Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আত্মহত্যার হাত থেকে বাঁচালো ফেসবুক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
আত্মহত্যার হাত থেকে বাঁচালো ফেসবুক
Share on FacebookShare on Twitter

ফেসবুক লাইভ নিয়ে মানুষের মাতামাতির শেষ নেই। এই লাইভের মাধ্যমে বেশ চমকপ্রদ ঘটনাও ঘটতে দেখা যায় পৃথিবীর নানা প্রান্তে। তবে ফেসবুক লাইভের কারণে কারও প্রাণ বেঁচে গেছে এমন ঘটনা সত্যিই বিরল। এমনই একটি ঘটনা ঘটে ভারতে। ফেসবুকের কল্যাণে আত্মহত্যার হাত থেকে বাঁচানো গেছে এক ব্যক্তিকে।

জানা যায়, কলকাতা শহরে বসবাসকারী এই ব্যক্তি একটি ফ্লাইওভারের ওপর ওঠে ফেসবুক লাইভে আসেন। সেখানে তিনি বলেন আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করবেন। তার এমন কথা শুনে ফেসবুক থেকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। তার অবস্থানের আইপি এড্রেস ফেসবুক খুঁজে বের করে। আর দেরি না করেই ফোন দেয় কলকাতা পুলিশকে। কলকাতা পুলিশের সাইবার সেলে ফেসবুক লাইভের লিংকও পাঠানো হয় ফেসবুক থেকে।

এরকম ঘটনার মুখোমুখি এর আগে কলকাতা পুলিশ কখনো হয়নি। তবে তারা বুঝতে পারে হাতে সময় খুব কম। যা করার খুব দ্রুত করতে হবে। হুট করে ফ্লাইওভারে তার অবস্থান পাওয়া সম্ভব না। তাই ফেসবুক থেকেই এই ব্যক্তির দুটি মোবাইল নাম্বার সংগ্রহ করে পুলিশ। একটি নাম্বার পাওয়া যায় বন্ধ হিসেবে। অন্যটি ধরেন এক নারী। তিনি জানান, তার এখানে গাড়ি চালক হিসেবে কাজ করতেন একসময় এই লোক। আর তার কাছ থেকেই ঠিকানা সংগ্রহ করে পুলিশ।

এবার অভিযান শুরু হয় ওই ব্যক্তির সঠিক অবস্থান খুঁজে বের করার। তার বাড়ির ঠিকানায় এক অফিসার পৌঁছে তার মাকে দিয়ে ওই ব্যক্তিকে ব্যস্ত রাখেন আলাপে আলাপে। অন্য আরেকটি দল পৌঁছে যায় ফ্লাইওভারের কাছে। দক্ষিণ কলকাতার বালিগঞ্জ এলাকায় বন্ডেল রোড ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে ফেসবুক লাইভে এসেছিলেন ওই ব্যক্তি। একজন অফিসার সাবধানে পৌঁছে যান ওই ব্যক্তির কাছে। আর তারপর তাকে নানাভাবে বুঝিয়ে নিরস্ত করা হয় আত্মহত্যার থেকে।

অবশেষে পুলিশই তাকে বাড়ি পৌঁছে দিয়ে আসে। এমন একটি ঘটনার জন্য সবার প্রশংসায় ভাসছে কলকাতার পুলিশ। বিশেষ করে কলকাতা পুলিশের সাইবার টিমের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোড়ন তুলেছে ঘটনাটি। সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুকের এমন ব্যবহার সবার প্রশংসা কুড়িয়েছে।

“এটি খুবই বিরল একটি ঘটনা। ফেসবুককে ধন্যবাদ। তারা দ্রুত না জানালে হয়তো একটি মৃত্যুর খবর শুনতে হতো আমাদের।” এমন ঘটনা সম্পর্কে আপ্লুত হয়েই বলছিলেন কলকাতা পুলিশের সাইবার অপরাধ সংক্রান্ত স্পেশ্যাল পাবলিক প্রসেকিউটার বিভাস চ্যাটার্জী। তিনি দায়িত্বে থাকা কর্মকর্তাদেরকেও সাধুবাদ জানিয়েছেন এমন একটি কাজ করতে পারায়।

সুত্র : বিবিসি

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনস্টাগ্রাম এনেছে নতুন ম্যাসেজিং অ্যাপ
নির্বাচিত

ইনস্টাগ্রামে ভিডিও কল করবেন যেভাবে

মোবাইল ইন্টারনেটের দাম কমাতে অপারেটরদের প্রতি তৈয়্যব আহমদের আহ্বান
সোশ্যাল মিডিয়া

অনলাইনে গুজব ও অপপ্রচার রোধে সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার: ফয়েজ আহমদ তৈয়্যব

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
সোশ্যাল মিডিয়া

ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

টিকটক
প্রযুক্তি সংবাদ

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

এসএসসি পাসে মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৬৮০০০
সোশ্যাল মিডিয়া

এসএসসি পাসে মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৬৮০০০

Load More

ট্রেন্ডিং টপিক

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’
প্রযুক্তি সংবাদ

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা
প্রযুক্তি সংবাদ

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ
ই-কমার্স

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

বাংলাদেশে উচ্চ প্রযুক্তি সম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ...

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ জুলাই ২০১৯

আত্মহত্যার হাত থেকে বাঁচালো ফেসবুক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix