Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 31 December 2025
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল

ছবি: সংগৃহীত

Share on FacebookShare on Twitter

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ঢাকায় সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতা-কর্মীদের ঢল নেমেছে। মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এরইমধ্যে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় মর্যাদায় এই বরেণ্য নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে।

এই মহাপ্রয়াণে শেষ শ্রদ্ধা জানাতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত থেকেই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী সংসদ ভবন এলাকা, এভারকেয়ার হাসপাতাল, গুলশান কার্যালয় এবং তার বাসভবন ‘ফিরোজা’র সামনে অবস্থান নেন। দেশের বিভিন্ন জেলা থেকে আসা শোকাতুর মানুষ শীতের রাত উপেক্ষা করে জানাজার অপেক্ষায় মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় অবস্থান করছেন।

বেগম জিয়ার জানাজাকে ঘিরে রাজধানীজুড়ে গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সংসদ ভবন এলাকাসহ ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও মোড়ে বিপুল সংখ্যক পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্য মোতায়েন করা হয়েছে।

জানাজাস্থল ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে বিশেষ চেকপোস্ট ও ক্লোজ সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা। বিশাল জনসমাগম সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির কয়েক হাজার স্বেচ্ছাসেবকও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রীয় অনুষ্ঠানটি নির্বিঘ্নে সম্পন্ন করতে ট্রাফিক চলাচলেও বিশেষ নির্দেশনা জারি করেছে প্রশাসন।

বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে কেবল দেশের মানুষই নয়, বিদেশ থেকেও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা ঢাকায় আসছেন। জানা গেছে, ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধি দল জানাজায় অংশ নিতে এবং মরহুমার পরিবারের প্রতি সমবেদনা জানাতে ঢাকায় পৌঁছাবেন।

আন্তর্জাতিক পরিমণ্ডলে বেগম জিয়ার রাজনৈতিক গুরুত্ব ও তার প্রয়াণে সৃষ্ট শোকের আবহ বিশ্বনেতাদের এই উপস্থিতির মাধ্যমে প্রতিফলিত হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারাও জানাজায় অংশ নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে টানা ৪০ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ৭৯ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া। ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করা খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। তাঁর মৃত্যুতে দেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২০ সালে ইউটিউব থেকে রায়ানের আয় ২৫১ কোটি টাকা
নির্বাচিত

২০২০ সালে ইউটিউব থেকে রায়ানের আয় ২৫১ কোটি টাকা

ফেসবুকে প্রতারণা : ছয় মাসে ৩৭৮ জন শনাক্ত
প্রযুক্তি সংবাদ

হ্যাকিং প্রতিরোধে ফেসবুকের নতুন ফিচার রিয়েকশন প্রেফারেন্সেস

মানুষমুখো মাকড়সা! ছড়াচ্ছে আতঙ্ক, দেখুন ভাইরাল ভিডিও
সোশ্যাল মিডিয়া

মানুষমুখো মাকড়সা! ছড়াচ্ছে আতঙ্ক, দেখুন ভাইরাল ভিডিও

ফেসবুক আইডি ছাড়া মেসেঞ্জার ব্যবহারের উপায়
সোশ্যাল মিডিয়া

ফেসবুক পোস্ট লুকিয়ে রাখবেন যেভাবে

দেশের সাইবার জগতের সুরক্ষা নিয়ে নির্মিত প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র অন্তর্জাল
সোশ্যাল মিডিয়া

দেশের সাইবার জগতের সুরক্ষা নিয়ে নির্মিত প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র অন্তর্জাল

মেসেজিং প্ল্যাটফর্মে  হ্যাকারদের আনাগোনা বেড়েছে
প্রযুক্তি পরামর্শ

মেসেজিং প্ল্যাটফর্মে হ্যাকারদের আনাগোনা বেড়েছে

Load More

ট্রেন্ডিং টপিক

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?
নির্বাচিত

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

ফোনের ক্যামেরার পাশে ছোট্ট ছিদ্রের আসল কাজ কী?
প্রযুক্তি সংবাদ

ফোনের ক্যামেরার পাশে ছোট্ট ছিদ্রের আসল কাজ কী?

ড্যাজল
প্রযুক্তি বাজার

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন, ক্লাস বর্জন শিক্ষার্থীদের
সোশ্যাল মিডিয়া

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন, ক্লাস বর্জন শিক্ষার্থীদের

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পুরোনো ভবনের...

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 December 2025

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল

Techzoom.TV |
TechzoomTV