Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন ফ্রিজ কিনে ১০১টি ফ্রি পণ্য পেলেন কুলাউড়ার গৃহিণী মনোয়ারা বেগম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
ওয়ালটন ফ্রিজ কিনে ১০১টি ফ্রি পণ্য পেলেন কুলাউড়ার গৃহিণী মনোয়ারা বেগম
Share on FacebookShare on Twitter

আবারও ওয়ালটন ফ্রিজ কিনে ১০১টি বাড়িভর্তি পণ্য ফ্রি পেলেন একজন ক্রেতা। তিনি হলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গৃহিণী মনোয়ারা বেগম। দেশব্যাপী চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৭ এর আওতায় ওয়ালটন ফ্রিজ কিনে এই সুবিধা পেয়েছেন তিনি। ওয়ালটন ফ্রিজ, এসি, স্মার্ট টিভি, ওয়াশিং মেশিনসহ ১০১টি ইলেকট্রনিক্স পণ্য পেয়ে মহাখুশি মনোয়ারা এবং তাঁর পরিবার। ওয়ালটন থেকে পাওয়া এই পণ্যগুলো তাঁদের ঈদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরও দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা নিশ্চিতে দেশব্যাপী চলছে সর্বাধিক জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসাহিত করতে দেওয়া হচ্ছে নানান সুবিধা। সিজন-১৭তে ওয়ালটন ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার এবং ওয়াশিং মেশিন কিনে ১০১টি বাড়িভর্তি পণ্য ফ্রি এবং ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশ ভাউচার কিংবা নিশ্চিত উপহার পাচ্ছেন ক্রেতারা।

সৌভাগ্যবান ক্রেতা মনোয়ারা ছাড়াও এর আগে ওয়ালটন ফ্রিজ কিনে ১০১টি বাড়িভর্তি পণ্য ফ্রি পেয়েছেন আরও ৩ জন ক্রেতা। তারা হলেন যশোর সদরের ল্যান্স কর্পোরাল (অবঃ) মোশারফ হোসেন, বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার নজরুল ইসলাম এবং কক্সবাজারের রামু উপজেলার জসিম উদ্দিন।

গত ৬ এপ্রিল, ২০২৩ জুড়ী উপজেলার ভবানিগঞ্জ বাজারে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম ভাই ভাই এন্টারপ্রাইজে মনোয়ারা বেগমের হাতে ১০১টি পণ্য তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ুন কবীর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, মোহাম্মদ ফিরোজ আলম এবং আরিফুল আম্বিয়া।

সেসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এম এ মজিব মাহবুব, জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন, সিলেট অ লে ওয়ালটনের জোনাল ম্যানেজার আসাদুজ্জামান, এরিয়া ম্যানেজার সরওয়ার জাহান এবং ভাই ভাই শোরুমের স্বত্ত্বাধিকারী হুমায়ুন কবীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা গেছে সৌভাগ্যবান ক্রেতা মনোয়ারা বেগম ভূকশিমইল ইউনিয়নের মীরশংকর গ্রামের বাসিন্দা। ১ ছেলে ও ২ মেয়ে নিয়ে ৪ সদস্যের পরিবার তাঁর। স্বামী হারা হয়েছেন অনেক আগেই। প্রবাসে থাকা ছেলের আয়ে চলে সংসার। বাসায় ব্যবহারের জন্য গত ২৫ মার্চ তিনি ওয়ালটন শোরুম থেকে ১৬৩ লিটারের একটি ফ্রিজ কেনেন। কেনার পর তার ফোন নম্বরসহ পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। কিছুক্ষণ পরই ১০১টি পণ্য ফ্রি পাওয়ার মেসেজ যায় তাঁর মোবাইলে। শোরুম থেকেও ফোন করে বিষয়টি তাঁকে নিশ্চিত করা হয়।

ট্রাকভর্তি করে পণ্যগুলো বাড়িতে নিয়ে গেছেন তিনি। ফ্রি পাওয়া ১০১টি পণ্যের মধ্যে রয়েছে ওয়ালটন ফ্রিজ, এসি, স্মার্ট টিভি, ওয়াশিং মেশিন, এয়ার কুলার, মাইক্রোওয়েভ ও ইলেকট্রিক ওভেন, সিলিং, প্যাডেস্টাল, টর্নেডো ও রিচার্জেবল ফ্যান, রাইস কুকার ইত্যাদি।

সৌভাগ্যক্রমে এতোগুলো পণ্য ফ্রি পাওয়ায় মহাখুশি মনোয়ারা বেগম। ঈদের আগে এতোসব পণ্য ঘরে তুলতে পেরে তার পরিবারে বইছে খুশির বন্যা। আবেগাপ্লুত মনোয়ারা জানান, ফ্রি পাওয়া এসব পণ্য নিজেরা ব্যবহার করবেন। ক্রেতাকে দেয়া কথা রাখায় ওয়ালটনকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে সবাইকে দেশীয় পণ্য কিনতে আহ্বান জানিয়ে ওয়ালটনের ডিএমডি হুমায়ুন কবীর বলেন, দেশের পণ্য কিনলে দেশের টাকা দেশেই থাকে। এতে লাভ হয় সাধারণ মানুষের। বিদেশ থেকে প্রবাসিদের পাঠানো অর্থ দিয়ে যদি বিদেশি পণ্য কেনা হয়, তাহলে সেই টাকা আবার বিদেশেই চলে যায়। এতে লাভবান হয় বিদেশিরা। তাই দেশের অর্থনীতির চাকা সচল রাখতে হলে সবাইকে দেশে তৈরি পণ্য কেনা ও ব্যবহারে অভ্যস্ত হওয়া উচিত বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। এরফলে দেশের কর্মসংস্থান যেমন বৃদ্ধি পায়, তেমনই বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়।

Tags: ওয়ালটনওয়ালটন ফ্রিজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাংয়ের অর্ধেক দামে হুয়াওয়ের ফ্লিপ ফোন!
নির্বাচিত

স্যামসাংয়ের অর্ধেক দামে হুয়াওয়ের ফ্লিপ ফোন!

মিডরেঞ্জ স্মার্টফোনের জন্য স্ন্যাপড্রাগনের নতুন চিপ
নির্বাচিত

মিডরেঞ্জ স্মার্টফোনের জন্য স্ন্যাপড্রাগনের নতুন চিপ

গ্রাহকসেবা মাথায় রেখে ডিভাইসের ওয়ারেন্টি বাড়াল হুয়াওয়ে
নির্বাচিত

গ্রাহকসেবা মাথায় রেখে ডিভাইসের ওয়ারেন্টি বাড়াল হুয়াওয়ে

অ্যান্ড্রয়েড ফোন হ্যাকার থেকে সুরক্ষিত রাখার ৭ উপায়
নির্বাচিত

হ্যাকার থেকে ফোনকে সুরক্ষিত রাখার ৭ উপায়

বাইকে কোম্পানির কমিশন কমালো পাঠাও
অটোমোবাইল

বাইকে কোম্পানির কমিশন কমালো পাঠাও

পিক্সেল ফোনের জন্য নিজস্ব প্রসেসর আনছে গুগল
নির্বাচিত

পিক্সেল ফোনের জন্য নিজস্ব প্রসেসর আনছে গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?
বিবিধ

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা
ই-কমার্স

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি
বিবিধ

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি

সেজ্জিল মিসাইলে আকাশে অবিশ্বাস্য দৃশ্য
সোশ্যাল মিডিয়া

সেজ্জিল মিসাইলে আকাশে অবিশ্বাস্য দৃশ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix