Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উইন্ডোজের চেয়ে ম্যাক এগিয়ে যেসব কারণে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 26 May 2023
উইন্ডোজের চেয়ে ম্যাক এগিয়ে যেসব কারণে
Share on FacebookShare on Twitter

ম্যাক ও উইন্ডোজের প্রতিযোগিতা দীর্ঘদিন ধরে চলছে। কোন অপারেটিং সিস্টেমটি সেরা, সেটি নিয়েও যুদ্ধের শেষ নেই। এ যুদ্ধে কোনো প্রাণহানি ঘটেনি। কিন্তু এটা নিশ্চিত যে এতে অনেকের অহংকারের পতন ঘটেছে। বেশির ভাগ অনলাইন ফোরামে এ নিয়ে অনেক হাস্যকর যুদ্ধ হয়েছে।

কিন্তু আমরা যদি এসব বাকযুদ্ধকে একপাশে রেখে স্বীকার করে নেই ম্যাক ও উইন্ডোজ উভয়ই নিজ অবস্থানে সেরা। প্রত্যেকেরই নিজস্ব শক্তি এবং দুর্বলতা রয়েছে। তাহলে এর একটা সুষ্ঠু সমাধানে পৌঁছানো হয়তো সম্ভব। এটা সত্যিকার অর্থে ব্যবহারকারীর ওপর নির্ভর করে যে কোনটা তাদের জন্য ভালো।

তবে ব্যবহারকারীর বিচারে অ্যাপলের ম্যাক পণ্য এবং ম্যাক অপারেটিং সিস্টেমকে উইন্ডোজের চেয়ে কিছু দিক দিয়ে স্পষ্টতই এগিয়ে আছে।

ডিভাইসের গঠনশৈলী: উইন্ডোজ ল্যাপটপ ও কম্পিউটারের তুলনায় ম্যাকবুক বা ম্যাক কম্পিউটার ভালোভাবে তৈরি করা হয়। যদিও সামরিক-গ্রেড বিল্ড মানের অনেক উইন্ডোজ অপশন আছে। তবে মানের ক্ষেত্রে কোনো ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না প্রতিষ্ঠানটি। উইন্ডোজ নির্মাতার প্রিমিয়াম পণ্য এবং বাজেট পণ্য আছে। অন্যদিকে ম্যাকবুক এবং ম্যাকের অনেকটাই নিরাপদ। দুর্ঘটনাক্রমে উঁচু জায়গা থেকে পড়ে গেলেও উইন্ডোজের তুলনায় অধিক সুরক্ষিত থাকে। এছাড়াও ম্যাকবুকের ব্যাটারি বেশির ভাগ উইন্ডোজ ল্যাপটপের তুলনায় দীর্ঘস্থায়ী পরিষেবা দিতে পারে।

স্থিতিশীল অপারেটিং সিস্টেম: উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ডিভাইসের তুলনায় ম্যাকবুকের অপারেটিং সিস্টেম অনেক সুরক্ষিত। এ ডিভাইস সফটওয়্যার ও হার্ডওয়্যার দুই ক্ষেত্রেই ব্যবহারকারীকে পূর্ণ নিয়ন্ত্রণ দেয়। ম্যাকবুকে নতুন অপারেটিং সিস্টেম আপডেট না করা হলে কাজে সমস্যা করে। কিন্তু উইন্ডোজের সমস্যা আরো বেশি। কখনো কখনো অ্যাপ পুনরায় ইনস্টলও করতে হয়। এছাড়া সফটওয়্যার আপডেটের পর অনেক সময় ব্লুটুথ বা ওয়াইফাই সমস্যা করে।

সহজ ও সুবিধাজনক ইন্টারফেস: ম্যাকওএসের সার্চবার বা ফাইন্ডার ব্যবহারকারীর জন্য সুবিধাজনক। এদিক থেকে মাইক্রোসফটও এর ফাইল এক্সপ্লোরারে নতুন ফিচার যুক্ত করতে কাজ করছে। ম্যাক অপারেটিং সিস্টেমে যেকোনো ফাইল কোনো অ্যাপের ওপর টেনে আনলে সহজেই কমান্ড নেয়। ফলে সেখানে ফাইলটি খোলা যায়। এছাড়া ডকে প্রয়োজন অনুযায়ী ফোল্ডার যুক্ত করা যায়, যা ফাইল চালু করতে সহায়তা করে।

স্ট্রিমলাইনড ইকোসিস্টেম: অ্যাপলের এক বা একাধিক পণ্য কিনলে সেগুলো ব্যবহার করা সুবিধাজনক হয়। আর এ সুবিধাই হচ্ছে স্ট্রিমলাইনড ইকোসিস্টেম। এর জন্য ব্যবহারকারীকে অতিরিক্ত কোনো কমান্ড দিতে হয় না। এ সুবিধার মধ্যে ইউনিভার্সাল ক্লিপবোর্ড ফিচার রয়েছে। ফলে যেকোনো সময় লেখা, ছবি, ভিডিও বা ফাইল কপি করে পেস্ট করা যায়। এছাড়া আইপ্যাড ও ল্যাপটপ ব্যবহারের মাধ্যমে ফোনকলের উত্তরও দেয়া যায়।

এক্সক্লুসিভ সফটওয়্যার ব্যবহারের সুবিধা: কোনো পরিষেবা গ্রহণে পরিপূর্ণ অভিজ্ঞতার জন্য উইন্ডোজে থার্ড পার্টি লোকেশন থেকে সফটওয়্যার ডাউনলোড করতে হয়, যা অনেক সময় ডিভাইসের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তবে ম্যাক অপারেটিং সিস্টেমে প্রিমিয়াম অ্যাপ ব্যবহারের সুবিধা রয়েছে। ব্যবহারকারীরা ফাইনাল কাট প্রো, আইমুভি ও গ্যারেজব্যান্ড সফটওয়্যার ব্যবহার করতে পারে। তাই যেকোনো কাজের জন্য ম্যাক ভালো সুবিধা দেয় ও সহায়তা করে থাকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: উইন্ডোজম্যাকল্যাপটপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

পোকো এম২ প্রো
নির্বাচিত

পোকো এম২ প্রো

গ্যালাক্সি এস২৩-এর সফটওয়্যার উন্নয়ন শুরু
নির্বাচিত

গ্যালাক্সি এস২৩-এর সফটওয়্যার উন্নয়ন শুরু

দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ফোন নিয়ে এল আসুস
গেম

দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ফোন নিয়ে এল আসুস

বিজ্ঞাপন বাজারে গুগলের একচেটিয়া আধিপত্য অবৈধ: মার্কিন আদালতের রায়
নির্বাচিত

লেখা থেকে ছবি তৈরির নতুন এআই মডেল আনল গুগল, যে সুবিধা পাওয়া যাবে

আসছে আসুসের ডুয়াল স্ক্রিনের ল্যাপটপ
নির্বাচিত

বাংলাদেশের বাজারে আসুসের দুই স্ক্রিনের ল্যাপটপ

বিশ্বের প্রথম ডুয়াল ডিসপ্লের স্মার্টফোন উন্মোচন করলো এলজি
নির্বাচিত

বিশ্বের প্রথম ডুয়াল ডিসপ্লের স্মার্টফোন উন্মোচন করলো এলজি

Load More

ট্রেন্ডিং টপিক

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান
প্রযুক্তি বাজার

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি
প্রযুক্তি সংবাদ

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ
অর্থ ও বাণিজ্য

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০
অর্থ ও বাণিজ্য

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার,...

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 May 2023

উইন্ডোজের চেয়ে ম্যাক এগিয়ে যেসব কারণে

Techzoom.TV |
TechzoomTV