Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যেসব কারণে স্মার্টফোন পরিবর্তন প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 20 February 2024
যেসব কারণে স্মার্টফোন পরিবর্তন প্রয়োজন
Share on FacebookShare on Twitter

সেলফোন প্রযুক্তির উন্নয়ন হলেও দীর্ঘমেয়াদে ডিভাইস ব্যবহারকেই প্রাধান্য দিয়ে থাকেন ব্যবহারকারীরা। পুরনো স্মার্টফোন মেরামত করে নিরাপত্তা ক্যামেরা বা অ্যালার্ম ঘড়ি হিসেবে ব্যবহার করা হয়। পাশাপাশি বর্তমানে ডিভাইস পরিবর্তনের জন্য নির্ধারিত কিছু বিষয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গিজচায়না সূত্রে বেশকিছু কারণ সম্পর্কে জানা গেছে।

ডিভাইসের স্টোরেজ কমে যাওয়া: বিভিন্ন সফটওয়্যার ব্যবহার ও ফাইল সংরক্ষণের কারণে ডিভাইসের স্টোরেজ পূর্ণ হয়ে থাকে। তবে দীর্ঘদিন ব্যবহারের কারণে ডিভাইসের পক্ষে যথাযথভাবে স্টোরেজ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এটি সেলফোন বা স্মার্টফোনের কার্যক্ষমতা কমে যাওয়া ও পুরনো হয়ে যাওয়ার লক্ষণ। এ সময় প্রতিনিয়ত ক্যাশ ফাইল মুছে ফেলা, অ্যাপ আনইনস্টলসহ বিভিন্নভাবে স্টোরেজ বাড়াতে চাইলেও সম্ভব হয় না।

দ্রুত ব্যাটারি শেষ হয়ে যাওয়া: স্বাভাবিকভাবে দীর্ঘদিন কোনো স্মার্টফোন বা মোবাইল ব্যবহার করা হলে এর ব্যাটারি পারফরম্যান্স কমতে শুরু করে। চার্জ হতে দেরি হওয়া, ব্যাটারি ফুলে যাওয়াসহ দ্রুত চার্জ শেষ হয়ে যাওয়া অন্যতম কারণ। ফলে পুরো দিনের ব্যাকআপের জন্য পাওয়ার ব্যাংকের ওপর নির্ভর করতে হয়। ব্যাটারি পরিবর্তনের মাধ্যমে সমাধান পাওয়া গেলেও ব্র্যান্ডভেদে এ কাজ সম্পাদনে ব্যয় ও সময়ের বিষয়ও গুরুত্বপূর্ণ। ব্যাটারি পরিবর্তনের খরচ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে নতুন স্মার্টফোন কেনা ভালো।

ধীর গতিতে চলা: দীর্ঘদিন একটি সেলফোন ব্যবহারের পর বিভিন্ন কারণে এর সক্ষমতা কমতে থাকে। এগুলো সমাধানে আলাদা উপায় থাকলেও পরিপূর্ণ মুক্তি নেই। ক্যাশ ফাইল মুছে ফেলা, অ্যাপ আনইনস্টলসহ অনেক সময় সেলফোন রিসেট দিলেও সমস্যার সমাধান হয় না। যে কারণে বিশেষজ্ঞদের অভিমত পুরনো ডিভাইস মেরামত করার চেয়ে নতুন সেলফোন কেনা ভালো।

দ্রুত তাপমাত্রা বেড়ে যাওয়া: সেলফোনের কার্যক্ষমতা কমে যাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাপমাত্রা বেড়ে যাওয়া। নির্ধারিত সক্ষমতার বাইরে কাজ করলে যেকোনো সেলফোনের তাপমাত্রা বেড়ে যাবে। দীর্ঘ সময় তাপমাত্রা বেশি থাকলে তা ব্যবহারকারী ও ব্যাটারির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। দুটি কারণে সেলফোনের তাপমাত্রা বেড়ে থাকে। প্রথমত, সক্ষমতার বাইরে গিয়ে মোবাইলের ওপর চাপ তৈরি এবং অ্যাপ অনুযায়ী কাজ না করতে পারা।

ফিজিক্যাল বা বাহ্যিক ক্ষতি: সেলফোন পরিবর্তনের ক্ষেত্রে এর বাহ্যিক ক্ষতির বিষয়টি প্রচলিত। এর মধ্যে বাটন বা টাচ কাজ না করা, চার্জিং পোর্টের সমস্যা, ডিসপ্লে ফেটে যাওয়ার মতো বিষয় রয়েছে। বাহ্যিকভাবে ক্ষতিগ্রস্ত কোনো ডিভাইস মেরামতের সুযোগ থাকলেও এর ব্যয় অনেক বেশি।

অ্যাপ ব্যবহারে সমস্যা ও ভার্সন না থাকা: অ্যান্ড্রয়েড কিংবা আইওএস দুই অপারেটিং সিস্টেমেই প্রতিনিয়ত আপডেট আসছে। সেদিক থেকে নির্দিষ্ট সময় পর অ্যান্ড্রয়েড ভার্সনের আপডেট বন্ধ করে দেয়া হয়। ফলে আগের কোনো অ্যাপ পুরনো ডিভাইসে ব্যবহার করা যায় না। এর মাধ্যমে একটি বিষয় স্পষ্ট, পুরনো সেলফোনে আপডেটেড সফটওয়্যার ব্যবহার করা যাবে না।

অ্যাকসেসরিজ স্বল্পতা: বাজারে নতুন মডেলের কোনো স্মার্টফোন এলে সেটির জন্য আলাদা অ্যাকসেসরিজ থাকে। এর মধ্যে গ্লাস প্রটেক্টর, কেসিংসহ বিভিন্ন জিনিস রয়েছে। সময়ের সঙ্গে সরবরাহকারীরা বাজার থেকে পুরনো সব অ্যাকসেসরিজ সরিয়ে নেয়। আর এর মাধ্যমে ব্যবহৃত স্মার্টফোনের বয়স বা ব্যবহার উপযোগিতা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সেলফোনস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারিসহ আসছে আইফোন ১২
নির্বাচিত

লাখ টাকার স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স
নির্বাচিত

কিস্তিতে স্মার্টফোন কিনতে ঋণ দিচ্ছে পামপে: লক্ষ্য প্রান্তিক জনগোষ্ঠী

নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিতে বাংলাদেশে ওয়ানপ্লাস আইওটি ইকোসিস্টেম উন্মোচন
নির্বাচিত

নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিতে বাংলাদেশে ওয়ানপ্লাস আইওটি ইকোসিস্টেম উন্মোচন

দাম কমলো ভিভো ফোনের
নির্বাচিত

চীনের স্মার্টফোন বাজারে শীর্ষস্থানে ভিভো

৩০ হাজার টাকার আশেপাশে যে ৫টি ল্যাপটপ সবথেকে ভাল হবে
নির্বাচিত

৩০ হাজার টাকার আশেপাশে যে ৫টি ল্যাপটপ সবথেকে ভাল হবে

২০০ কোটি ক্রোম ব্যবহারকারীর জন্য গুগলের সতর্কবার্তা
নির্বাচিত

২০০ কোটি ক্রোম ব্যবহারকারীর জন্য গুগলের সতর্কবার্তা

Load More

ট্রেন্ডিং টপিক

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
নির্বাচিত

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
অর্থ ও বাণিজ্য

অগাস্টে দেশে তৈরি ২২ লাখ ফোন, বৈধভাবে আমদানি হয়নি একটিও

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড
অর্থ ও বাণিজ্য

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি
প্রযুক্তি সংবাদ

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের
নির্বাচিত

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরির ঘটনায় ৬৩০ কোটি...

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 February 2024

যেসব কারণে স্মার্টফোন পরিবর্তন প্রয়োজন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix