদাহরণ হিসেবে ধরা যায়, এই সেন্সরের আকার স্যামসাংয়ের সাম্প্রতিক ‘গ্যালাক্সি এস২৩’ ও ‘এস২৩ প্লাস’-এর মতোই বড়।

সেন্সরের আকারের বিবেচনায় এর ছবির মান অনেক পিছিয়ে, বিশেষ করে যখন বেশিরভাগ স্মার্টফোন নিজেদের আলোকচিত্র ব্যবস্থার সফটওয়্যারের ওপর ব্যাপকভাবে নির্ভর করে। সেই লক্ষ্যে, ‘হ্যাসলব্ল্যাড’-এর মতো কোম্পানির সঙ্গে কয়েকটি সফটওয়্যার ফিচার যৌথভাবে নিয়ে কাজ করেছে অপো। ফলে, ‘ফাইন্ড এক্স৬ প্রো’ ডিভাইসে একটি ‘পোর্ট্রেইট মোড’ যুক্ত হয়েছে, যা নকশা হয়েছে এই সুইডিশ ক্যামেরা উৎপাদকের ‘এক্সসিডি৩০’ ও ‘এক্সসিডি৮০’ লেন্স দুটি’র রঙ ও ‘ডেপথ অফ ফিল্ড’ অনুকরণের উদ্দেশ্যে।

ক্যামেরার বিভিন্ন খুঁটিনাটি সামগ্রিকভাবে ব্যাখ্যা করতে গেলে, ‘ফাইন্ড এক্স৬ প্রো’ ডিভাইসের আলট্রাওয়াইড ক্যামেরায় আছে একশ ১০ ডিগ্রির ‘ফিল্ড অফ ভিউ’, ‘এফ/২.২ অ্যাপারচার’ ও অন্তত চার সেন্টিমিটার দুরত্ব থেকে এটি ‘ম্যাক্রো-ধাঁচের’ বিভিন্ন ছবি তুলতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ।

অন্যদিকে, পেরিস্কোপ টেলিফটো ক্যামেরায় মিলবে তিনগুণ অপটিকাল জুম ও ছয়গুন হাইব্রিড জুমের সুবিধা।

ডিভাইসের পেছনে থাকা বিশাল বৃত্তাকার ক্যামেরা বাম্পের বাইরেও, অপোর বেশ ফ্ল্যাগশিপ সুবিধা আছে ফাইন্ড এক্স৬ প্রো ডিভাইসে। একে ক্ষমতা দেয় কোয়ালকমের দ্বিতীয় প্রজন্মের ফ্ল্যাগশিপ প্রসেসর ‘স্ন্যাপড্রাগন ৮’। আর এতে আছে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা একশ ওয়াট গতিতে তার’সহ ও তারবিহীনভাবে ৫০ ওয়াট গতিতে চার্জ হয়।

আর এতে ব্যবহৃত হয়েছে ছয় দশমিক আট দুই ইঞ্চির একশ ২০ হার্টজ ক্ষমতাসম্পন্ন ওলেড ডিসপ্লে, যার সর্বোচ্চ উজ্জ্বলতা আড়াই হাজার নিট। অপোর দাবি, এটিই ‘সবচেয়ে উজ্জ্বল স্মার্টফোন স্ক্রিন’। আর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার জন্যেও আলাদা জায়গা আছে এতে। পানি ও ধুলা নিরোধী হওয়ায় এটি ‘আইপি৬৮’ রেটিং পেয়েছে।

ভার্জ বলছে, মঙ্গলবারের উন্মোচন কেবল চীনা বাজারের উদ্দেশ্যে। আপাতত ‘এক্স৬’ ও ‘এক্স৬ প্রো’ দুটো ডিভাইসের আন্তর্জাতিক উন্মোচনের ঘোষণা দেয়নি কোম্পানিটি। আর এটি অপোর ফাইন্ড এক্স৫ প্রো ডিভাইসের উন্মোচনের পুরো বিপরীত। কারণ সে সময়, এশিয়ার পাশাপাশি ইউরোপেও বিক্রি হয়েছিল এটি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

তারবিহীন ব্রডব্যান্ড সেবা দেওয়ার অনুমতি পেল মোবাইল অপারেটররা
টেলিকম

তারবিহীন ব্রডব্যান্ড সেবা দেওয়ার অনুমতি পেল মোবাইল অপারেটররা

‘আইফোন ১২’ কেমন হবে?
নির্বাচিত

‘আইফোন ১২’ কেমন হবে?

কলড্রপ ও নেটওয়ার্ক যন্ত্রণায় মোবাইল গ্রাহক
টেলিকম

কল ড্রপ ও ধীরগতির ইন্টারনেটের সমাধানে বিটিআরসির উদ্যোগ

ফেসবুক অ্যাকাউন্ট স্থায়ীভাবে ডিলিট করার সহজ উপায়
কিভাবে করবেন

ফেসবুক অ্যাকাউন্ট স্থায়ীভাবে ডিলিট করার সহজ উপায়

পিক্সেলের বেস মডেলে প্রথমবার টেলিফটো ক্যামেরা
নির্বাচিত

পিক্সেলের বেস মডেলে প্রথমবার টেলিফটো ক্যামেরা

চ্যাটিংয়ে কেউ মিথ্যা বলছে কিনা বোঝার উপায়
নির্বাচিত

চ্যাটিংয়ে কেউ মিথ্যা বলছে কিনা বোঝার উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ
নির্বাচিত

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ

ইসরায়েলে বৃষ্টির মতো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

ইসরায়েলে বৃষ্টির মতো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ
বিবিধ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix