Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেব্রুয়ারিতে মোবাইলে ডিজিটাল লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 20 April 2024
ঈদ শপিং- এ ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন বেড়েছে
Share on FacebookShare on Twitter

শুধু লেনদেনের সংখ্যাই নয়, বেড়েছে লেনদেন করা অর্থের পরিমাণও। এ বছরের ফেব্রুয়ারি মাসে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা ডিজিটাল মোবাইল ব্যাংকিং সিস্টেম ব্যবহার করে লেনদেন হয়েছে ১.৩০ লাখ কোটি টাকা যা এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ লেনদেনের রেকর্ড।

ফেব্রুয়ারি মাসে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা ডিজিটাল মোবাইল ব্যাংকিং সিস্টেম ব্যবহার করার মাধ্যমে অর্থ লেনদেনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে যা এক মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড।

উচ্চ সংখ্যক লেনদেনের পাশাপাশি ফেব্রুয়ারি মাসে লেনদেন করা অর্থের পরিমাণ দ্বিতীয় সর্বোচ্চ যা ডিজিটাল পেমেন্ট পদ্ধতির ক্রমবর্ধমান সাফল্য এবং গ্রহণযোগ্যতাকে নির্দেশ করে।

কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে বিকাশ, নগদ বা রকেটের মতো এমএফএস ব্যবহার করে ৫৮.৪৩ কোটিবার লেনদেন করা হয়েছে। এর আগের সর্বোচ্চ ৫৭.৩৩ কোটিবার লেনদেন হয়েছিল গত বছরের অক্টোবরে।

শুধু লেনদেনের সংখ্যাই নয়, বেড়েছে লেনদেন করা অর্থের পরিমাণও। এ বছরের ফেব্রুয়ারি মাসে এমএফএস ব্যবহার করে লেনদেন হয়েছে ১.৩০ লাখ কোটি টাকা যা এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ লেনদেনের রেকর্ড। এর আগে সর্বোচ্চ ১.৩২ লাখ কোটি টাকার লেনদেন হয়েছিল গত বছরের জুন মাসে।

গত বছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় এ বছরের ফেব্রুয়ারিতে লেনদেন বেড়েছে প্রায় ৩৪ শতাংশ। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ৯৭.৩১ কোটি টাকার লেনদেন হয়েছিল।

ইন্ডাস্ট্রির অংশীদাররা লেনদেনের সংখ্যা এবং পরিমাণ উভয়েরই উল্লেখযোগ্য বৃদ্ধির জন্য ডিজিটাল লেনদেনের প্রতি জনগণের অভ্যস্ততা তৈরি ও ডিজিটাল ইকোসিস্টেম উন্নত হওয়া সহ বেশ কিছু কারণ দেখিয়েছেন।

বিকাশের কর্পোরেট কমিউনিকেশনের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, “এমএফএস-এর ওপর গ্রাহকদের আস্থা দিনদিন বৃদ্ধি পাওয়াই এই মাধ্যমে লেনদেন বেড়ে যাওয়ার একটি অন্যতম কারণ। এছাড়া বিকাশ সবসময় চেষ্টা করে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে তাদের নতুন নতুন সার্ভিসের সাথে পরিচয় করিয়ে দিতে।”

তিনি আরো বলেন, “এর বাইরে দেশের ডিজিটাল ইকোসিস্টেম দিনদিন ডেভেলপ (উন্নতি) করছে যেটি এমএফএস ইন্ডাস্ট্রির বৃদ্ধিতে সহায়তা করছে।”

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ক্যাশ আউট ও ব্যক্তি থেকে ব্যক্তির কাছে অর্থ লেনদেন (সেন্ড মানি) সহ বেশ কিছু সার্ভিসে রেকর্ড পরিমাণ লেনদেন হয়েছে ফেব্রুয়ারি মাসে।

সুপার শপ এবং অন্যান্য ব্যবসায় এমএফএস ব্যবহার করে গত ফেব্রুয়ারিতে ৬ হাজার চারশ ৫৯ কোটি টাকার ‘মার্চেন্ট পেমেন্ট’ করা হয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারির তুলনায় এ বছর ‘মার্চেন্ট পেমেন্ট’ ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে মোট লেনদেনের পরিমাণ ছিল ৩ হাজার পাঁচশ ৩২ কোটি টাকা।

‘মার্চেন্ট পেমেন্ট’ এর ব্যাপারে শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, “আমরা সারা দেশের ৬ লাখের বেশি ব্যবসা প্রতিষ্ঠানে মার্চেন্ট পেমেন্ট সেবা চালু করেছি। দিনদিন আমরা সেটি আরো বাড়ানোর চেষ্টা করে যাচ্ছি।”

গত জুন মাসে এমএফএস ব্যবহার করে সরকার ২ হাজার একশ ৭৩ কোটি টাকার উপবৃত্তি, বয়স্ক ভাতাসহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষে এমএফএস গ্রাহকের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২২.১৫ কোটি। মাত্র এক বছরে গ্রাহক বেড়েছে প্রায় ২.৫ কোটি।

এ ইন্ডাস্ট্রির অংশীদাররা মোট অ্যাকাউন্ট এবং বিশেষ গ্রাহকদের মধ্যে পার্থক্য করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তারা বলছেন, মোট অ্যাকাউন্টের সংখ্যা ২২ কোটি ছাড়িয়ে গেলেও বিশেষ গ্রাহকদের সংখ্যা এত বেশি নয় কারণ একজন গ্রাহক একাধিক এমএফএস অ্যাকাউন্ট ব্যবহার করায় সংখ্যাটিকে আরো বড় দেখায়।

দেশে বর্তমানে বিকাশ, রকেট, ইউক্যাশ, মাইক্যাশ এবং শিওরক্যাশের মতো ১৩ টি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস কার্যকর আছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফের চালু হচ্ছে ৩ ও ১৫ দিনের ইন্টারনেট প্যাকেজ
টেলিকম

বিশ্বে সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারে ১৫তম অবস্থানে বাংলাদেশ

ম্যাজিকবুক ল্যাপটপ বাজারে এলো
নির্বাচিত

ম্যাজিকবুক ল্যাপটপ বাজারে এলো

আজ থেকে দু হাজার বছর আগেও ছিলো কম্পিউটারঃ কিভাবে সম্ভব ?
নির্বাচিত

আজ থেকে দু হাজার বছর আগেও ছিলো কম্পিউটারঃ কিভাবে সম্ভব ?

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
নির্বাচিত

অডিও লাইভ করা যাবে ফেসবুকে

ইভ্যালিতে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এ২১এস
নির্বাচিত

ইভ্যালিতে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এ২১এস

অক্টোবরেই আসছে হুয়াওয়ের ফোল্ডেবল স্ক্রিনের ফোন
নির্বাচিত

জুম লেন্সসহ ফোল্ডএবল ফোনের পেটেন্ট হুয়াওয়ের

Load More

ট্রেন্ডিং টপিক

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ
নির্বাচিত

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

জার্মানির গাড়ি রফতানি কমেছে ৪ শতাংশ
অটোমোবাইল

জার্মানির গাড়ি রফতানি কমেছে ৪ শতাংশ

গীকবেঞ্চে অপো ফাইন্ড এক্স১০-এর গ্লোবাল ভার্সন, থাকছে ডাইমেনসিটি ৯৬০০এম চিপ
প্রযুক্তি সংবাদ

গীকবেঞ্চে অপো ফাইন্ড এক্স১০-এর গ্লোবাল ভার্সন, থাকছে ডাইমেনসিটি ৯৬০০এম চিপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ কোটি টাকার অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ
প্রযুক্তি সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ কোটি টাকার অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কামালমোড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

গীকবেঞ্চে অপো ফাইন্ড এক্স১০-এর গ্লোবাল ভার্সন, থাকছে ডাইমেনসিটি ৯৬০০এম চিপ

গীকবেঞ্চে অপো ফাইন্ড এক্স১০-এর গ্লোবাল ভার্সন, থাকছে ডাইমেনসিটি ৯৬০০এম চিপ

১ অক্টোবর বৈশ্বিক বাজারে আসছে ‘ভিভো এক্স ফোল্ড ৬’, থাকছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি

১ অক্টোবর বৈশ্বিক বাজারে আসছে ‘ভিভো এক্স ফোল্ড ৬’, থাকছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি

বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 April 2024

ফেব্রুয়ারিতে মোবাইলে ডিজিটাল লেনদেন বেড়েছে

Techzoom.TV |
TechzoomTV