Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মুস্তাফিজের হাতছাড়া ৯ কোটি, বিসিবির লস ৩০০ কোটি, আইসিসির লোকসান ৬ হাজার কোটি!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬
মুস্তাফিজের হাতছাড়া ৯ কোটি, বিসিবির লস ৩০০ কোটি, আইসিসির লোকসান ৬ হাজার কোটি!
Share on FacebookShare on Twitter

মাত্র ৯ কোটি রুপির মুস্তাফিজ ইস্যুতে শুরু, সেখান থেকে আইসিসির প্রায় ৬ হাজার কোটি টাকা ক্ষতি। কোন ইস্যু কোথায় গিয়ে থামবে, জল কতদূর গড়াবে এটা কেউই আগে থেকে বলতে পারে না। যদি তাই হতো- তাহলে হয়তো আইসিসির এই ক্ষতি গুণতে হতো না। আর যখন আইসিসি এই লোকসানের সম্মুখীন, তখন সংস্থাটির প্রধান হিসেবে আছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জয় শাহ। আর এই ঘটনার সূত্রপাত ওই ভারত থেকেই। সুতরাং এ যেন ভারতের কথা শুনে নিজের পায়ে কুড়ুল মারলো আইসিসি।

৯ কোটি ২০ লাখ রুপিতে আইপিএলে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইটরাইডার্স। কিন্তু উগ্র হিন্দুত্ববাদীদের দাবির মুখে ভারতীয় বোর্ডের নির্দেশে মুস্তাফিজকে দল থেকে বাদ দেয় কলকাতা। এছাড়া ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে মারার ঘটনা ঘটতে থাকে। যা ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দেয় চরম নিরাপত্তা শঙ্কা। শেষ পর্যন্ত ভারতের মাটিতে ম্যাচ না সরানোয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপই বয়কট করেছে বাংলাদেশ। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানও নিয়েছে এক বিধ্বংসী সিদ্ধান্ত। আইসিসির দ্বিচারিতার প্রতিবাদে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট ঘোষণা করেছে পাকিস্তান। এতে করে বিশাল অঙ্কের ক্ষতির মুখে আইসিসি।

ভারত–পাকিস্তান ম্যাচের মোট বাজারমূল্য কত, সুনির্দিষ্ট গাণিতিক হিসাব নেই। তবে সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপনের হার, স্পনসরশিপ, টিকিট এবং অন্যান্য বাণিজ্যিক কর্মকাণ্ড মিলিয়ে রক্ষণশীল হিসেবেও প্রায় ৫০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ১২০ কোটি টাকার বেশি।

ভারতীয় গণমাধ্যম এনডিটির প্রতিবেদন বলছে, ভারত–পাকিস্তান ম্যাচের প্রতি ১০ সেকেন্ডের বিজ্ঞাপন বিক্রি হয় ২৫ থেকে ৪০ লাখ ভারতীয় রুপিতে। ভারত–পাকিস্তান ম্যাচ না হলে সরাসরি আঘাত পড়বে সম্প্রচার স্বত্ব কেনা প্রতিষ্ঠানের আয়ে। বড় অঙ্কের অর্থ দিয়ে তারা আইসিসি থেকে স্বত্ব কেনে। শুধু একটি ভারত–পাকিস্তান ম্যাচ থেকেই বিজ্ঞাপনের মাধ্যমে আনুমানিক ৩০০ কোটি রুপি ওঠে বলে ধারণা করা হয়। ম্যাচ না হওয়া মানে এই লাভটা তারা করতে পারবে না।

বিশ্বকাপের সম্প্রচার স্বত্বাধিকারী জিওস্টার আগেই লোকসানের কারণে আইসিসির কাছে অর্থ ফেরত চেয়েছে। এবার ভারত–পাকিস্তান ম্যাচ না হলে যা আরও জোরালো হবে। বিশ্বকাপের প্রতিটি ম্যাচের অভ্যন্তরীণ মূল্য ধরা হয় প্রায় ১৩৮.৭ কোটি রুপি।

এর আগে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করায় বড় আর্থিক ক্ষতির মুখে পড়ে। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এবার টি–টুয়েন্টি বিশ্বকাপে না খেললে প্রায় ২ কোটি ৭০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩০ কোটি ২১ লাখ টাকা) আয়ের সুযোগ হারাবে বাংলাদেশ ক্রিকেট। টি–টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিলে আইসিসির বার্ষিক রাজস্বের ভাগ (আইসিসির মোট আয়ের ৪ দশমিক ৪৬ শতাংশ) হিসেবে এই অর্থ আয়ের সুযোগ থাকত।

সব মিলিয়ে দেখা যাচ্ছে মুস্তাফিজুর রহমান হারিয়েছে ৯ কোটি ২০ লাখ রুপি আয়ের সুযোগ। বাংলাদেশের হাতছাড়া হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। আর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির লোকসান হচ্ছে ৬ হাজার কোটি টাকারও বেশি। একই সাথে জরিমানা ও ম্যাচ ফিসহ বেশ মোটা অঙ্কের লোকসান হবে পাকিস্তানেরও।

এই বিভাগ থেকে আরও পড়ুন

লক করা ফেসবুক প্রোফাইল দেখার উপায়
সোশ্যাল মিডিয়া

ফেসবুক প্রোটেক্ট অন করুন, নয়তো লক হতে পারে আপনার আইডি

বঙ্গবন্ধুর সুযোগ্য দৌহিত্র ববির জন্মদিনে আইসিটি প্রতিমন্ত্রীর শুভেচ্ছা
সোশ্যাল মিডিয়া

বঙ্গবন্ধুর সুযোগ্য দৌহিত্র ববির জন্মদিনে আইসিটি প্রতিমন্ত্রীর শুভেচ্ছা

১৫০ কোটি ডাউনলোডের মাইলফলকে টিকটক
নির্বাচিত

১৫০ কোটি ডাউনলোডের মাইলফলকে টিকটক

মেসেঞ্জারে ‘সিক্রেট মোড’, মেসেজ গোপন থাকবে শতভাগ!
নির্বাচিত

মেসেঞ্জারে ‘সিক্রেট মোড’, মেসেজ গোপন থাকবে শতভাগ!

ফেসবুকের নতুন সমস্যা, বন্ধ হচ্ছে বহু গ্রুপ
নির্বাচিত

ফেসবুক গ্রুপের নোটিফিকেশন বন্ধের উপায়

ফেসবুকের বিরুদ্ধে ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের বিরুদ্ধে ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানে হামলার হুমকি ট্রাম্পের
বিবিধ

ইরানে প্রয়োজনে স্থল অভিযান চালানো হবে : ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?
বিবিধ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে
বিবিধ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি
ই-কমার্স

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix