Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেক জায়ান্টদের একচেটিয়া নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
টেক জায়ান্টদের একচেটিয়া নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা
Share on FacebookShare on Twitter

শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সরকারি উদ্যোগ হিতে বিপরীত হওয়ার ঝুঁকি রয়েছে। এ ধরনের কঠোর পদক্ষেপের ফলে বাজারে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর (বিগ টেক) একচেটিয়া নিয়ন্ত্রণ আরো শক্তিশালী হতে পারে। ফলে ছোট ও নতুন মাধ্যমগুলোর বিকাশ বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উদীয়মান সামাজিক মাধ্যম ‘ব্লুস্কাই’-এর একজন শীর্ষ কর্মকর্তা রোজ ওয়াং। খবর সিএনবিসি।

ওয়াং আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘দীর্ঘমেয়াদে আমরা হয়তো এমন এক পৃথিবীতে প্রবেশ করতে যাচ্ছি, যেখানে মাত্র তিন থেকে পাঁচটি বড় সামাজিক মাধ্যম টিকে থাকবে। সেসব প্লাটফর্মে থাকবে সরকারের চরম নিয়ন্ত্রণ। বড় প্রতিষ্ঠানগুলোর আইনি বাধ্যবাধকতা বা কমপ্লায়েন্স তদারকি করার দলের আকারই হবে ছোট প্রতিষ্ঠানের মোট কর্মীর চেয়ে অন্তত ১০ গুণ বড়। বর্তমানে ব্লুস্কাইয়ের কর্মী সংখ্যা মাত্র ৪০ জন। এমন বাস্তবতায় ছোট ও নতুন উদ্যোক্তাদের পক্ষে বাজারে প্রবেশ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।’

তিনি জানান, ছোট ও ওপেন সোর্স প্লাটফর্মগুলো নিয়মনীতির বিরোধী নয়। তবে নতুন নিয়ম যেন ছোট প্রতিষ্ঠানগুলোর বিকাশের পথ বন্ধ না করে, সেটি নিশ্চিত করতে হবে। তরুণদের সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখার সিদ্ধান্ত যেন বাজার থেকে ছোটদের বিদায় না করে।

বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া গত বছরের ডিসেম্বরে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর সামগ্রিক নিষেধাজ্ঞা আরোপ করে। এর আওতায় মেটার ইনস্টাগ্রাম, বাইটড্যান্সের টিকটক, অ্যালফাবেটের ইউটিউব, ইলোন মাস্কের এক্স ও রেডিটের মতো বড় প্লাটফর্মগুলোকে ব্যবহারকারীর বয়স যাচাইয়ের কঠোর নিয়ম চালু করতে হয়েছে। বয়স নির্ধারণে ফেসিয়াল এস্টিমেশন (সেলফির মাধ্যমে মুখমণ্ডল যাচাই), পরিচয়পত্র আপলোড বা ব্যাংক হিসাবের তথ্য যুক্ত করার মতো পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। অস্ট্রেলিয়া সরকারের বয়স যাচাইয়ের এ নিয়মগুলো যথাযথভাবে প্রতিপালন করতে ব্যর্থ হলে সামাজিক মাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ ৪ কোটি ৯৫ লাখ অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হবে।

অস্ট্রেলিয়ার ই-সেফটি কমিশনারের তথ্য অনুযায়ী, ব্লুস্কাইও প্লাটফর্মে ১৬ বছরের কম বয়সীদের দূরে রাখতে বয়স নিশ্চিতকরণের ব্যবস্থা যুক্ত করেছে। অস্ট্রেলিয়ার এ কঠোর আইন এখন বৈশ্বিক মডেলে পরিণত হয়েছে। যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স ও অস্ট্রিয়াসহ বেশ কয়েকটি দেশ একই ধরনের আইন প্রণয়নের প্রস্তাব বিবেচনা করছে।

তবে সরকার তরুণদের সুরক্ষার কথা বললেও বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এ পদক্ষেপের বিরোধিতা করছে। কোম্পানিগুলোর যুক্তি, এ ধরনের নিষেধাজ্ঞা কিশোর-কিশোরীদের ক্ষতিকর কনটেন্ট দেখা থেকে পুরোপুরি বিরত রাখতে পারবে না। উল্টো তরুণরা তাদের বন্ধু ও নিজস্ব কমিউনিটি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।

২০১৯ সালে এক্সের (তৎকালীন টুইটার) ভেতরে একটি প্রকল্প হিসেবে ব্লুস্কাইয়ের জন্ম হয়। দুই বছর পর এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে ও ইলোন মাস্কের মালিকানাধীন এক্সের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। চলতি বছরের মার্চ মাস নাগাদ এর ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৩০ লাখে। তবে এটি এখনো এক্সের মোট ব্যবহারকারীর (প্রায় ৪৫ কোটি) মাত্র ১০ শতাংশ।

ব্লুস্কাইয়ের সিওও রোজ ওয়াং জানান, নিয়ন্ত্রণ হতে হবে উদ্ভাবনের সহযোগী। নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে ছোট ও মাঝারি ব্যবসা ও নতুন প্লাটফর্মগুলোর যোগাযোগের পথ সহজ করতে হবে। ছোটদের সুরক্ষার পাশাপাশি নিয়মনীতি ফাঁকি দেয়া বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে। এ দুয়ের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ সমন্বয় জরুরি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
নির্বাচিত

চিপ ও এআই খাতে দ. কোরিয়ার ৫৭৬ বিলিয়ন ডলারের মহাপরিকল্পনা

ফেসবুক আইডি ছাড়া মেসেঞ্জার ব্যবহারের উপায়
সোশ্যাল মিডিয়া

ফেসবুক পোস্ট লুকিয়ে রাখবেন যেভাবে

ডিজিটাল সোসাইটি
টেলিকম

গ্রাহকদের জন্য মানসম্পন্ন সংযোগ ও তরঙ্গের সুষম বণ্টন জরুরি: ফয়েজ আহমদ তৈয়্যব

২০০০-নিট অ্যামোলেড ডিসপ্লে উন্মোচন স্যামসাংয়ের
প্রযুক্তি সংবাদ

কর্মীদের চ্যাটজিপিটি ব্যবহার নিষিদ্ধ করেছে স্যামসাং

লকডাউনে ভাইবারে কল বেড়েছে ৪ গুণ
প্রযুক্তি সংবাদ

গ্রুপ চ্যাটে ‘ডিসাপেয়ারিং মেসেজেস’ ফিচার আনলো ভাইবার

গ্যাজেট অ্যান্ড গিয়ার নিয়ে এলো ১৪ ও ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো
প্রযুক্তি সংবাদ

গ্যাজেট অ্যান্ড গিয়ার নিয়ে এলো ১৪ ও ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি
বিবিধ

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া
প্রযুক্তি সংবাদ

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

এআই দুনিয়ায় নতুন প্রতিযোগিতা, ওপেন-সোর্সে চীনের চ্যালেঞ্জ
প্রযুক্তি সংবাদ

এআই দুনিয়ায় নতুন প্রতিযোগিতা, ওপেন-সোর্সে চীনের চ্যালেঞ্জ

স্টারলিংকের নতুন ভি৫ হোম ডিশ
প্রযুক্তি সংবাদ

স্টারলিংকের নতুন ভি৫ হোম ডিশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম
প্রযুক্তি বাজার

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম

আগামী ১২ আগস্ট নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘মেড বাই গুগল’...

শুধু ঢাকার জ্যামেই বছরে ১ লাখ ৯ হাজার কোটি টাকা খোয়াচ্ছে দেশ!

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৬: সবচেয়ে বসবাসযোগ্য শহর কোপেনহেগেন, ঢাকার অবস্থান ১৭১তম

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ জুন ২০২৬

টেক জায়ান্টদের একচেটিয়া নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা

Techzoom.TV |
TechzoomTV