Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আসুস আরওজি নিয়ে এলো জেফাইরাস, স্কার এবং স্ট্রিক্স সিরিজের পাওয়ারফুল গেমিং ল্যাপটপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 13 January 2024
আসুস আরওজি নিয়ে এলো জেফাইরাস, স্কার এবং স্ট্রিক্স সিরিজের পাওয়ারফুল গেমিং ল্যাপটপ
Share on FacebookShare on Twitter

প্রযুক্তিপণ্যের সবচেয়ে বড় আয়োজন কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস) সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে। ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে এই বছর তিনটি সিরিজে গেমিং ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দেয় আসুস রিপাবলিক অব গেইমারস (আরওজি)। গেমিংয়ের এই ল্যাপটপগুলো পারফরম্যান্সে শক্তিশালী আর উচ্চ গতিসম্পন্ন। যেগুলোর ডিসপ্লে এবং গ্রাফিক্সও দুর্দান্ত।

আরওজি জেফাইরাস সিরিজ: গেমিংয়ে রিয়েলিটি
জেফাইরাস সিরিজের জি১৪ এবং জি১৬ আপগ্রেডের মাধ্যমে পোর্টেবল গেমিংকে একটি নতুন লেভেলে নিয়ে এসেছে আরওজি। যেখানে সমন্বয় করা হয়েছে প্রযুক্তি, পারফরম্যান্স এবং ডিজাইন। প্রসেসর হিসেবে জি১৪ ল্যাপটপে রয়েছে এমডি রাইজেন৯ এবং জি১৬ এ রয়েছে ইন্টেল কোর আই ৯ প্রসেসর ১৮৫এইচ পর্যন্ত।দুটি ল্যাপটপেই রয়েছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স জিপিইউ।

ল্যাপটপগুলো পাওয়া যাবে একলিপ্স গ্রে এবং প্লাটিনাম হোয়াইট কালারে। এতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম অ্যালুমিনিয়াম প্রলেপ। তাই এটি যেমন হালকা তেমনি টেকসই। জি১৪ মাত্র ১.৫সেমি পাতলা এবং ওজনে ১.৫ কেজি। অন্যদিকে, জি১৬ ল্যাপটপটি পাতলায় ১.৪৯ সেমি আর ওজনে ১.৮৫ কেজি। প্রথমবারের মতো এই ল্যাপটপগুলোতে আরওজি নেবুলা ডিসপ্লে ওলেড প্যানেল ব্যবহার করা হয়েছে। জি১৪ এর ডিসপ্লে রেজল্যুশন ৩কে আর রিফ্রেশ রেট ১২০ হার্জ প্যানেল। জি১৬ এর ডিসপ্লে রেজল্যুশন ২.৫কে আর রিফ্রেশ রেট ২৪০ হার্জ। ডিসপ্লেতে ভিন্নতা থাকলেও উভয় ল্যাপটপের আসপেক্ট রেশিও ১৬:১০ এবং কনট্রাস্ট রেশিও ১,০০০,০০০:১।সবচেয়ে ভালো পারফরম্যান্সের জন্য এতে আছে বিভিন্ন আরওজি ইন্টেলিজেন্ট কুলিং সলিউশন। গেমার, প্রফেশনাল বা ডিজাইনরদের জেফাইরাস সিরিজের ল্যাপটপগ্যল দিবে গেমিংয়ের দারুণ অভিজ্ঞতা।

আরওজি স্ট্রিক্স স্কার ১৬ এবং স্কার ১৮: গেমিং পাওয়ার হাউস
আরওজি স্ট্রিক্স স্কার ১৬ এবং স্কার ১৮ ল্যাপটপগুলোতে উন্নত পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আই ৯ প্রসেসর ১৪৯০০এইচএক্স এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৯০ পর্যন্ত ল্যাপটপ জিপিইউ। এর থার্মাল ডিজাইনে সিপিইউ আর জিপিইউতে রয়েছে কন্ডাক্টোনট এক্সট্রিম লিকুইড মেটাল, এবং ট্রাই-ফ্যান প্রযুক্তি। ল্যাপটপগুলোর ডিসপ্লে ১৮ ইঞ্চির মিনি এলইডি যা মূলত আরওজি নেবুলা এইচডিআর ডিসপ্লে। এর রেজল্যুশন ২৫৬০x১৬০০ আর ২৪০ হার্জ রিফ্রেশ রেট। ল্যাপটপগুলোতে ব্যবহার করা হয়েছে কোয়াড-স্পিকার ডলবি অ্যাটমস অডিও ফিচার। ১০০ ওয়াট ইউএসবি-সি চার্জিং সহ ৯০ ওয়াট ব্যাটারির সুবিধা পাওয়া যাবে এতে। এছাড়া, এই সিরিজের ফিচারে আরও আছে গেমার-ফ্রেন্ডলি কীবোর্ড, থান্ডারবোল্ট টিএম ৪, ২.৫ জিবিপিএস (গিগাবিট প্রতি সেকেন্ড) ল্যান, ওয়াইফাই ৬ই। ধাতব আবরণে তৈরি এই সিরিজের ল্যাপটপে আছে আরজিবি আরওজি লোগো এবং একটি নতুন স্ল্যাশ ডিজাইন।

