Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অপোর ‘ইন্সপাইরেশন চ্যালেঞ্জ ২০২৩’-এর আবেদন শুরু

পুরস্কার সাড়ে ৪ কোটি টাকার বেশি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
অপোর ‘ইন্সপাইরেশন চ্যালেঞ্জ ২০২৩’-এর আবেদন শুরু
Share on FacebookShare on Twitter

অপো রিসার্চ ইন্সটিটিউট অন্যান্য বৈশ্বিক অংশীদার- কোয়ালকম টেকনোলজিস, জিএসএমএ ৫-জি ইন, অ্যামাজন ওয়েব সার্ভিসেস এবং লিংকডইনকে সঙ্গে নিয়ে আগামী বিশ্ব হাসি দিবস (অক্টোবর মাসের প্রথম শুক্রবার) এ ‘২০২৩ অপো ইন্সপাইরেশন চ্যালেঞ্জ’ যাত্রা শুরুর কথা ঘোষণা করেছে। ব্র্যান্ডের প্রতিপাদ্য বা মূল-ভাবনা ‘ইন্সপাইরেশন অ্যাহেড’- এই থিমের ওপর ভিত্তি করে অপো ও ব্র্যান্ডটির বৈশ্বিক প্রযুক্তিখাত (ইকোসিস্টেম) এর অংশীদাররা ৪ লাখ ৪০ হাজার ডলার অর্থ্যাৎ ৪ কোটি ৭২ লাখেরও বেশি টাকার অর্থায়ন, কারিগরি সহায়তা এবং অংশীদারিত্বমূলক সুযোগ প্রদানের মাধ্যমে নতুন ও অভিনব প্রযুক্তির উদ্ভাবন ও সল্যুশন প্রদানের লক্ষ্যে কাজ করছে।

‘২০২৩ অপো ইন্সপাইরেশন চ্যালেঞ্জ’ এ অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়া গত ৮ মে থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। এছাড়া, আগস্ট এর শুরু হতেই থাইল্যান্ডের ব্যাংকক, যুক্তরাষ্ট্রের বোস্টন ও চীনের শেনজেন এ তিনটি আঞ্চলিক পরীক্ষামূলক আয়োজন (রিজিওনাল ডেমো ইভেন্ট) অনুষ্ঠিত হবে। এই প্রতিটি আয়োজনের চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী বা ফাইনালিস্টদের পরবর্তীতে ‘ইন্সপাইরেশন চ্যালেঞ্জ অ্যাসিলারেশন ক্যাম্প’ এ যোগদানের আমন্ত্রণ জানানো হবে এবং তারা অপোর এক্সিকিউটিভ ও কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে আগস্ট এর শেষে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল ফাইনাল ডেমো ইভেন্ট’ এর আগে তাদের প্রস্তাবনা সংশোধন করতে পারবে।

এ বছরের ‘অপো ইন্সপাইরেশন চ্যালেঞ্জ’ এর প্রস্তাবনাগুলো চারটি প্রধান মানদণ্ডের ওপর ভিত্তি করে মূল্যায়িত হবে, এগুলো হচ্ছে- সম্ভাব্যতা (ফিজিবিলিটি), প্রযুক্তিগত উদ্ভাবন (টেকনোলজিক্যাল ইনোভেশন), দীর্ঘ-মেয়াদি সম্ভাবনা (লং-টার্ম পটেনশিয়াল) এবং সামাজিক মূল্যায়ন (সোস্যাল ভ্যালু)। রিজিওনাল ডেমো ইভেন্ট সমূহ থেকে সর্বমোট ১৫টি মানসম্পন্ন প্রস্তাবনা নির্বাচিত হবে বৈশ্বিক চূড়ান্ত পর্বের প্রতিযোগী বা ‘গ্লোবাল ফাইনালিস্ট’ হিসেবে। এরপর ‘গ্লোবাল ফাইনাল ডেমো ইভেন্ট’ এ শীর্ষ পাঁচটি বিজয়ী প্রস্তাবনা নির্বাচিত করা হবে ও সেগুলো প্রতিটি অনুদান হিসেবে পাবে ৫০ হাজার মার্কিন ডলার অর্থ্যাৎ ৫৩ লাখ টাকারও বেশি।

