Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নকিয়া এই প্রথম ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 30 January 2024
নকিয়া এই প্রথম ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে
Share on FacebookShare on Twitter

এইচএমডি গ্লোবালের মালিকানাধীন নকিয়া এই প্রথম ১০৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরার ফোন আনছে। নকিয়ার ওয়েবসাইটে নতুন এই ফোন বাজারে আসার ইঙ্গিত পাওয়া গিয়েছে। ইতিমধ্যে ফাঁস হয়েছে একাধিক তথ্য। এক রিপোর্টে দাবি, এটি পুরনো নকিয়া লুমিয়া স্মার্টফোনের ডিজাইন অনুসরণ করতে চলেছে।

এই ফোন আসবে এইচএমডি নামে। এটি হবে প্রতিষ্ঠানটির প্রথম এইচএমডি ট্যাগের স্মার্টফোন। এইচএমডি গ্লোবাল নকিয়ার মূল প্রতিষ্ঠান। যার সদর দফতর অবস্থিত ফিনল্যান্ডে। এই স্মার্টফোন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪ এর আসরে লঞ্চ করা হবে। ইতিমধ্যে ফোন নিয়ে চর্চা শুরু হয়েছে টেকমহলে। এতে থাকতে চলেছে ১০৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

ফাঁস হওয়া ছবিতে একটা ফোনের ওপর একজন মহিলা বসে থাকতে দেখা গিয়েছে। ফোনের লোগো রয়েছে এইচএমডি। স্মার্টফোনের ডিজাইন বর্তমান নকিয়া ডিভাইসগুলোর থেকে বেশ আলাদা।

পুরনো নকিয়া লুমিয়া স্মার্টফোনের মতো দেখতে হবে এই ডিভাইস। ফোনের যে ছবি দেখা গিয়েছে তাতে তিনটে ক্যামেরা দেখা গিয়েছে যেখানে লেখা আছে ১০৮ মেগাপিক্সেল ওআইএস।

এইচএমডি গ্লোবাল জানিয়েছে, আমরা এমন ফোন বানাতে চাই যা নির্ভরযোগ্য হবে। মজা করতে পারবেন এবং একই সঙ্গে নিরাপদ ও দ্রুত কাজ করবে। সবমিলিয়ে সব সুবিধা সম্পন্ন প্যাকেজ অফার করা হবে গ্রাহকদের।

উল্লেখ্য, আগামী মাসে স্পেনে অনুষ্ঠিত হবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। যেখানে বিশ্বের তাবড় প্রযুক্তি সংস্থা স্মার্টফোন এবং অন্যান্য ডিভাইস লঞ্চ করবে। তাক লাগানো উদ্ভাবনের সঙ্গে দেখা যাবে চোখ জুড়ানো সব ডিভাইস। সেখানেই লঞ্চ হবে এই স্মার্টফোন।

স্পেনের বার্সেলোনা শহরে ২৬-২৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। এই অনুষ্ঠানে বিশ্বের একাধিক তথ্য প্রযুক্তি সংস্থা অংশগ্রহণ করবে। প্রযুক্তির দুনিয়ায় নানা আবিষ্কার ও কনসেপ্ট প্রকাশ করা হয়। এখানে নতুন স্মার্টফোন এবং ল্যাপটপও লঞ্চ হয়।

বিশ্ব বাজারে আনার আগে প্রথম মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে সেটি সামনে আনে সংস্থাগুলো। যেমন এইচএমডি গ্লোবাল তাদের প্রথম স্মার্টফোন এই অনুষ্ঠানে লঞ্চ করতে চলেছে। তবে বিশেষজ্ঞদের মতে, ২০২৪ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এই প্রযুক্তি সম্পর্কিত ডিভাইস ও আবিষ্কার সবথেকে বেশি আলোড়ন ফেলবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নকিয়া

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীনে আসছে রেজারের পিকাচু এয়ারবাড ও পোকিবল চার্জার
নির্বাচিত

চীনে আসছে রেজারের পিকাচু এয়ারবাড ও পোকিবল চার্জার

ফাইভ-জি প্রযুক্তির প্রদর্শন: মিলবে অবিশ্বাস্য সব সেবা
নির্বাচিত

ফাইভ-জি প্রযুক্তির প্রদর্শন: মিলবে অবিশ্বাস্য সব সেবা

দূর থেকেই যেভাবে ফেসবুক লগআউট করবেন
নির্বাচিত

ফেসবুকে নতুন প্রতারণা, নিরাপদ থাকবেন যেভাবে

জেফ বেজোসের মালিকানাধীন ৬ জিনিস
ই-কমার্স

মাস্ককে টপকে ফের শীর্ষ ধনী বেজোস

১ লাখ চ্যাটজিপিটি ব্যবহারকারীর তথ্য ‘ডার্ক ওয়েবে’ বিক্রির অভিযোগ
নির্বাচিত

১ লাখ চ্যাটজিপিটি ব্যবহারকারীর তথ্য ‘ডার্ক ওয়েবে’ বিক্রির অভিযোগ

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক
নির্বাচিত

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত
প্রযুক্তি সংবাদ

ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন
অর্থ ও বাণিজ্য

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচয় ও...

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 January 2024

নকিয়া এই প্রথম ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে

Techzoom.TV |
TechzoomTV