Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শ্রীলংকায় জুয়ার আসরে সুজনের ছবি ফেসবুকে ভাইরাল!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 30 July 2019
শ্রীলংকায় জুয়ার আসরে সুজনের ছবি ফেসবুকে ভাইরাল!
Share on FacebookShare on Twitter

২০১৫ সালের বিশ্বকাপে অনুমতিহীন মাঝরাতে হোটেলে ফেরায় দল থেকে বাদ দেয়াই নয়, অস্ট্রেলিয়া থেকে দেশের বিমানের টিকিট হাতে ধরিয়ে দেয়া হয়েছিল পেসার আল-আমিন হোসেনকে।

আর সেই বিশ্বকাপেই হোটেলে জুয়ার আসরে অংশ নিয়েছিলেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। এ নিয়ে দেশের ক্রীড়াঙ্গনে সমালোচনার ঝড় বইছিল।

এবারও সেই ঘটনার পুনরাবৃত্তি করেছেন সুজন। শ্রীলংকায় চলমান ওয়ানডে সিরিজেও জুয়ার আসরে বসেছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ সুজন।

শ্রীলংকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই খেলায় হেরে সিরিজ হাতছাড়া করা বাংলাদেশ হোয়াইটওয়াশের আশঙ্কায় পড়েছে। দলের এমন বাজে পারফরম্যান্সের মধ্যে নেতিবাচক খবরে এলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

কলম্বোর একটি ক্যাসিনোতে সুজনকে জুয়া খেলতে দেখা গেছে। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কলম্বোর শহরটি এমনিতেই ক্যাসিনোর জন্য বিখ্যাত। এখানে নামকরা সব ক্যাসিনো রয়েছে।

গোপনে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, কলম্বোর জনপ্রিয় একটি জুয়ার আসর ‘বেলিস ক্যাসিনো’তে খালেদ মাহমুদ সুজন একজন নারী ওয়েটারের হাত থেকে ব্যাংকের এটিএম অথবা ক্রেডিট কার্ড গ্রহণ করছেন। এরপর তিনি এগিয়ে যান একটি জুয়ার টেবিলের দিকে। যাতে আরও বেশ কয়েকজন মানুষকে দেখা যায়।

১১ সেকেন্ডের ভিডিওটির স্থানের সঙ্গে ‘বেলিস ক্যাসিনোর’ শতভাগ মিল খুঁজে পাওয়া গেছে। খালেদ মাহমুদ সুজনের বিরুদ্ধে জুয়ার আসরে যাওয়ার অভিযোগ নতুন নয়।

এর আগে ২০১৫ সালের বিশ্বকাপে তিনি ক্যাসিনো বিতর্কে জড়িয়েছিলেন। জাতীয় দলের ম্যানেজার হিসেবে ওই বিশ্বকাপে গিয়ে তিনি অস্ট্রেলিয়ার একটি ক্যাসিনোতে ক্যামেরাবন্দি হন। তবে পরে তিনি জুয়ার কথা অস্বীকার করে জানান, রাতের খাবার খুঁজতে তিনি ক্যাসিনোতে ঢুকে যান।

ফেসবুকে ইমন খান নামে একজন লেখেন,গতিদানব, ইন সুইং আউট সুইং রিভার সুইং সুলতান, ইর্য়কার মাষ্টার, বাউন্সার গড, ডেথ বলার স্যার খালেদ মাহমুদ সুজন ভাই একটু মজা করতে গেছে তাতে কি হইছে। কত বড় মাপের লোক সে।

মাহবুব আমিন নামে একজন লেখেন,উনিতোবাংলাদেশের সবচেয়ে সফল কোচ। তিনিদায়িত্ব নিয়েই বাংলাদেশ টিমকে উনার জামানায় ফেরত নিয়ে গেছেন! উনার জামানায় বাংলাদেশ টিম ২২০, ২৩০, ২৪০ টেনেটুনে করতে পারত।

আতিকুর রহমান নামে একজন লেখেন,তবে বিশ্বস্ত সূত্রে জানা যায়, বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিকে চাংগা করাই ছিল তার মূল লক্ষ্য।হৃদয় জিতে নিলেন আপনি, ভালোবাসা অবিরাম।

শামিম রহমান সজিব নামে একজন লেখেন,চাচা আসলেই জন্মগত জুয়াড়ি। আগেও জুয়ার টেবিলে ওনাকে দেখা গেছে উনাকে জাতীয় দলের কোচ বানাইলে খেলোয়ারদের নিঃস্ব করে ছাড়বে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভাইরাল

এই বিভাগ থেকে আরও পড়ুন

টুইটারে রেকর্ড গড়লেন ট্রাম্প
প্রযুক্তি সংবাদ

চিরতরে বন্ধ হয়ে গেল ট্রাম্পের নিজস্ব যোগাযোগ মাধ্যম

সেজ্জিল মিসাইলে আকাশে অবিশ্বাস্য দৃশ্য
সোশ্যাল মিডিয়া

সেজ্জিল মিসাইলে আকাশে অবিশ্বাস্য দৃশ্য

ডিজিটালাইজেশনের পাশাপাশি ডিজিটাল ট্যালেন্ট তৈরির এখনি উপযুক্ত সময়: পলক
প্রযুক্তি সংবাদ

ডিজিটালাইজেশনের পাশাপাশি ডিজিটাল ট্যালেন্ট তৈরির এখনি উপযুক্ত সময়: পলক

ইউটিউব ভিডিও স্লো লোডিং হলে যা করবেন
প্রযুক্তি সংবাদ

যেসব কারণে ইউটিউব চ্যানেল থেকে অর্থ আয়ের সুযোগ বন্ধ হতে পারে

বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরিয়েছে টিকটক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরিয়েছে টিকটক

টিকটক মালিককে মার্কিন ব্যবসা বিক্রির নির্দেশ দিলেন ট্রাম্প
প্রযুক্তি সংবাদ

টিকটকের জন্য চীনের নতুন আইন!

Load More

ট্রেন্ডিং টপিক

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

অ্যাপ ছাড়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও কিভাবে ডাউনলোড করবেন
প্রযুক্তি সংবাদ

ইউটিউব-ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ, রাশ টানা হবে: চিফ হুইপ

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?
নির্বাচিত

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 July 2019

শ্রীলংকায় জুয়ার আসরে সুজনের ছবি ফেসবুকে ভাইরাল!

Techzoom.TV |
TechzoomTV