প্রতিটি আঞ্চলিক প্রতিযোগিতা পর্ব (রিজিওনাল চ্যালেঞ্জ) থেকে শীর্ষ ১৫টি করে নেওয়া প্রস্তাবনা- সর্বমোট ৪৫টি প্রস্তাবনার জন্য বিশ্বজুড়ে আরো অংশীদারিত্বমূলক উদ্যোগের সুযোগ থাকছে। যেমন- উৎপাদনমুখী ও বাণিজ্যিকীকরণের সুযোগ তৈরি, ১ লাখ ৯০ হাজার ডলার অর্থ্যাৎ ২ কোটি ৪০ লাখ টাকারও বেশি অর্থের ‘ইনকিউবেশন ফান্ড’ সহায়তা দেওয়ার পাশাপাশি, প্রকল্প বাস্তবায়নের জন্য যৌথ উদ্যোগ প্রক্রিয়া, কৌশলগত অংশীদারিত্ব, বিনিয়োগ সুযোগ, বৈশ্বিক প্রযুক্তি অনুষ্ঠান সমূহে অংশগ্রহণ সহ অ্যামাজন ওয়েব সার্ভিসেস থেকে ক্লাউড রিসোর্স ও প্রযুক্তিগত সহায়তাও পেতে পারবে উপযুক্ত প্রস্তাবনাগুলো।

এ ব্যাপারে অপো রিসার্চ ইনস্টিটিউট এর প্রধান বলেন, “অপো গভীরভাবে ‘কল্যাণমূলক উদ্ভাবন’ এ ধারণায় বিশ্বাস করে। যেহেতু আমরা প্রযুক্তির নব নব উদ্ভাবনে গুরুত্ব দিয়ে যাচ্ছি, তাই মানুষের প্রয়োজন ও চাহিদাই আমাদের কাছে অগ্রাধিকার হিসেবে বিবেচিত হয়।”

তিনি আরো বলেন, “বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জনস্বাস্থ্য, প্রযুক্তির সহজলভ্যতা ও পরিবেশের সুরক্ষার মতো বিষয় যখন প্রধান প্রধান ইস্যু, সেক্ষেত্রে সল্যুশন প্রদানের জন্য আমরা কেবল আমাদের একক প্রচেষ্টার ওপর নির্ভরশীল হতে পারি না। তাই প্রযুক্তির সক্ষমতা ব্যবহার করে আমাদের সঙ্গে বড় বড় সমস্যাগুলোর সমাধানের উদ্দেশ্যে আমরা সম-ভাবনার উদ্ভাবকদের ক্ষমতায়িত করতে ইন্সপাইরেশন চ্যালেঞ্জ চালু করেছি এবং সকলের জন্য একটি সুন্দর আগামী বির্নিমাণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”

স্বাস্থ্য, প্রযুক্তির সহজলভ্যতা এবং পরিবেশের সুরক্ষা সমাজ উন্নয়নের প্রধানতম নিয়ামক; আর তাই অভিনব প্রযুক্তির মাধ্যমে এসব খাতে অগ্রগতি গুরুত্বপূর্ণ। ‘২০২৩ অপো ইন্সপাইরেশন চ্যালেঞ্জ’ বিশ্বজুড়ে প্রযুক্তি পেশাজীবীদের দুইটি ক্যাটাগরিতে সুল্যশন প্রদানে সহযোগিতা করবে: ‘ইন্সপাইরেশন ফর পিপল’- ‘ডিজিটাল হেলথ’ ও ‘প্রযুক্তির সহজলভ্যতা’য় উদ্ভাবন। এক্ষেত্রে অন্তর্ভুক্ত বিষয় সমূহ- ‘হেলথ অ্যালগরিদম’, ‘সেন্সর ইনোভেশন’, ‘ডিজিটাল হেলথ মনিটরিং প্রোডাক্ট’, ‘অ্যাসিসটিভ টেকনোলজি’ এবং ‘এল্ডারলি-ফোকাসড টেকনোলজি’- এসব প্রযুক্তি উদ্ভাবনে পরিবেশের সুরক্ষা ও ‘কনজ্যুমার ইলেকট্রনিক্স’-এ কার্বনের কম প্রভাবের বিষয়টি গুরুত্ব পাবে।

অপো আশাবাদী যে- যৌথ উদ্যোগের মাধ্যমে অভিনব উদ্ভাবন ও ইতিবাচক প্রভাব তৈরির পাশাপাশি- বৈশ্বিক সম্প্রদায়গুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন ইস্যু নিয়ে সচেতনতা তৈরি সম্ভব হবে।

‘২০২৩ অপো ইন্সপাইরেশন চ্যালেঞ্জ’-এর বৈশ্বিক আবেদন প্রক্রিয়া ৮ মে থেকে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে। এই প্রতিযোগিতা সম্পর্কে জানতে কিংবা নিবন্ধনের জন্য ভিজিট করুন- https://www.oppo.com/en/proposal/ .

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫ মিনিটে ৫০ শতাংশ চার্জ হবে রিয়েলমি জিটি নিও৩
নির্বাচিত

৫ মিনিটে ৫০ শতাংশ চার্জ হবে রিয়েলমি জিটি নিও৩

ফেসবুকের ফেইসলক আতঙ্ক!
নির্বাচিত

ফেসবুকের ফেইসলক আতঙ্ক!

করোনাভাইরাস: সুইচ তৈরি ও রপ্তানি পেছালো নিনটেনডো
নির্বাচিত

করোনাভাইরাস: সুইচ তৈরি ও রপ্তানি পেছালো নিনটেনডো

কেউ কারও সাইবার নিরাপত্তা দিতে পারবে না: বিটিআরসি চেয়ারম্যান
টেলিকম

কেউ কারও সাইবার নিরাপত্তা দিতে পারবে না: বিটিআরসি চেয়ারম্যান

দুর্দান্ত ক্যামেরার ফোন নিয়ে আসছে ভিভো
নির্বাচিত

দুর্দান্ত ক্যামেরার ফোন নিয়ে আসছে ভিভো

গেমিংয়ে অনন্য ফোন ভিভো
নির্বাচিত

গেমিংয়ে অনন্য ফোন ভিভো

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি
নির্বাচিত

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি

সবচেয়ে পাতলা ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল
নির্বাচিত

সবচেয়ে পাতলা ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল

সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী

বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতার আবেদন করবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতার আবেদন করবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চাকরিজীবীদের জন্য আসছে ৮ দিনের দীর্ঘ ছুটির সুযোগ
বিবিধ

চাকরিজীবীদের জন্য আসছে ৮ দিনের দীর্ঘ ছুটির সুযোগ

আগামী আগস্ট মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুই দফায়...

চীনে একই স্পেসিফিকেশনে এক্সবক্স পুনর্গঠন মাইক্রোসফটে আরো ৪৮০০ কর্মী ছাঁটাই

চীনে একই স্পেসিফিকেশনে এক্সবক্স পুনর্গঠন মাইক্রোসফটে আরো ৪৮০০ কর্মী ছাঁটাই

ভিভোর জোড়া ফোন G5i ও G5z লঞ্চ, সাথে ৭২০০ এমএএইচ ব্যাটারি

ভিভোর জোড়া ফোন G5i ও G5z লঞ্চ, সাথে ৭২০০ এমএএইচ ব্যাটারি

কয়েক মিনিটেই আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডাটা ট্রান্সফার করবেন যেভাবে

কয়েক মিনিটেই আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডাটা ট্রান্সফার করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ মে ২০২৩

অপোর ‘ইন্সপাইরেশন চ্যালেঞ্জ ২০২৩’-এর আবেদন শুরু

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix