Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

একসঙ্গে ৩ ইয়ারবাড আনলো বোল্ট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৪ অক্টোবর ২০২৩
একসঙ্গে ৩ ইয়ারবাড আনলো বোল্ট
Share on FacebookShare on Twitter

বর্তমানে ওয়্যারলেস গ্যাজেটগুলোর জনপ্রিয়তা সবচেয়ে বেশি। বিশেষ করে হেডফোন, যেগুলোর নতুন সংস্করণ হচ্ছে ইয়ারবাড। ছোট্ট এই ব্লুটুথ ইয়ারবাডগুলো স্বাচ্ছন্দ্যে দীঘক্ষণ কানে পরে থাকা যায়। পকেটে খুব সহজেই বহন করা যায়। ফলে চাহিদাও অনেক বেশি। তাই তো সব সংস্থা একের পর এক নতুন ইয়ারবাড আনছে বাজারে।

জনপ্রিয় গ্যাজেট নির্মাতা সংস্থা বোল্ট একসঙ্গে ৩টি ইয়ারবাড নিয়ে এলো বাজারে। বোল্টের নতুন ট্রু ওয়্যারলেস ইয়ারবাডগুলো হলো বোল্ট ওয়াই১ প্রো, বোল্ট ডব্লিউ৫০ এবং বোল্ট ডব্লিউ২০। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট বা ই-কমার্স সাইড অ্যামাজন থেকে কিনতে পারবেন ইয়ারবাডগুলো। জেনে নিন ইয়ারবাডগুলোর খুঁটিনাটি-

বোল্ট ওয়াই১ প্রো
বোল্ট ওয়াই১ প্রো ইয়ারবাডটিকে মেটালিক ফিনিশ দেওয়া হয়েছে। এতে রয়েছে ব্লিঙ্ক অ্যান্ড পেয়ার টেকনোলজি, যার মাধ্যমে ইউজাররা খুব দ্রুত ফোনের সঙ্গে কানেক্ট করতে পারবেন। নতুন প্রযুক্তি দেওয়া হয়েছে ইয়ারবাডটিতে, যা কলিং কোয়ালিটি বাড়াতে পারে এবং নয়েজ ক্যান্সেলেশন অফার করে। ১৩এমএম ড্রাইভার দেওয়া হয়েছে এবং বুমএক্স ব্যস সাপোর্ট করছে। অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে টাচ কন্ট্রোল, ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট এবং IPX5 ওয়াটার রেজিস্ট্যান্ট।

ইয়ারবাডটি একবার চার্জে টানা ৬০ ঘণ্টা চলতে পারে। একটি ইউএসবি-সি চার্জিং পোর্টের সাহায্যে ফাস্ট চার্জিংয়ে সক্ষম এটি। মাত্র ১০ মিনিটের চার্জেই ইয়ারবাডটি ১২০ মিনিটের প্লেব্যাক টাইম দিতে পারে। এই ইয়ারবাডটি কালো, লাল এবং নীল এই তিন রঙে পাওয়া যাবে। ভারতীয় বাজারে এর দাম ১ হাজার ৯৯ রুপি। বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৪০০ টাকা।

বোল্ট ডব্লিউ৫০
আগের ইয়ারবাডের মতো এটিও জিন কোয়াড মিক ইএনসি প্রযুক্তি সাপোর্ট করে। যা ক্রিস্টাল-ক্লিয়ার ভয়েস কোয়ালিটি দিতে পারে এর সাহায্যে, যা কলিং ও গেমিংয়ের জন্য আদর্শ। ৪৫ এমএস আলট্রা লো ল্যাটেন্সি সাপোর্ট করে কমব্যাট গেমিং মোডে।ইয়ারবাডটি ৫০ ঘণ্টার প্লেটাইম দিতে পারে এটি ফাস্ট-চার্জিংও সাপোর্ট করে। মাত্র ১০ মিনিটের চার্জে ১৫০ মিনিটের প্লেটাইম দিতে পারে ইয়ারবাডটি। এই ইয়ারবাডটি লঞ্চ করা হয়েছে মাত্র ৯৯৯ রুপিতে। যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৩০০ টাকা। অ্যাশ ব্ল্যাক, ব্লু লাস্টার, সিলভার স্যান্ড ও রুবি ব্রোঞ্জ এই কয়েকটি রঙে পাওয়া যাবে ইয়ারবাডটি।

বোল্ট ডব্লিউ২০
এই ইয়ারবাডটিতে কম্ব্যাট গেমিং মোড থাকার ফলে গেমাররা ৪৫ এমএস ল্যাটেন্সি সাউন্ড পাবেন। ১৩এমএম ড্রাইভার রয়েছে, যা বুমএক্স টেকনোলজি দ্বারা চালিত। সুপ্রিম ব্যস ও চমৎকার অডিও কোয়ালিটি সাপোর্ট করে ডিভাইসটি। এক চার্জে ৩২ ঘণ্টা ব্যবহার করতে পারবেন ইয়ারবাডটি এবং তার স্ট্যান্ডবাই টাইম ১২০ ঘণ্টা। মাত্র ১০ মিনিটের চার্জেই ১২০ মিনিটের প্লেটাইম দিতে পারে ডিভাইসটি। এই রেঞ্জের সবচেয়ে সস্তার ইয়ারবাড হলো বোল্ট ডব্লিউ২০, যার দাম মাত্র ৮৯৯ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ১৯৫ টাকা। তিনটি কালার অপশনে পাওয়া যাবে ইয়ারবাডটি- স্পেস, ব্ল্যাক, পাইন গ্রিন ও গ্লেসিয়ার ব্লু।

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিক্রয়ের রেকর্ড ভেঙে প্রথম দিনেই অপো এ৭৮- এর বিক্রি ২১৫%
নির্বাচিত

বিক্রয়ের রেকর্ড ভেঙে প্রথম দিনেই অপো এ৭৮- এর বিক্রি ২১৫%

এক্সিনস প্রসেসরের তুলনায় শক্তিশালী হবে স্ন্যাপড্রাগন ৮৭৫
নির্বাচিত

এক্সিনস প্রসেসরের তুলনায় শক্তিশালী হবে স্ন্যাপড্রাগন ৮৭৫

মিড বাজেটের সুপার মোবাইল নিয়ে এলো স্যামসাং গ্যালাক্সি এ৩২ ৫জি
নির্বাচিত

মিড বাজেটের সুপার মোবাইল নিয়ে এলো স্যামসাং গ্যালাক্সি এ৩২ ৫জি

সাশ্রয়ী ভেন্টিলেটর আনল ফিটবিট
নির্বাচিত

সাশ্রয়ী ভেন্টিলেটর আনল ফিটবিট

পুশ নোটিফিকেশনে অ্যাপকে বিজ্ঞাপন পাঠাতে দেবে অ্যাপল
নির্বাচিত

পুশ নোটিফিকেশনে অ্যাপকে বিজ্ঞাপন পাঠাতে দেবে অ্যাপল

ইভি নির্মাতা নিওর প্রথম স্মার্টফোন উন্মোচন
নির্বাচিত

ইভি নির্মাতা নিওর প্রথম স্মার্টফোন উন্মোচন

Load More

ট্রেন্ডিং টপিক

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক
টেলিকম

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের
বিবিধ

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি
সোশ্যাল মিডিয়া

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া
লিড স্টোরি

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix