Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সেভ না হওয়া ওয়ার্ড ডকুমেন্ট পুনরুদ্ধারে করণীয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 31 May 2024
সেভ না হওয়া ওয়ার্ড ডকুমেন্ট পুনরুদ্ধারে করণীয়
Share on FacebookShare on Twitter

লেখালেখির জন্য মাইক্রোসফট ওয়ার্ড বর্তমানে বহুল ব্যবহৃত সফটওয়্যার। তবে এতে লেখার ক্ষেত্রে ফাইল সেভ না করলে যেকোনো কারণে সেটি হারিয়ে ফেলার আশঙ্কা রয়েছে। অনেক ব্যবহারকারীই ওয়ার্ড সফটওয়্যার ক্র্যাশ বা বন্ধ হয়ে যাওয়ার পর আগের ফাইল পুনরুদ্ধার বিষয়ে সেভাবে সতর্ক থাকেন না বা পদ্ধতিগুলো জানেন না। মেক ইউজ অব প্রকাশিত প্রতিবেদনে কয়েকটি পদ্ধতির মাধ্যমে আনসেভড ফাইল পুনরুদ্ধারের বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

ওয়ার্ডের বিল্টইন টুলের সাহায্যে ফাইল রিকভারি
নির্দিষ্ট সময় পর মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে যেকোনো ফাইল সেভ করে থাকে। এছাড়া মাইক্রোসফট ওয়ার্ডের নিজস্ব একটি ফাইল রিকভারি ফিচার রয়েছে। মূলত এ টুলটির মাধ্যমে ওয়ার্ড ফাইলের কাজের অগ্রগতি হারিয়ে যায় না। সফটওয়্যারটিতে এ পুনরুদ্ধারের টুলটি ব্যবহার করে সেভ না করা ফাইল সহজে ফিরে পাওয়া সম্ভব।

মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট রিকভারি প্যানেল
প্রাথমিক পুনরুদ্ধারের টুলগুলোর মধ্যে অন্যতম একটি হলো মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট রিকভারি প্যানেল। হঠাৎ করে ওয়ার্ড সফটওয়্যার বন্ধ হওয়ার পর পুনরায় চালু করা হলে এটি স্বয়ংক্রিয়ভাবে মাইক্রোসফট ওয়ার্ডের বাম সাইডবারে একটি প্যানেল প্রদর্শন করে। প্যানেলটিতে মাইক্রোসফট ওয়ার্ডের অটোসেভ পদ্ধতি ব্যবহার করে সর্বশেষ স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণের তারিখ ও সময়সহ ফাইলের তালিকা থাকে। আনসেভড ফাইল পুনরুদ্ধার করতে ব্যবহারকারীকে কেবল তালিকা থেকে সর্বশেষ কাজ করা ফাইলটি শনাক্ত করে ক্লিক করলে ফাইলটি তার পূর্বাবস্থায় ফিরিয়ে আনা যাবে। তবে যদি ডকুমেন্ট রিকভারি প্যানেলটি দেখা না যায় তাহলে বুঝতে হবে মাইক্রোসফট ওয়ার্ডের কাছে ডকুমেন্টের কোনো অটোসেভ ডাটা সংরক্ষিত নেই।

অটোরিকভার ফোল্ডার থেকে ফাইল পুনরুদ্ধার
রিকভারি প্যানেল ছাড়াও মাইক্রোসফট ওয়ার্ড কম্পিউটারে একটি ডেডিকেটেড অটোরিকভার ফোল্ডার রয়েছে। যেখানে আনসেভড বা সেভ না করা ফাইলগুলোর অস্থায়ী ব্যাকআপ রাখা হয়। এটি সম্প্রতি কাজ করা ফাইলগুলো পুনরুদ্ধারে অন্যতম একটি বিকল্প। এজন্য মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে ফাইল ট্যাব থেকে ইনফো অপশনে প্রবেশ করতে হবে। এরপর ম্যানেজড ডকুমেন্ট থেকে সেভ না করা ফাইল পুনরুদ্ধার করতে অটোরিকভার ফোল্ডারে প্রবেশ করতে হবে। তখন একটি ডায়ালগ বক্স ওপেন হবে, যেখানে ডটএএসডি এক্সটেনশনসহ স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত ফাইলের একটি তালিকা দেখা যাবে। সেখানে ফাইল নির্বাচন করে ফাইল রিকভার বা পুনরুদ্ধার করা যাবে।

ব্যাকআপ ও ক্লাউড থেকে ফাইল পুনরুদ্ধার
ডাটা সংরক্ষিত রাখতে মাইক্রোসফট ওয়ার্ডের ব্যাকআপ সমাধানও রয়েছে। যদি অটোসেভ ফিচারটি চালু করা থাকে তবে ওয়ার্ড সফটওয়্যারটি ক্রমাগত মাইক্রোসফটের ওয়ানড্রাইভ ক্লাউড স্টোরেজে ফাইল ব্যাকআপ করে বাখবে। এখান থেকেও ওয়ার্ড ফাইল রিকভার বা ফিরিয়ে আনা সম্ভব। কম্পিউটার ক্র্যাশ বা সফটওয়্যার বন্ধ হওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীরা অনলাইনে ওয়ানড্রাইভ অ্যাকাউন্টে লগ ইন করে মাই ফাইল সেকশন থেকে ফাইল সাম্প্রতিকতম সংস্করণ ফিরে পেতে পারেন। এক্ষেত্রে টাইমস্ট্যাম্প দেখে ফাইলটি সর্বশেষ সংরক্ষণটি ফিরিয়ে আনা যাবে।

সফটওয়্যার বা ওয়ার্ড ফাইল ক্র্যাশ হয়ে বন্ধ হওয়ার পরিস্থিতিতে সেভ না করা ফাইলগুলো উদ্ধারে মাইক্রোসফটের একাধিক রিকভারি টুল ও পদ্ধতি রয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে এসব পদ্ধতি ব্যবহার করে অনায়াসে সেভ না করা ফাইল ফিরিয়ে আনা সম্ভব। ওয়ানড্রাইভের মতো ক্লাউড পরিষেবা ও ম্যাকের টাইম মেশিনের মতো ব্যাকআপ টুলগুলো আরো অতিরিক্ত রিকভারির বিকল্প দিয়ে আসছে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ার্ড ডকুমেন্ট

এই বিভাগ থেকে আরও পড়ুন

৭ হাজারের মধ্যে সেরা ৫ স্মার্টওয়াচ
নির্বাচিত

৭ হাজারের মধ্যে সেরা ৫ স্মার্টওয়াচ

অপো এফ ২১ প্রো: মিড বাজেটের মধ্যে সেরা ফোন
নির্বাচিত

অপো এফ ২১ প্রো: মিড বাজেটের মধ্যে সেরা ফোন

ফেসবুকের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করলো ভাইবার
নির্বাচিত

ফেসবুকের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করলো ভাইবার

ডেটার ক্যাটাগরি নির্ধারণ করে তৈরি হচ্ছে ডেটা প্রাইভেসি অ্যান্ড লোকালাইজেশন ল: পলক
নির্বাচিত

ডেটার ক্যাটাগরি নির্ধারণ করে তৈরি হচ্ছে ডেটা প্রাইভেসি অ্যান্ড লোকালাইজেশন ল: পলক

সুরক্ষায় গাফিলতি মেরামত করল শাওমি, ব্রাউজারে যোগ হল নতুন ফিচার
নির্বাচিত

সুরক্ষায় গাফিলতি মেরামত করল শাওমি, ব্রাউজারে যোগ হল নতুন ফিচার

টুইটার আপডেটে ক্র্যাশ, কী করবেন?
টিপস

টুইটার আপডেটে ক্র্যাশ, কী করবেন?

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাং গ্যালাক্সি এস২৭ আল্ট্রা, প্রো ও প্লাসের ফাঁস হওয়া ডামি মডেল
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৭ সিরিজের ডামি মডেল ফাঁস, ক্যামেরায় বড় পরিবর্তনের আভাস

হোন্ডার পরিচালন মুনাফা কমেছে ৩৯ শতাংশ
অটোমোবাইল

হোন্ডার পরিচালন মুনাফা কমেছে ৩৯ শতাংশ

সাইবারট্রাক উৎপাদন বন্ধ করছে টেসলা
অটোমোবাইল

সাইবারট্রাক উৎপাদন বন্ধ করছে টেসলা

১০ হাজার এমএএইচের বেশি ব্যাটারি ও ৭ ইঞ্চি ডিসপ্লের সম্ভাব্য আইকিউওও জেড১২এস স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

৭ ইঞ্চি ডিসপ্লে নিয়ে আসছে আইকিউওও জেড১২এস!

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গুগল ও অ্যাপল আইডি দিয়ে লগ-ইন সুবিধা বন্ধ করছে নিনটেন্ডো
প্রযুক্তি সংবাদ

গুগল ও অ্যাপল আইডি দিয়ে লগ-ইন সুবিধা বন্ধ করছে নিনটেন্ডো

আগামী বছরের শুরুতেই গুগল ও অ্যাপল অ্যাকাউন্টের মাধ্যমে...

আইপিভি৬ বাস্তবায়নে দক্ষিণ এশিয়ার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ

আইপিভি৬ বাস্তবায়নে দক্ষিণ এশিয়ার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ

নতুন ডিজাইন ও কিরিন ৯-সিরিজের প্রসেসর সম্ভাবনাসহ হুয়াওয়ের পরবর্তী নোভা ফ্লিপ ফোল্ডেবল ফোন

নতুন ডিজাইন ও কিরিন ৯-সিরিজের চিপে আসছে হুয়াওয়ের নোভা ফ্লিপ

লেনোভো আইডিয়াপ্যাড ৫ ২-ইন-১ ১৬ জেন ১০: দাম অনুযায়ী কতটা ভালো?

লেনোভো আইডিয়াপ্যাড ৫ ২-ইন-১ ১৬ জেন ১০: দাম অনুযায়ী কতটা ভালো?

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 May 2024

সেভ না হওয়া ওয়ার্ড ডকুমেন্ট পুনরুদ্ধারে করণীয়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix