Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রিব্র্যান্ডিংয়ের পর প্রথমবারের মতো স্মার্টফোনের বাজারে এলো রিয়েলমি ১২ প্রো সিরিজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪
রিব্র্যান্ডিংয়ের পর প্রথমবারের মতো স্মার্টফোনের বাজারে এলো রিয়েলমি ১২ প্রো সিরিজ
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সম্প্রতি ‘মিডিয়া প্রিভিউ ইভেন্ট ২০২৪’ এর আয়োজন করেছে বিশ্বব্যাপী দ্রুত জনপ্রিয়তা অর্জনকারী স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। অনুষ্ঠানে রিয়েলমি ১২ প্রো সিরিজে একটি ফ্ল্যাগশিপ পেরিস্কোপ টেলিফটো লেন্স যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ইভেন্টে পেরিস্কোপ টেলিফটো প্রযুক্তি এবং বিলাসবহুল ঘড়ির ডিজাইনের ফিচার সমৃদ্ধ রিয়েলমি ১২ প্রো সিরিজটি অংশগ্রহণকারীদের দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। চলতি বছর থেকে রিব্র্যান্ডিংয়ের ঘোষণার পর রিয়েলমি প্রথম স্মার্টফোন হিসেবে বাজারে আনলো রিয়েলমি ১২ প্রো সিরিজটি।

রিয়েলমি’র প্রতিষ্ঠাতা ও সিইও স্কাই লি সম্প্রতি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে রিয়েলমি প্রেমীদের জন্য একটি খোলা চিঠি লেখেন। এ চিঠিতে তিনি ২০২৪ সালকে রিব্র্যান্ডিংয়ের বছর হিসেবে ঘোষণা করেন। এজন্য ‘মেক ইট রিয়েল’ শীর্ষক একটি নতুন স্লোগানও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি প্রতিষ্ঠানটি নিজেকে এমন একটি টেক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চলেছে যা তরুণ ব্যবহারকারীদের টেক চাহিদা আরও ভালোভাবে উপলব্ধি করার পাশাপাশি তা পূরণেও কাজ করবে। নতুন ব্র্যান্ড পজিশনিং এর মাধ্যমে, রিয়েলমির এ নম্বর সিরিজ নেক্সট-জেন ইমেজিং এর ভবিষ্যত হিসেবে নিজের অবস্থান আরও পাকাপোক্ত করবে। রিব্র্যান্ডিং এর পর রিয়েলমি’র আনুষ্ঠানিক যোগাযোগের প্রাথমিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে এই মিডিয়া ইভেন্টকে।

রিয়েলমি’র করা এক গবেষণায় দেখা গেছে, তরুণ স্মার্টফোন ব্যবহারকারীরা স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ৩ গুণ বা তারও বেশি টেলিফটো লেন্স পছন্দ করে, যা মূলত ফ্ল্যাগশিপ ফোনেই ব্যবহার করা হয়। তাই তরুণ প্রজন্মের পছন্দের কথা বিবেচনা করে, রিয়েলমি ১২ প্রো সিরিজটিতে একটি ফ্ল্যাগশিপ-এক্সক্লুসিভ পেরিস্কোপ টেলিফটো প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

রিয়েলমি ১২ প্রো সিরিজটি রাতে ছবি তোলার সময় আশেপাশের উজ্জ্বলতা কমিয়ে সাবজেক্টকে আরও স্পষ্ট করে তোলে। স্বাভাবিক ছবি তোলার জন্য ৭১ এমএম গোল্ডেন ফোকাল লেংথের পাশাপাশি এতে রয়েছে একটি ৩ গুণ পোট্টেট মোড। ডিভাইসটিতে আরও রয়েছে অসাধারণ টেলিফটো সক্ষমতা, যা গ্রাহককে দিবে ১২০ গুণ পর্যন্ত ডিজিটাল জুমের অনন্য অভিজ্ঞতা।

স্মার্টফোনের বৃহত্তম পেরিস্কোপ টেলিফটো সেন্সর রয়েছে রিয়েলমি ১২ প্রো সিরিজটিতে। ওভি৬৪বি ফ্ল্যাগশিপ সেন্সর সমৃদ্ধ এই স্মার্টফোন ডিভাইসটি প্রতিযোগী ব্র্যান্ডগুলোকে পেছনে ফেলে অন্যান্য শীর্ষ-স্তরের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সঙ্গে নিজের জায়গা করে নিয়েছে। আইফোন ১৫ প্রো- এর টেলিফটো সেন্সরের চাইতে দ্বিগুণ বড় এ ডিভাইসের আধা ইঞ্চি সাইজের টেলিফটো সেন্সরটি। এজন্য ডিভাইসটির বড় অ্যাপারচার ও লাইট ইনটেককে ধন্যবাদ দিতেই হয়। কেননা রিয়েলমি ১২ প্রো সিরিজের টেলিফটো লেন্সটির আলো-সংবেদনশীলতা আইফোন ১৫ প্রো- এর তুলনায় প্রায় ৩ গুণ বেশি।

রিয়েলমি ১২ প্রো সিরিজের মূল ক্যামেরায় ব্যবহার করা হয়েছে সনি আইএমএক্স৮৯০ ওআইএস ফিচার, যা রাতের ফটোগ্রাফির আনন্দকে আরও বাড়িয়ে তোলে। এই ক্যামেরায় রয়েছে একটি ১/১.৫৬ ইঞ্চির বৃহৎ সেন্সর, একটি ২৪ এমএম এর সমপরিমাণ ফোকাল লেংথ, এবং একটি বিস্তৃত এফ/১.৮ অ্যাপারচার। ফলে রাতে ফটোগ্রাফির জন্য একটি আদর্শ পছন্দ হতে পারে এ ডিভাইস। এর ওআইএস ফিচারটি দারুণ ভিডিও রেকর্ডিংয়ের পাশাপাশি সফলভাবে অনিন্দ্য সুন্দর ছবি তোলার হারও বাড়িয়ে তোলে। এছাড়াও, রিয়েলমি ১২ প্রো সিরিজে রয়েছে একটি পেরিস্কোপ টেলিফটো ও আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা। এতে আছে ০.৬ গুণ, ১ গুণ, ২ গুণ, ৩ গুণ ও ৬ গুণ লসলেস জুমের সুবিধা, যার মাধ্যমে ফ্ল্যাগশিপ ডিভাইসের তুলনায় একটি ফুল-ফোকাল-লেংথ লসলেস জুম ফটোগ্রাফির এক্সপেরিয়েন্স পাবেন রিয়েলমি প্রেমীরা।

কোয়ালকমের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে, মাস্টারশট অ্যালগরিদম ব্যবহার করে এর ইমেজ প্রসেসিং বৃদ্ধি করেছে রিয়েলমি। এ সেগমেন্টে রিয়েলমি ১২ প্রো সিরিজই প্রথম ও একমাত্র স্মার্টফোন, যেটি টপ ক্ল্যারিটি, ডায়নামিক রেঞ্জ এবং সিনেমাটিক পোট্টেটে রিয়েলিজম নিশ্চিত করার মাধ্যমে আরএডব্লিউ ডোমেইন প্রসেস করে।

তরুণ স্মার্টফোন গ্রাহকদের অত্যাধুনিক ইমেজিং এক্সপেরিয়েন্স এবং পণ্যের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা প্রদান করে রিয়েলমি’র এ নম্বর সিরিজ। আন্তর্জাতিক বিলাসবহুল ঘড়ি ডিজাইন মাস্টার অলিভিয়ার সাভেও- এর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে, রিয়েলমি ১২ প্রো সিরিজটিকে একটি নান্দনিক রূপ দিয়েছে স্মার্টফোন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। ডিভাইসের এ অনন্য ডিজাইন করতে অনুপ্রেরণা নেওয়া হয়েছে প্রাচীনকালে ব্যবহৃত ঘড়ি থেকে এবং এর শৈল্পিক নকশায় ব্যবহার করা হয়েছে উন্নত প্রযুক্তির অনন্য সব ফিচার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমিরিয়েলমি ১২ প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন চমক নিয়ে আসছে শাওমি এমআই ১১ আল্ট্রা
নির্বাচিত

শাওমি এম আই ১১ প্রো: সত্যিই আগুন

ডাবল ফোল্ডিং ফোন নিয়ে আসছে স্যামসাং
নির্বাচিত

ডাবল ফোল্ডিং ফোন নিয়ে আসছে স্যামসাং

রিমোটের মতো স্মার্টফোন
নির্বাচিত

রিমোটের মতো স্মার্টফোন

বাজেট ফ্রেন্ডলি আরেক স্মার্টফোন ভিভো ওয়াই২১টি
নির্বাচিত

বাজেট ফ্রেন্ডলি আরেক স্মার্টফোন ভিভো ওয়াই২১টি

সিম্ফনির নতুন স্মার্টফোন সিম্ফনি জেড২৮
নির্বাচিত

সিম্ফনির নতুন স্মার্টফোন সিম্ফনি জেড২৮

শুধু স্মার্টফোন থাকলেই ইউটিউবে লাখ লাখ টাকা আয় করা সম্ভব
নির্বাচিত

শুধু স্মার্টফোন থাকলেই ইউটিউবে লাখ লাখ টাকা আয় করা সম্ভব

Load More

ট্রেন্ডিং টপিক

কাজ করতে করতে ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে যায়?
প্রযুক্তি পরামর্শ

কাজ করতে করতে ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে যায়?

স্মার্টফোনে বড় ব্যাটারির নতুন প্রবণতা
প্রযুক্তি বাজার

স্মার্টফোনে বড় ব্যাটারির নতুন প্রবণতা

গ্রামীণফোন, টেলিটক, রবি, বাংলালিংকের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা
টেলিকম

গ্রামীণফোন, টেলিটক, রবি, বাংলালিংকের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

এআই প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভুয়া বার্তা, সাইবার নিরাপত্তা নিয়ে নতুন সতর্কতা!
প্রযুক্তি পরামর্শ

এআই প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভুয়া বার্তা, সাইবার নিরাপত্তা নিয়ে নতুন সতর্কতা!

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পিক্সেল ফোনে এআই বন্ধ করবেন যেভাবে: জেমিনি ছাড়াও মিলবে সহজ সমাধান
প্রযুক্তি পরামর্শ

পিক্সেল ফোনে এআই বন্ধ করবেন যেভাবে: জেমিনি ছাড়াও মিলবে সহজ সমাধান

মার্কিন সার্চ জায়ান্ট গুগলের তৈরি ‘পিক্সেল’ (Pixel) স্মার্টফোনকে...

মেমোরি চিপের বাজারে আগুন: ২০ শতাংশ দাম বাড়ছে শাওমির পরবর্তী ফ্ল্যাগশিপ ‘Xiaomi 18 Pro’-এর!

মেমোরি চিপের বাজারে আগুন: ২০ শতাংশ দাম বাড়ছে শাওমির পরবর্তী ফ্ল্যাগশিপ ‘Xiaomi 18 Pro’-এর!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ক্যামেরার লুকানো সেটিংস বদলালেই ‘গ্যালাক্সি এস২৬ আল্ট্রা’য় মিলবে দুর্দান্ত ছবি

ক্যামেরার লুকানো সেটিংস বদলালেই ‘গ্যালাক্সি এস২৬ আল্ট্রা’য় মিলবে দুর্দান্ত ছবি

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ জানুয়ারি ২০২৪

রিব্র্যান্ডিংয়ের পর প্রথমবারের মতো স্মার্টফোনের বাজারে এলো রিয়েলমি ১২ প্রো সিরিজ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix