Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টাকার স্তূপ দেখে আত্মহারা যুবকের কাণ্ড মুহূর্তে ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 24 September 2019
টাকার স্তূপ দেখে আত্মহারা যুবকের কাণ্ড মুহূর্তে ভাইরাল
Share on FacebookShare on Twitter

ঢাকায় ক্যাসিনোকাণ্ডের মধ্যে বগুড়ার শাজাহানপুরে রাস্তা ও বিলের ধারে এক ট্রাক পরিমাণ ছেঁড়া টাকার কুঁচি কুঁচি স্তূপ নিয়ে এরই মধ্যে হুলুস্থুল কাণ্ড ঘটেছে। মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয়দের পাশাপাশি আসপাশের কয়েক গ্রামের হাজার হাজার মানুষ সেখানে ভিড় জমিয়ে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে মোতায়েন করা হয় পুলিশ, জানা যায় মূল ঘটনা।

কেউ কেউ এই টাকার স্তূপ দেখে আত্মহারা হয়ে রীতিমতো লুটোপুটি খেয়েছেন সেখানে, কেউ কেউ আবার খবর শুনে বস্তা নিয়ে এসে তা সংগ্রহ করতে রীতিমতো ঝাঁপিয়ে পড়েন। উৎসুক জনতার অনেকেই আবার সেখানে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেছেন। এরই একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। যে ছবিতে দেখা যাচ্ছে, চোখ বন্ধ করে শুয়ে দু’হাতের মুঠিতে ও শরীরের উপর ছেঁড়া টাকার স্তূপ সাজিয়ে আত্মহারা এক যুবক কোনো এক অজানা খায়েশ মেটাতে ব্যস্ত। এই ছবিটি মুহূর্তে ছড়িয়ে পড়ে ফেসবুকে।

অনেকেই ছবির কমেন্ট ঘরে নানা রকম মন্তব্য করেছেন। আনজাবিন রহমান সৌমিক নামে একজন লিখেছেন, ‘ছেলেটি সম্ভবত টাকার বিছানায় ঘুমানোর খায়েশ পূরণ করছেন।’ মিনা আরিফুল জামান সোহাগ নামে অপর একজন লিখেছেন, তিনি মনে হয় টাকার গন্ধে জ্ঞান হারিয়েছেন। ইসরাত জাহান স্বর্ণা নামে আরেকজন লিখেছেন, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না যুবক, চোখটা একটু খুলো- দেখো তোমার ছেঁড়া কাঁথার মতো টাকাগুলোও ছেঁড়া।

তবে ঐ যুবকের নাম-পরিচয় জানা যায়নি। ছবিটি মূলত বিভিন্ন ফেসবুক গ্রুপের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে, শুধু এই ছবি নয় এ ঘটনায় দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। বস্তা বস্তা টাকা ফেলে দেয়ার তথ্য ছড়িয়ে পড়লে, নানা রকম গুজবে ছড়ায় উৎসুক জনতা। পরিস্থিতি সামাল দিয়ে শেষ পর্যন্ত সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ জানায়, এগুলো বাংলাদেশ ব্যাংকের ফেলে দেওয়া বাতিল টাকার নোট। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংক বগুড়ার শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্যাংকিং) সরকার আল ইমরান গণমাধ্যমকে জানান, পার্চিং করা টাকা আগে পুড়িয়ে ফেলা হতো। কিন্তু পরিবেশ দূষণের কারণে টাকাগুলো কুচি কুচি করে ময়লা হিসেবে পৌরসভার মাধ্যমে বস্তায় ভরে বিলে ফেলে দেয়া হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভাইরাল

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের বৃহত্তম ডেটা সেন্টার নির্মাণ করছে মেটা
প্রযুক্তি সংবাদ

বিশ্বের বৃহত্তম ডেটা সেন্টার নির্মাণ করছে মেটা

৪টি ধারা অজামিনযোগ্য রেখে সাইবার নিরাপত্তা আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন
প্রযুক্তি সংবাদ

৪টি ধারা অজামিনযোগ্য রেখে সাইবার নিরাপত্তা আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন

কাউকে আনফলো করতে ফেসবুকের নতুন অপশন
প্রযুক্তি সংবাদ

কেন হাজার হাজার অ্যাপ বন্ধ করছে ফেসবুক?

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
নির্বাচিত

অনুদান দিচ্ছে ফেসবুক, জেনে নিন আবেদনের পদ্ধতি

ফেইসবুকে মোট সময় কাটানোর অর্ধেকই আসে ভিডিও থেকে
নির্বাচিত

সর্বোচ্চ ফিশিং হামলার শিকার হয়েছে ফেসবুক

করোনা মোকাবেলায় ভিয়েতনামের সফলতার কারণ কি হ্যাকিং?
প্রযুক্তি সংবাদ

করোনা মোকাবেলায় ভিয়েতনামের সফলতার কারণ কি হ্যাকিং?

Load More

ট্রেন্ডিং টপিক

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য
প্রযুক্তি সংবাদ

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট
প্রযুক্তি সংবাদ

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং
প্রযুক্তি বাজার

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ও বিটিআরসির স্পেকট্রাম মূল্য নির্ধারণ
টেলিকম

তরঙ্গ নবায়নে অপারেটরদের হাজার কোটি টাকার ছাড়, গ্রাহকসেবার নিশ্চয়তা কোথায়?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

ধারাবাহিক লোকসান, ক্যাশ ফ্লো সংকট ও ঋণের ভারে...

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 September 2019

টাকার স্তূপ দেখে আত্মহারা যুবকের কাণ্ড মুহূর্তে ভাইরাল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix