Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘আইফোন ১২’ কেমন হবে?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 17 July 2020
‘আইফোন ১২’ কেমন হবে?
Share on FacebookShare on Twitter

এ বছরের শেষ দিকে ‘আইফোন ১২’ বাজারে ছাড়তে পারে অ্যাপল। এটি হবে ফাইভ-জি সমর্থিত স্মার্টফোন। সবকিছু ঠিক থাকলে নতুন মডেলের ফাইভ-জি আইফোন কিনতে খরচ হতে পারে ১ হাজার ডলারের মতো। যুক্তরাষ্ট্রের আর্থিক ও বিনিয়োগ প্রতিষ্ঠান ওয়েডবুশ সিকিউরিটিজের বিশ্লেষক ড্যানিয়েল ইভস এমন তথ্য জানিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার বলছে, ড্যানিয়েল ইভসের পূর্বাভাস সত্যি হলে স্মার্টফোন শিল্পে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। বিশেষ করে পরবর্তী প্রজন্মের সুবিধা সম্পন্ন স্মার্টফোনের ক্ষেত্রে অতিরিক্ত দাম আরোপের যে ট্রেন্ড চলছে সেটি পরিবর্তন করবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

ওয়েডবুশ সিকিউরিটিজের বিশ্লেষক ড্যানিয়েল ইভস তার এক সাম্প্রতিক রিসার্চ নোটে লিখেছেন, আইফোন ১২ -এর চারটি মডেল বাজারে আসবে বলে আমরা ধারণা করছি। এগুলোর মধ্যে ফোর-জি ও ফাইভ-জি দুই ধরনের ডিভাইসই থাকবে। ফাইভ-জি সক্ষমতার আইফোনের ক্ষেত্রেও দাম ১ হাজার ডলারের নিচে হতে পারে।

২০১৯ সালে তুলনামূলক কম দামে আইফোন বাজারে ছাড়ার নীতি গ্রহণ করে অ্যাপল। এরপর থেকে বিভিন্ন আলোচনা ও পূর্বাভাসে বলা হচ্ছে, নতুন আইফোনের দাম বেশ কম হবে। প্রযুক্তি নিয়ে কাজ করা জনপ্রিয় ইউটিউবার জন প্রসারের মতে, পরবর্তী আইফোনের দুটি মডেল বাজারে আসবে। এরমধ্যে ৫ দশমিক ৪ ইঞ্চি স্ক্রিনের ভার্সনটির দাম ৬৫০ এবং ৬ দশমিক ১ ইঞ্চিটির দাম হতে পারে ৭৫০ ডলার।

আইফোন ১২ -এর সবকটি মডেল ফাইভ-জি প্রযুক্তির হবে কি না সেটি নিয়ে কথা হচ্ছে। অনেকে বলছেন, নতুন আইফোনের সব মডেলই ফাইভ-জি প্রযুক্তির হবে। তবে ফোর-জি ও ফাইভ-জি মিলিয়েই আইফোন-১২ বাজারে আসবে বলে জানিয়েছেন ড্যানিয়েল ইভস।

অ্যাপলের ফাইভ-জি ফোন তুলনামূলক কম দামে পাওয়া গেলে বাজারে সেটি সাড়া ফেলবে। অ্যাপল যদি ১ হাজারের ডলারের কম দামে ফাইভ-জি প্রযুক্তির ফোন বাজারে ছাড়ে তাহলে বেশিরভাগ ক্রেতা আইফোনের দিকে ঝুঁকতে পারে। কারণ, অন্য ফাইভ-জি স্মার্টফোনগুলোর দামও আইফোনের কাছাকাছি হবে।

প্রসঙ্গত, স্যামসাংয়ের ফাইভ-জি প্রযুক্তির স্মার্টফোন গ্যালাক্সি এস২০ -এর সর্বনিম্ন দাম ১ হাজার ডলার। মটোরোলা এজ প্লাসের দামও একইরকম। এছাড়া এলজির ফাইভ-জি স্মার্টফোনের দাম ৯০০ থেকে ৯৫০ ডলার এবং ওয়ানপ্লাস ৮ -এর দাম ৯০০ ডলার থেকে শুরু।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইফোনআইফোন ১২

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনাভাইরাসের ভয়ে ফেসবুকের মার্কেটিং সম্মেলন বন্ধ
নির্বাচিত

করোনাভাইরাসের ভয়ে ফেসবুকের মার্কেটিং সম্মেলন বন্ধ

ফুল এইচডি প্লাস ডিসপ্লের হ্যান্ডসেট আনবে নকিয়া
নির্বাচিত

ফুল এইচডি প্লাস ডিসপ্লের হ্যান্ডসেট আনবে নকিয়া

ইউটিউব থাম্বনেইল তৈরি করে আয় করবেন যেভাবে
কিভাবে করবেন

ইউটিউব থাম্বনেইল তৈরি করে আয় করবেন যেভাবে

দেশের স্মার্টফোনের বাজারে ঝড় তুলতে আসছে অপো রেনো ১২ সিরিজ
নির্বাচিত

দেশের স্মার্টফোনের বাজারে ঝড় তুলতে আসছে অপো রেনো ১২ সিরিজ

গুগল মিট-এ দেখা যাবে ১৬ জন
নির্বাচিত

শেষ হচ্ছে বিনামূল্যের ‘সীমাহীন’ গুগল মিট

‘নগদ’ থেকে ভাতার টাকা উধাও থামছেই না
নির্বাচিত

‘নগদ’ থেকে ভাতার টাকা উধাও থামছেই না

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে
নির্বাচিত

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা
ছাড় ও অফার

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 July 2020

‘আইফোন ১২’ কেমন হবে?

Techzoom.TV |
TechzoomTV