Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিইএস ২০২৪: স্মার্ট ডিভাইস চার্জ হবে ৮ ইঞ্চি দূর থেকেই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 17 January 2024
সিইএস ২০২৪: স্মার্ট ডিভাইস চার্জ হবে ৮ ইঞ্চি দূর থেকেই
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০২৪-এ দুটি নতুন চার্জিং প্রযুক্তি প্রদর্শন করেছে প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। জানুয়ারির ২য় সপ্তাহে অনুষ্ঠিত সিইএস- এর শো-স্টপার্স ইভেন্টে, ‘এয়ারচার্জ’ এবং ‘এক্সট্রিম-টেম্প ব্যাটারি’ প্রযুক্তি নিয়ে আসে ব্র্যান্ডটি।

‘এয়ারচার্জ’ একটি তারবিহীন চার্জিং প্রযুক্তি। তবে এতে চার্জ করার জন্য ডিভাইসকে চার্জিং প্যাড স্পর্শ করার প্রয়োজন হয় না। এই প্রযুক্তির মাধ্যমে চার্জিং প্যাডের প্রায় ৮ ইঞ্চি দূর থেকেও স্মার্ট ডিভাইস চার্জ করা যায়। এটি ৭.৫ ওয়াট পর্যন্ত শক্তি সরবরাহ করতে পারে।

নিজস্ব মাল্টি-কয়েল ম্যাগনেটিক রেজোন্যান্স প্রযুক্তি এবং এডাপ্টিভ অ্যালগরিদমের মাধ্যমে এই প্রযুক্তি উদ্ভাবন করেছে ইনফিনিক্স। চার্জিং পডের ট্রান্সমিটিং কয়েল এবং ডিভাইসের রিসিভিং কয়েল সর্বোচ্চ ৬০ ডিগ্রি পর্যন্ত কৌণিক অবস্থানেও চার্জ সরবরাহ করতে পারে। গেম খেলা বা ভিডিও দেখার সময় যারা ফোন চার্জ-এ রাখতে চান, তাদের জন্য এই প্রযুক্তি খুবই কাজের।

ফোন এবং চার্জিং প্যাডের মধ্যে হঠাৎ দূরত্ব বৃদ্ধি বা হ্রাস এই ধরনের চার্জিংয়ের জন্য ভালো নয়। তাই, ভোল্টেজ সংক্রান্ত নিরাপত্তা নিশ্চিত করতে, উভয় প্রান্তেই ওভার-ভোল্টেজ প্রটেকশন সার্কিট যুক্ত করেছে ইনফিনিক্স। ব্যবহারকারীরা টেবিলের নিচে প্যাডটি স্থাপন করেও চার্জিং অবস্থায় ফোন ব্যাবহার করতে পারবেন।

এছাড়াও, অত্যন্ত ঠাণ্ডা আবহাওয়ায় মোবাইল ফোন চার্জিং এর জন্য ‘এক্সট্রিম-টেম্প ব্যাটারি’ প্রযুক্তি উন্মোচন করেছে ইনফিনিক্স। বাজারে প্রচলিত লিথিয়াম-আয়ন ব্যাটারিগুলো সাধারণত অত্যন্ত কম তাপমাত্রায় হিমায়িত হয়ে যায়, তাদের সক্ষমতা হ্রাস পায় এবং চার্জ নেয় না।

এই সমস্যা সমাধানে, ‘এক্সট্রিম-টেম্প ব্যাটারি’ তৈরি করেছে ইনফিনিক্স। এটি মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও কার্যকর থাকে এবং চার্জ নিতে পারে। ইনফিনিক্সের ফোনে আগামী ২০২৫ সালের মাঝামাঝি এই ব্যাটারি প্রযুক্তি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের কনজিউমার টেকনোলজি অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক বাণিজ্য প্রদর্শনী- কনজিউমার ইলেক্ট্রনিক্স শো বা সিইএস। ১৯৬৭ সাল থেকে প্রতিবছর জানুয়ারিতে এটি অনুষ্ঠিত হয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের উইনচেস্টার শহরের লাস ভেগাস কনভেনশন সেন্টারে এটি আয়োজন করা হয়। এই ইভেন্টে সাধারণত কনজিউমার ইলেকট্রনিক্স শিল্পের নতুন পণ্য এবং প্রযুক্তি উপস্থাপন করা হয়। এবছরের সিইএস অনুষ্ঠিত হয় জানুয়ারির ৯ থেকে ১২ তারিখ পর্যন্ত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইনফিনিক্সসিইএস ২০২৪

এই বিভাগ থেকে আরও পড়ুন

শিশুদের জন্য ৫ শিক্ষামূলক অনলাইন গেমস
গেম

শিশুদের জন্য ৫ শিক্ষামূলক অনলাইন গেমস

গেমিং অ্যাপ নিয়ে এলো ফেসবুক
নির্বাচিত

গেমিং অ্যাপ নিয়ে এলো ফেসবুক

রেডমি নোট ১১টি ৫জি, থাকছে ৩৩ ওয়াটের প্রো ফাস্ট চার্জিং সাপোর্ট
নির্বাচিত

রেডমি নোট ১১টি ৫জি, থাকছে ৩৩ ওয়াটের প্রো ফাস্ট চার্জিং সাপোর্ট

১৮৯ কোটি টাকা বিনিয়োগ পেল ওয়ালটন
নির্বাচিত

‘ওয়ালটন শেয়ার বিডিং এ যৌক্তিক মূল্যই দেয়া হয়েছে’

রিয়েলমির এই ফোনে পাবেন ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং
নির্বাচিত

রিয়েলমির এই ফোনে পাবেন ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং

১২ জিবি র‌্যামের ফোন আনল রিয়েলমি
নির্বাচিত

১২ জিবি র‌্যামের ফোন আনল রিয়েলমি

Load More

ট্রেন্ডিং টপিক

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
প্রযুক্তি সংবাদ

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত

গেমিং খাতে ৩০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্য দুবাইয়ের
প্রযুক্তি সংবাদ

গেমিং খাতে ৩০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্য দুবাইয়ের

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!
ই-কমার্স

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 January 2024

সিইএস ২০২৪: স্মার্ট ডিভাইস চার্জ হবে ৮ ইঞ্চি দূর থেকেই

Techzoom.TV |
TechzoomTV