Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্ষুদ্র ব্যবসার বিকাশে বাংলাদেশেও কাজ করবে ফেসবুক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
ক্ষুদ্র ব্যবসার বিকাশে বাংলাদেশেও কাজ করবে ফেসবুক
Share on FacebookShare on Twitter

ফেসবুক জানিয়েছে, ক্রমবর্ধমান ব্যবসায় সহায়তা করাই তাদের মূল উদ্দেশ্য। বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তা, যারা সীমিত উপায়ে পণ্য ও সেবা বিক্রি করেন কিন্তু বিশ্ব বাজারে ঢোকারও সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের মতো দেশগুলোও তাদের পরিকল্পনার অংশ।

ফেসবুকের সিঙ্গাপুর কার্যালয়ে এপিএসির প্রেস ডে উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচিতে সামাজিকমাধ্যমটির শীর্ষ কর্মকর্তারা বলেন, বহু ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কাছে অনন্য ধারনা রয়েছে। কিন্তু ঐতিহ্যবাহী গণমাধ্যমে প্রচারের সামর্থ্য তারা রাখেন না।

ফেসবুক বিশ্বব্যাপী ব্যবসা এগিয়ে নিতে কাজ করছে বলে তারা দাবি করেন। ফেসবুকে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় ব্যবসায়ীক গোষ্ঠীর প্রধান ও ভাইস-প্রেসিডেন্ট কারেন তাও বলেন, বর্তমানে বৈশ্বিকভাবে ১৪ কোটি ব্যবসায়ীকে সহায়তা করছে ফেসবুক।

স্থানীয় উদ্যোক্তরা যাতে আন্তর্জাতিকভাবে সুযোগ খুঁজে নিতে পারেন, সেজন্য ফেসবুক তাদের সহায়তা করছে বলেও তিনি জানিয়েছেন।

একটি জরিপের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ব্যবসার বিকাশে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উদ্যোক্তাদের প্রতি তিনজনে একজন ও নারীদের ১০ জনের মধ্যে একজন ফেসবুক ব্যবহার করছেন।

ভবিষ্যৎ ব্যবসা নিয়ে এসব নারীদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক এবং তাদের দ্রুত বিকাশ ঘটছে বলে কারেন দাবি করেন।

এ অঞ্চলে ফেসবুকের এশীয় প্রশান্ত মহাসারগীয় অঞ্চলের পণ্য বিপণন পরিচালক জেমস টান বলেন, বাংলাদেশের মতো দেশগুলোও তাদের পরিকল্পনার অংশ।

দিনের শুরুতে বিশ্বের বৃহৎ সামাজিক নেটওয়ার্কটির এ অঞ্চলের ভাইস-প্রেসিডেন্ট ড্যান নিয়ারি বলেন, স্থানীয় ব্যবসাকে অগ্রাধিকার দিয়ে তারা নতুন অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছেন।

তার দেয়া তথ্যানুসারে, অর্থ লেনদেনে ফেসবুক পে ও ডিজিটাল ওয়ালেট ক্যালিব্রা আসছে দিনগুলোতে বাজারের নেতৃত্ব দেবে।

অর্থনৈতিক সেবা মাধ্যম ক্যালিব্রা ফেসবুকের অধীনস্ত। এর মাধ্যমে লিবরা নেটওয়ার্কে প্রবেশ ও অংশগ্রহণ করতে পারবেন লোকজন।

ব্লকচেইন প্রযুক্তি-চালিত নতুন বৈশ্বিক মুদ্রা লিবরার জন্য ডিজিটাল ওয়ালেট ক্যালিব্রা চালু হতে যাচ্ছে। এতে নগদ অর্থ ছাড়াই চা-কফি কিংবা স্থানীয় যাতায়াতের বিল শোধ করা সম্ভব হবে।

মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও স্বতন্ত্র অ্যাপ হিসেবে এই ডিজিটাল ওয়ালেট পাওয়া যাবে। ২০২০ সাল নাগাদ এই অ্যাপটি চালু হবে বলে ধারনা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে চাঁদা উঠানো, ভিডিও গেম, টিকিট ক্রয় ও ব্যক্তি থেকে ব্যক্তি অর্থ পরিশোধে ফেসবুক ও মেসেঞ্জারে এই ফেসবুক পে পাওয়া যাবে।

ড্যান নিয়ারি বলেন, বর্তমানে একশ ৭০ কোটি লোকের অর্থনৈতিক সেবা প্রবেশের সুযোগ নেই। আমরা এই বিপুল লোকজনকে নিশানা বানিয়েছি।

বিভিন্ন উপস্থাপনায় ফেসবুক দেখিয়েছে, বিশ্বজুড়ে উন্মুক্ত প্ল্যাটফর্মের তুলনায় বার্তা আদানপ্রদানের প্ল্যাটফর্মের ব্যবহারের চাহিদা বাড়ছে। যে কারণে বিভিন্ন দেশে হোয়টসঅ্যাপ ও মেসেঞ্জার ব্যবহার করে বার্তা সম্পর্কিত এই প্ল্যাটফর্মের বিকাশে কাজ করছে ফেসবুক।

এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এগারোটি দেশে ব্যবসা চালু করেছে ফেসবুক। অন্যান্য বাজারেও ক্রমানুসারে এই ব্যবসা সম্প্রসারিত করা হবে।

ফেসবুক কর্মকর্তাদের তথ্যানুসারে, এ অঞ্চলে ই-কমার্স এখন সামাজিক ব্যবসায় রূপ নিয়েছে। সেক্ষেত্রে এই মাধ্যম ব্যবহার ও উদ্যোক্তাদের সংযোগের ব্যবস্থা করছি আমরা। সামাজিক ব্যবসার বিকাশ ঘটছে।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ও সামাজিক অপরাধের বিরুদ্ধে লড়াইয়েও ফেসবুক কাজ করছে বলে দাবি করেছেন জেমস ট্যান।

ইতিমধ্যে চলতি বছরের প্রথম চার মাসে ১৭ লাখ ২০ হাজার ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া ইনস্টাগ্রাম থেকে আত্মহত্যা সংক্রান্ত ৬২ লাখ পোস্ট সরানো হয়েছে।

হয়রানি কমিয়ে আনতে ২০২০ সালে ২০ লাখ প্রশিক্ষণের আয়োজনের কথা জানিয়েছে ফেসবুক।

Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিএমজিবির নতুন কমিটির সভাপতি কাওছার, সম্পাদক মুরসালিন
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির নতুন কমিটির সভাপতি কাওছার, সম্পাদক মুরসালিন

প্রযুক্তি বাজার

চায়না মোবাইলের মুনাফা বেড়েছে ৩.১%

অত্যাধুনিক ফিচারযুক্ত নতুন ২ মডেলের অল-ইন-ওয়ান পিসি বাজারে ছাড়লো ওয়ালটন
নির্বাচিত

অত্যাধুনিক ফিচারযুক্ত নতুন ২ মডেলের অল-ইন-ওয়ান পিসি বাজারে ছাড়লো ওয়ালটন

ডাকসু
শিক্ষা ও ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয়ের নামে খোলা ফেসবুক পেজ বন্ধ চায় ঢাবি প্রশাসন, এডমিনকে তলব

বিকাশ থেকে বাংলালিংকে সর্বোচ্চ রিচার্জকারী জিতলেন মোটরসাইকেল
প্রযুক্তি সংবাদ

বিকাশ থেকে বাংলালিংকে সর্বোচ্চ রিচার্জকারী জিতলেন মোটরসাইকেল

বিমানে বউয়ের সাথে ঝগড়া করে মার খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট
সোশ্যাল মিডিয়া

বিমানে বউয়ের সাথে ঝগড়া করে মার খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট

Load More

ট্রেন্ডিং টপিক

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর
বিবিধ

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন
বিবিধ

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
বিবিধ

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া
লিড স্টোরি

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ১৬ বছরের...

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix