Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপলের বিরুদ্ধে চুরির অভিযোগ, স্মার্টওয়াচ বিক্রিতে নিষেধাজ্ঞার মুখে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 22 December 2023
অ্যাপলের বিরুদ্ধে চুরির অভিযোগ, স্মার্টওয়াচ বিক্রিতে নিষেধাজ্ঞার মুখে
Share on FacebookShare on Twitter

প্রিমিয়াম স্মার্টওয়াচ তৈরি করে অ্যাপল। যার দাম চড়া। কিন্তু চাহিদা তুঙ্গে। এবার ওয়াচের চাহিদায় ভাটা পড়তে যাচ্ছে। কেননা, অ্যাপলের জন্মস্থান খোদ যুক্তরাষ্ট্রেই অ্যাপল ওয়াচের বিক্রি বন্ধে প্রক্রিয়া শুরু হয়েছে। বিক্রির নিষেধাজ্ঞা এড়াতে উঠেপড়ে লেগেছে অ্যাপল। বিশ্বে অ্যাপল ওয়াচের বাজার ১৭ বিলিয়ন ইউএস ডলারের। তবে মার্কিন বাজারে সব থেকে বেশি বিক্রির তালিকায় রয়েছে অ্যাপলের এই ওয়াচ।

সমস্যার সূত্রপাত অ্যাপল ওয়াচের ব্লাড অক্সিজেন মাত্রা পরিমাপের প্রযুক্তি নিয়ে। ম্যাসিমো কর্পোরেশন নামের এক সংস্থার দাবি অ্যাপল যে প্রযুক্তির ব্যবহার করে মানুষের রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপ করে তা আদতে তাদের প্রযুক্তি।

অ্যাপল তাদের পেটেন্ট বা স্বত্ব ভেঙেছে। এর প্রেক্ষিতেই ব্যবহারকারীদের রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপের জন্য তাদের ঘড়িতে যে অ্যালগরিদম ব্যবহার করা হয় তা বদলাতে দিনরাত এক করে ফেলছে অ্যাপলের ইঞ্জিনিয়াররা। অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা নিরীক্ষণ করা এবং তা ব্যবহারকারীকে জানানোর জন্য ব্যবহৃত প্রযুক্তিতে বদল করার কাজ শুরু করেছে অ্যাপল কর্তৃপক্ষ।

এর আগে এ ধরনের চ্যালেঞ্জের মুখে অ্যাপলের ইঞ্জিনিয়ারদের পড়তে হয়নি। যদিও আইফোন নির্মাতা সংস্থাটির পণ্যকে একাধিক দেশে আইনি জটিলতার কারণে নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে। এবার নিজের দেশেই সব থেকে বেশি আয়ের পণ্য বিক্রি বন্ধের মুখে পড়তে চলেছে অ্যাপল। তাও আবার বড়দিনের সময়, যখন বিক্রি অনেক বেড়ে যায়।

শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্র সরকার ভেটো না দিলে অ্যাপল ওয়াচ বিক্রির উপর ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের জারি করা নিষেধাজ্ঞা ২৫ ডিসেম্বর থেকে কার্যকর হয়ে যাবে। চাইলে ম্যাসিমো কর্পোরেশনের সঙ্গে সমঝোতা করতে পারত অ্যাপল। কিন্তু, সেই পথে না হেঁটে প্রযুক্তিগত বদল এনে সমস্যার সমাধানে আগ্রহী সংস্থাটি।

এমনকি দুই সংস্থার কেউই এ বিষয়ে কথাবার্তা চায় না। এখন অ্যাপল তাদের প্রযুক্তিতে বদল এনে নিয়ন্ত্রক সংস্থার সুনজরে আসতে চাইছে। নিষেধাজ্ঞা চাপলে তার বেড়াজাল থেকে বের হওয়ার জন্য আইনি এবং প্রযুক্তিগত পথ খোঁজা শুরু করে দিয়েছে সংস্থাটি। ইতিমধ্যেই তাদের বিপণিগুলোর খোলনলচে বদলাতে শুরু করেছে অ্যাপল। লক্ষ্য অ্যাপল ওয়াচের বদল অনুযায়ী সেগুলির বিপণন প্রক্রিয়ায় বদল আনা।

অ্যাপল তাদের খুচরা বিপণি, যেগুলো মূলত অ্যাপল ওয়াচ বিক্রিতে জোর দেয়, সেগুলোতে ছবি ব্যবহার না করে সিরিজ ৯ এবং আলট্রা ২ মডেলের স্মার্টওয়াচ বিপণনের নির্দেশ দিয়েছে অ্যাপল। এই দুই মডেল নিষেধাজ্ঞার কবলে পড়ার সম্ভাবনা প্রবল। যদিও তাদের অপেক্ষাকৃত সস্তার এসই মডেলের ঘড়ি পাওয়া যাবে।

নিষেধাজ্ঞার কবলে পড়া দুই ঘড়ির মডেল তাদের ওয়েবসাইটে বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। ২৪ ডিসেম্বরের মধ্যে তাদের প্রায় ২৭০টি অফলাইন বিপণি থেকেও এই দুই মডেলের ঘড়ি তুলে নেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপলস্মার্টওয়াচ

এই বিভাগ থেকে আরও পড়ুন

লঞ্চ হতে চলেছে রিয়েলমির নতুন ফোন রিয়েলমি এক্স৭ ৫জি
নির্বাচিত

লঞ্চ হতে চলেছে রিয়েলমির নতুন ফোন রিয়েলমি এক্স৭ ৫জি

ফিচার ফোন বিক্রিতে শীর্ষে আইটেল
নির্বাচিত

স্মার্টফোন ছেড়ে ফিচার ফোনে ঝুঁকছে জেন-জেড

আইসিটি ট্যালেন্ট ইকোসিস্টেম তৈরিতে হুয়াওয়ের সার্টিফিকেশন প্রোগ্রাম চালু
নির্বাচিত

আইসিটি ট্যালেন্ট ইকোসিস্টেম তৈরিতে হুয়াওয়ের সার্টিফিকেশন প্রোগ্রাম চালু

আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফিচার রাখবে না শাওমি
নির্বাচিত

আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফিচার রাখবে না শাওমি

গুরুত্বপূর্ণ টুল আনল ফেসবুক
নির্বাচিত

ফেসবুক থেকে বিজ্ঞাপন তুলে নিচ্ছে কানাডার ব্যাংকও

দক্ষ ফ্রিল্যান্সার মুগ্ধকে হারিয়ে শোকাহত ফাইভার
নির্বাচিত

দক্ষ ফ্রিল্যান্সার মুগ্ধকে হারিয়ে শোকাহত ফাইভার

Load More

ট্রেন্ডিং টপিক

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 December 2023

অ্যাপলের বিরুদ্ধে চুরির অভিযোগ, স্মার্টওয়াচ বিক্রিতে নিষেধাজ্ঞার মুখে

Techzoom.TV |
TechzoomTV