Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আপনার কবে মৃত্যু হবে, বলে দেবে এআই!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 23 December 2023
আপনার কবে মৃত্যু হবে, বলে দেবে এআই!
Share on FacebookShare on Twitter

বিদায়ী ২০২৩ সাল জুড়ে বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয়ের মধ্যে অন্যতম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। চিকিৎসা, যোগাযোগ, আর্থিক খাত, বিনোদন বা পরিবেশবান্ধব প্রযুক্তি খাতেও এআইনির্ভর উদ্ভাবন সবার নজর কেড়েছে। বছরের শেষে ইঙ্গিত পাওয়া গেল, আপনার কবে মৃত্যু হবে, তাও নাকি ঠিকঠিক বলে দিচ্ছে এআই।

মানব সভ্যতার আদিকাল থেকেই যে মৌলিক প্রশ্নগুলো আমাদের চিন্তা জগতে ঘোরাফেরা করে, তার মধ্যে অন্যতম হলো কবে আমাদের মৃত্যু হবে? প্রত্যেক মানুষের জীবনে অনিবার্য হলেও কেউই জানে না, কবে হবে মৃত্যু। বিশ্বের কোনো জ্যোতিষীও মৃত্যু নিয়ে ভবিষ্যদ্বাণী করার সাহস দেখান না। এবার সেই দুঃসাহসিক কাজই সফলভাবে করে দেখাল এআই। দাবি করা হচ্ছে, আপনার কবে মৃত্যু হবে তা সঠিকভাবে বলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা।

হৃদরোগের ঝুঁকি আছে কিনা ১০ বছর আগেই জানাবে এআইহৃদরোগের ঝুঁকি আছে কিনা ১০ বছর আগেই জানাবে এআই
ডেনমার্কের টেকনিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এই এআই মডেলটি তৈরি করেছেন। তাঁরা জানিয়েছেন, আপাতত ডেনমার্কের জনগণের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে মডেলটি তৈরি করা হয়েছে। তাঁরা ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত সংগৃহীত ৬০ লাখ নাগরিকের স্বাস্থ্য ও কর্মক্ষেত্রের তথ্য বিশ্লেষণ করেছেন। নাগরিকদের শিক্ষা, আয়, পেশার তথ্য এবং তাদের কতবার ডাক্তার দেখাতে হয়েছে, কতবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে, বিভিন্ন স্বাস্থ্যগত চিকিৎসার ফলাফল বিশ্লেষণ করা হয়েছে। এরপর সেই তথ্যভাণ্ডারকে গবেষকেরা শব্দে রূপান্তরিত করেছেন এবং সেগুলো ‘লাইফটুভেক’ নামে একটি বৃহৎ ভাষাভিত্তিক এআই মডেলে যুক্ত করেছেন।

নেচার কম্পিউটেশনাল সায়েন্স জার্নালে এই গবেষণা সম্পর্কে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। গবেষণার পরের ধাপে গবেষকেরা পরীক্ষা করেন, তাঁদের দেওয়া তথ্য ব্যবহার করে এআই মডেলটি মানুষের মৃত্যুর সঠিক ভবিষ্যদ্বাণী করতে পারে কিনা। এ জন্য ৩৫ থেকে ৬৫ বছর বয়সী একদল মানুষের তথ্য সংগ্রহ করেন গবেষকেরা। এই ব্যক্তিদের অর্ধেকের ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে মৃত্যু হয়েছিল। তাদের তথ্য দিয়ে, কারা বেঁচে আছে আর কারা মারা গেছে, তার ভবিষ্যদ্বাণী করতে বলা হয়েছিল এআই মডেলটিকে। ফলাফল আসে চমকে দেওয়া। ৭৮ শতাংশ ক্ষেত্রে সঠিক ভবিষ্যদ্বাণী করেছে এআই।

এই গবেষণার অন্যতম গবেষক সুনে লেহম্যানের মতে, এআইয়ের সঠিক ভবিষ্যদ্বাণী করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো, এই গবেষণায় প্রমাণ হয়েছে, মানুষের জীবনকে বিভিন্ন ঘটনার একটি দীর্ঘ ক্রম হিসেবে বিবেচনা করা সম্ভব। যেভাবে একটি বাক্য গঠিত হয় একাধিক শব্দ দিয়ে। মানুষের জীবনও সেই রকম বিভিন্ন ঘটনাক্রম দিয়ে সাজানো।

লাইফটুভেকের ভবিষ্যদ্বাণীতে ধরা পড়েছে, সমাজের নেতৃত্ব স্থানে থাকা বা উচ্চ আয়ের ব্যক্তিদের বেশিদিন বাঁচার সম্ভাবনা বেশি থাকে। অন্যদিকে, পুরুষ, দক্ষতা বেশি থাকা বা মানসিক রোগ থাকলে মৃত্যুর ঝুঁকি বেশি থাকে। এক্ষেত্রে কোনো ব্যক্তির অতীত ইতিহাস এবং ঘটনাগুলোর ওপর ভিত্তি করে তার ভবিষ্যত সম্পর্কে বলার চেষ্টা করা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কাস্টম স্মার্টফোন প্রসেসর বানাবে অপো
নির্বাচিত

৩০০ ওয়াটের চার্জিং প্রযুক্তি নিয়ে কাজ করছে অপো

বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০ স্মার্টফোন
নির্বাচিত

চাইনিজ ফোনের বিকল্প নেই বিশ্ব বাজারে

ওয়ালটন উদীয়মান বাংলাদেশের প্রতিচ্ছবি: পররাষ্ট্রমন্ত্রী
নির্বাচিত

ওয়ালটন উদীয়মান বাংলাদেশের প্রতিচ্ছবি: পররাষ্ট্রমন্ত্রী

রিভার্স ওয়্যারলেস চার্জিং কী এবং যেভাবে কাজ করে
নির্বাচিত

রিভার্স ওয়্যারলেস চার্জিং কী এবং যেভাবে কাজ করে

নতুন স্মার্ট টিভি কেনার আগে
নির্বাচিত

নতুন স্মার্ট টিভি কেনার আগে

পরবর্তী প্রজন্মের স্টাইল আইকন খুঁজে পেতে অনারের ‘ফেইস অব অনার’ ক্যাম্পেইন
নির্বাচিত

পরবর্তী প্রজন্মের স্টাইল আইকন খুঁজে পেতে অনারের ‘ফেইস অব অনার’ ক্যাম্পেইন

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 December 2023

আপনার কবে মৃত্যু হবে, বলে দেবে এআই!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix