Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা বিবেচনায় নিতে জাইকাকে ইউজিসি’র পরামর্শ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 24 April 2026
বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা বিবেচনায় নিতে জাইকাকে ইউজিসি’র পরামর্শ
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে প্রকল্প প্রস্তাব প্রণয়নে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বাস্তব চাহিদা বিবেচনায় নিতে জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-কে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

এজন্য প্রয়োজনীয় সুপারিশ করতে তিনি একটি যৌথ কমিটি গঠনেরও পরামর্শ দেন। ২৩ এপ্রিল, বৃহস্পতিবার ইউজিসি কার্যালয়ে জাইকার প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে ইউজিসি চেয়ারম্যান এ পরামর্শ দেন।

তিনি বলেন, প্রকল্প নকশা তৈরির আগে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রকৃত প্রয়োজন ও সক্ষমতা যাচাই করা জরুরি। এ লক্ষ্যে জাপান ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় সভা আয়োজনের প্রস্তাব দেন তিনি।

জাইকা বাংলাদেশের প্রতিনিধি নিশি রিজুকির-এর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।

সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া এবং আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে জাইকা জানায়, দেশের শীর্ষ দুটি বিশ্ববিদ্যালয়- ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প প্রণয়নের কাজ চলমান রয়েছে, যা ২০২৮ সালে শুরু হতে পারে। প্রকল্পের প্রাথমিক প্রস্তুতি হিসেবে চলতি বছর একটি সমীক্ষা পরিচালনার কথা রয়েছে।

জাইকার পক্ষ থেকে জানানো হয়, এ প্রকল্প বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়গুলোতে ল্যাবভিত্তিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারিত হবে। একই সঙ্গে জাপানের উন্নত গবেষণাগারে কাজের সুযোগ, যৌথ ডিগ্রি কর্মসূচি, আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীদের জন্য জাপানে ইন্টার্নশিপ, শিক্ষক-শিক্ষার্থীদের জন্য পিএইচডি বৃত্তি এবং শিল্প-অ্যাকাডেমিয়া সংযোগ জোরদারের উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষার্থীদের আবাসন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়টিও এতে অন্তর্ভুক্ত থাকবে। দেশের দুটি বিশ্ববিদ্যালয়ে এ প্রকল্প বাস্তবায়ন করার পরিকল্পনা নেওয়া হলেও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এ প্রকল্পের অবকাঠামো ব্যবহারের সুযোগ পাবে বলে জাইকা প্রতিনিধি দল জানান।

বৈঠকে জাইকার প্রতিনিধিরা উল্লেখ করেন, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ ঘটিয়ে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করতে যাচ্ছে। এ প্রেক্ষাপটে প্রযুক্তি, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদের চাহিদা দ্রুত বাড়বে। সেই চাহিদা পূরণে উচ্চশিক্ষা খাতকে আরও শক্তিশালী করা জরুরি বলে তারা মনে করেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, জাইকার প্রস্তাবিত প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশের উচ্চশিক্ষা খাতে গুণগত পরিবর্তন আসবে। বর্তমানে ইউজিসি দেশের প্রায় ১৭০টি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধান করছে এবং মানসম্মত গ্র্যাজুয়েট তৈরি ও গবেষণা জোরদারে কাজ করছে। দেশে প্রায় ৫০টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে—এসব প্রতিষ্ঠানের মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বিশেষ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রাসেল ও তার স্ত্রীকে ইভ্যালির লকার খোলার নম্বর দিতে হবে
ই-কমার্স

রাসেল ও তার স্ত্রীকে ইভ্যালির লকার খোলার নম্বর দিতে হবে

জাকারবার্গ-ডরসির প্রকাশ্য দ্বন্দ্ব শুরু!
নির্বাচিত

জাকারবার্গ-ডরসির প্রকাশ্য দ্বন্দ্ব শুরু!

ডিজিটাল কনটেন্ট
প্রযুক্তি সংবাদ

মেটা ও টিকটকের বিরুদ্ধে ডিজিটাল আইন ভঙ্গের অভিযোগ ইইউর

ক্রিয়েট ও কানেক্ট করার এক নতুন উপায় নিয়ে এলো ‘টিকটক নাউ’
প্রযুক্তি সংবাদ

ক্রিয়েট ও কানেক্ট করার এক নতুন উপায় নিয়ে এলো ‘টিকটক নাউ’

কিশোর-কিশোরীদের নিরাপদে রাখতে ফ্যামিলি পেয়ারিং ফিচার আপডেট করল টিকটক
প্রযুক্তি সংবাদ

কিশোর-কিশোরীদের নিরাপদে রাখতে ফ্যামিলি পেয়ারিং ফিচার আপডেট করল টিকটক

ইনস্টাগ্রামে ছবির সঙ্গে জুড়ে দেয়া যাবে মিউজিক
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রাম ভিডিওতে আসছে ‘স্বয়ংক্রিয় ক্যাপশন’

Load More

ট্রেন্ডিং টপিক

ইলেকট্রনিক ডিভাইসে ডাস্টবিনের ছবির ওপর ক্রস চিহ্ন কেন থাকে?
প্রযুক্তি সংবাদ

ইলেকট্রনিক ডিভাইসে ডাস্টবিনের ছবির ওপর ক্রস চিহ্ন কেন থাকে?

ঘোষণার এক দশক পর নতুন রোডস্টার উন্মোচন করছে টেসলা
অটোমোবাইল

ঘোষণার এক দশক পর নতুন রোডস্টার উন্মোচন করছে টেসলা

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?
প্রযুক্তি সংবাদ

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 April 2026

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা বিবেচনায় নিতে জাইকাকে ইউজিসি’র পরামর্শ

Techzoom.TV |
TechzoomTV