Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শীর্ষ তিনে উঠতে মটোরোলার নতুন পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 2 June 2024
মটোরোলার এই কম দামি ফোনে পাবেন শক্তিশালী ব্যাটারি
Share on FacebookShare on Twitter

আগামী তিন বছরের মধ্যে স্মার্টফোনের বাজারে শীর্ষ তিনে উঠে আসার লক্ষ্যমাত্রা নিয়েছে মটোরোলা। লক্ষ্য পূরণে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিটি গ্ল্যাডিয়েটর প্রজেক্ট নামে একটি পরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় চীনের বাইরে বিশ্বব্যাপী নিজেদের বিস্তৃতি বাড়াতে কাজ করবে কোম্পানিটি। মটোরোলার প্রেসিডেন্ট আর্জিও বুনিয়াক সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এ পরিকল্পনার কথা জানিয়েছেন। খবর গিজমোচায়না।

বর্তমানে উত্তর ও লাতিন আমেরিকার স্মার্টফোন বাজারে তৃতীয় অবস্থানে আছে মটোরোলা। তবে একসময়ের জনপ্রিয় ব্র্যান্ডটির স্মার্টফোন বিক্রি দীর্ঘ সময় ধরে কমছে। প্রতিযোগিতায় টিকে থাকতে বাজার সংকোচনের নীতিও নিয়েছিল কোম্পানিটি। এবার সে নীতি থেকে সরে এসে বাজার সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেছে।

নতুন পরিকল্পনার আওতায় উত্তর ও লাতিন আমেরিকা ছাড়াও অন্য দেশগুলোর বাজারে নিজেদের স্মার্টফোন বিক্রি বাড়াচ্ছে মটোরোলা। অন্যদিকে হাই এন্ড স্মার্টফোনের বাজারেও উপস্থিতি আরো বাড়াবে কোম্পানিটি। এর জন্য রেজর ও এজ সিরিজের স্মার্টফোনের বিপণন বাড়ানো হচ্ছে। অন্যদিকে তরুণ ব্যবহারকারী, বিশেষ করে নারী ও করপোরেট ক্রেতাদের দিকেও বিশেষ নজর দিচ্ছে প্রযুক্তি কোম্পানিটি। এ লক্ষ্যে বর্তমানে স্মার্টফোনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও কাজ করছে মার্কিন এ কোম্পানি। প্রযুক্তিবিদদের মতে, ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে মটোরোলাকে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উদ্ভাবনী সব প্রযুক্তি নিয়ে কাজ করতে হবে এবং ব্যবহারকারীদের নতুন সুবিধা দিতে হবে।

নতুন পরিকল্পনায় এরই মধ্যে সাফল্য পেতে শুরু করেছে মটোরোলা। গত বছর মটো রেজর ফোরটির বিক্রি আগের মডেলের চেয়ে প্রায় ৫ গুণ বেশি ছিল। ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটির ফোনের ব্যবহার আগের বছরের তুলনায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া এশিয়া প্যাসিফিকের বাজার থেকে আসা আয় ৮৮ শতাংশ এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বাজার থেকে আয় ৪০ শতাংশ বেড়েছে।

সার্জিও বুনিয়াক বলেন, ‘‌গত ছয় বছরে মটোরোলা ভগ্নদশা থেকে উঠে এসেছে। বর্তমানে কোম্পানিটি বিশ্ববাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায়।’

২০২২-এর চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) যুক্তরাষ্ট্র স্মার্টফোনের বাজারে ৬ শতাংশ এবং লাতিন আমেরিকার ২৪ শতাংশ বাজার দখলে রেখেছিল মটোরোলা। লাতিন আমেরিকায় স্যামসাংয়ের পর দ্বিতীয় অবস্থানে ছিল কোম্পানিটি। তবে হুয়াওয়ের প্রভাবে চীনের বাজারে এখনো তেমন শক্ত অবস্থান তৈরি করতে পারেনি কোম্পানিটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মটোরোলা

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিস্ফোরিত হলো ওয়ানপ্লাস ফোনের চার্জার
নির্বাচিত

বিস্ফোরিত হলো ওয়ানপ্লাস ফোনের চার্জার

শেষ দিনে ছাড়ের বন্যা, ক্রেতায় মুখর ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো
নির্বাচিত

শেষ দিনে ছাড়ের বন্যা, ক্রেতায় মুখর ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো

এমআই নোট ১০ এ ১০৮ এমপি সেন্সর সহ পাঁচটি ক্যামেরা থাকছে
নির্বাচিত

এমআই নোট ১০ এ ১০৮ এমপি সেন্সর সহ পাঁচটি ক্যামেরা থাকছে

ম্যাক ও উইন্ডোজে অ্যাপ হিসেবে এল মেসেঞ্জার
নির্বাচিত

ম্যাক ও উইন্ডোজে অ্যাপ হিসেবে এল মেসেঞ্জার

নির্বাচিত

৯ মিনিটে ফোন পূর্ণ চার্জ করবে অপোর ‘নতুন চার্জার’

বাজেটে উপেক্ষিত টেলিযোগাযোগ খাতের অবদান: অ্যামটব
টেলিকম

বাজেটে উপেক্ষিত টেলিযোগাযোগ খাতের অবদান: অ্যামটব

Load More

ট্রেন্ডিং টপিক

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

বিটিসিএলের ডট বিডি ডোমেইনে নিবন্ধিত হাজারো ওয়েবসাইটে প্রবেশ...

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 June 2024

শীর্ষ তিনে উঠতে মটোরোলার নতুন পরিকল্পনা

Techzoom.TV |
TechzoomTV