আরওজি স্ট্রিক্স জি ১৬ এবং জি ১৮: দারুণ পারফরম্যান্সে দুটি ভ্যারিয়েন্ট
আরওজি স্ট্রিক্স জি১৬ এবং জি১৮ ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আই ৯ প্রসেসর ১৪৯০০এইচএক্স এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৮০ পর্যন্ত ল্যাপটপ জিপিইউ। অপ্টিমাল কুলিং পারফরম্যান্সের জন্য এতে রয়েছে কন্ডাক্টোনট এক্সট্রিম লিকুইড মেটাল সহ ট্রাই-ফ্যান প্রযুক্তি এবং একটি পূর্ণ ভেন্ট। ভিন্ন দুটি ডিজাইনের এই ল্যাপটপগুলো স্ক্রিন-টু-বডি রেশিও ৯০%। স্ট্রিক্স জি সিরিজটির ডিসপ্লে ১৬ ইঞ্চি এবং ১৮ ইঞ্চি যার রেজল্যুশন ২৫৬০x১৬০০, রিফ্রেশ রেট ২৪০ হার্জ। ডলবি ভিশন এইচডিআর সাথে এর আরওজি নেবুলা ডিসপ্লে দেয় দারুণ ভিজ্যুয়াল। ডলবি অ্যাটমস অডিও প্রযুক্তির কারণে এর অডিওভিজুয়াল পারফরম্যান্সও ব্যতিক্রমী। গেমার-ফ্রেন্ডলি ফিচারের মধ্যে রয়েছে প্রশস্ত টাচপ্যাড, বড় অ্যারো-কী, থান্ডারবোল্ট ৪ এর সমর্থন, আরজিবি কীবোর্ড, ১ জিবিপিএস ল্যান, ওয়াইফাই ৬ই এবং ৭২০পি এইচডি ক্যামেরা। এই সিরিজে ৯০ ওয়াট-আওয়ার ব্যাটারি এবং ১০০ ওয়াট ইউএসবি-সি চার্জিং ক্ষমতা থাকায় এতে গেম খেলা যাবে অনায়াসে। ভোল্ট গ্রিন ভার্সনে এই ল্যাপটপে দেখা যাবে আরজিবি আরওজি লোগো এবং নতুন আরওজি স্ল্যাশ ডিজাইন। অন্যদিকে এর ইকলিপ্স গ্রে ভার্সনে আছে লো-প্রোফাইল আরওজি স্ল্যাশ প্যাটার্নের ডিজাইন।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আরওজিআরওজি জেফাইরাস সিরিজআরওজি স্ট্রিক্স জি ১৬আরওজি স্ট্রিক্স স্কার ১৬ এবং স্কার ১৮আসুসগেমিংল্যাপটপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিকটকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইউটাহ কর্তৃপক্ষের মামলা
নির্বাচিত

টিকটকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইউটাহ কর্তৃপক্ষের মামলা

ডিজেবল ফেসবুক আইডি পুনরুদ্ধার করে দিচ্ছে ‘সাইবার ৭১’
নির্বাচিত

ডিজেবল ফেসবুক আইডি পুনরুদ্ধার করে দিচ্ছে ‘সাইবার ৭১’

অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষায় গুগলের সহজ সমাধান
নির্বাচিত

অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষায় গুগলের সহজ সমাধান

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!
নির্বাচিত

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

আইফোন ফোল্ডে আসছে বড় ব্যাটারি, পাল্টে যেতে পারে বাটন ডিজাইন
নির্বাচিত

আইফোন ফোল্ডে আসছে বড় ব্যাটারি, পাল্টে যেতে পারে বাটন ডিজাইন

আজ থেকে দু হাজার বছর আগেও ছিলো কম্পিউটারঃ কিভাবে সম্ভব ?
নির্বাচিত

আজ থেকে দু হাজার বছর আগেও ছিলো কম্পিউটারঃ কিভাবে সম্ভব ?

Load More

ট্রেন্ডিং টপিক

শেয়ারট্রিপের টিকিট বুকিং ও ইবিএল ক্রেডিট কার্ডের প্রমোশনাল অফার নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

টাকা নিয়েও টিকিট না দেওয়ার অভিযোগ শেয়ারট্রিপের বিরুদ্ধে

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স
প্রযুক্তি সংবাদ

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স

বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরিয়েছে টিকটক
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করল টিকটক

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের
বিবিধ

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 January 2024

আসুস আরওজি নিয়ে এলো জেফাইরাস, স্কার এবং স্ট্রিক্স সিরিজের পাওয়ারফুল গেমিং ল্যাপটপ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix