Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

করোনা: নিরাশার মাঝেও যতো আশা জাগানিয়া খবর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 22 March 2020
করোনা: নিরাশার মাঝেও যতো আশা জাগানিয়া খবর
Share on FacebookShare on Twitter

করোনা ভাইরাসের বিস্তারের ভয়াবহতায় কাঁপছে বিশ্ববাসী। দিনকে দিন তা ছড়িয়ে পড়ছে বিশ্বের সকল দেশে। এরই মধ্যে ছড়িয়েছে ১৮৬ দেশ ও অঞ্চলে। আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৭১২ জন মানুষ। মারা গেছে ১১ হাজার ৮৪২ জন। এর ভয়াবহতা অনুভব করছে সমগ্র পৃথিবী। আক্রান্তের সংখ্যা আরো বাড়ছে, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। অনেক শহর, এমনকি দেশ লকডাউন হয়েছে।লোকজন আইসোলেশনে থাকতে বাধ্য হচ্ছে। পৃথিবীটা যেন এক বন্দি কারাগার। মানুষের হৃদয়ে জন্ম নিচ্ছে হতাশার ঘোর অমানিশা। কিন্তু এই নিরাশার মাঝেও এমন কিছু সংবাদ সামনে আসছে, যা থেকে মানুষের মনে আশার সঞ্চার করতে পারে।

বিবিসির প্রতিবেদনে এমনই কিছু আশার কথা বলা হচ্ছে-

দূষণ হ্রাস হচ্ছে পৃথিবীর:
পৃথিবী দূষণের সর্বোচ্চ মাত্রায় অবস্থান করছে। প্রকৃতির যেন শ্বাস বন্ধ হওয়ার উপক্রম। মানুষর অযাচিত ব্যবহারই তার জন্য দায়ী। কিন্তু করোনা ভাইরাসের কারণে মানুষ এখন ঘরবন্দি। লকডাউন হয়ে গেছে বহু শহর ও দেশ, শিল্পকারখান, গাড়ি চলাচল সীমিত, অনেক ক্ষেত্রে বন্ধ। এর ফলে দূষণের স্তর উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। শিল্প উদ্যোগ এবং যানবাহন চলাচল সীমিত হওয়ার ফলে চীন ও উত্তর ইটালিতে মারাত্মক বায়ু দূষণকারী ও রাসায়নিক বিক্রিয়া তৈরি করা নাইট্রোজেন ডাই অক্সাইডের পরিমাণ কমে গেছে। নিউইয়র্কের গবেষকরা বিবিসিকে বলছে, করোনা ভাইরাসের ফলাফলের মধ্যে দেখা যাচ্ছে, কার্বন মনোক্সাইড প্রধানত গত বছরের তুলনায় ৫০% হ্রাস পেয়েছে। যানবাহনের ধোয়া থেকেই মূলত তা বেশিরভাগ নির্গত হয়। তাছাড়া অসংখ্যা ফ্লাইট বাতিল ও কয়েক মিলিয়ন কর্মকর্তা নিজ ঘরে বসেই কাজ করছে। এতে করে কমেছে বায়ু দূষণের পরিমাণ।

খালগুলো উন্মুক্ত হচ্ছে
ভেনিসের আবাসিক নগরীর মধ্যদিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহিত খালগুলো দীর্ঘদিন দূষিত ও বদ্ধ জলাসয়ে পরিণত হওয়ার উপক্রম। করোনা আসার পর থেকে খালগুলো পরিচ্ছন্ন ও উন্মুক্ত হচ্ছে। পানির গুণমানে বিশাল উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। উত্তর ইটালির জনপ্রিয় পর্যটন কেন্দ্রের জল প্রবাহগুলোতে পলির স্তর জমেছিলো। ইদানিং সেসব নোংরা জল এতোই পরিষ্কার হয়ে গেছে যে, সেখানে মাছ চলাচল করতে দেখা যাচ্ছে।

উদারনৈতিক মনোভাব সৃষ্টি
করোনা ভাইরাসের ভয়াবহতার মধ্যেই মানুষের হৃদয়ে জন্ম নিচ্ছে উদারতা, সহানুভূতি এবং দয়া। করুণ এই সময়ে মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে ভিন্ন ভিন্ন উপায়ে। এমন বহু গল্প এখানে উঠে এসেছে। যেমন প্রবীণ ও দুর্বল লোকদের জন্য আসবাব ও ঔষুধপত্র সরবরাহ করার জন্য ৭২ ঘণ্টায় সাড়া পাওয়া গেছে ১ হাজার ৩০০ স্বেচ্ছাসেবীর। ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, যুক্তরাজ্যের কয়েক হাজার মানুষ এই ভাইরাসে মানুষকে সহযোগিতা করতে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে স্বেচ্ছায় কাজে যোগ দিতে প্রস্তুত হয়েছে। কানাডায় গঠিত হয়েছে একই ধরনের স্বেচ্ছাসেবী দল। অস্ট্রেলিয়ার সুপার মার্কেটে এমন একটি বিশেষ ‘বয়স্ক সময়‘‘ নির্ধারণ করা হয়েছে, যেসময়টা শুধু মাত্র প্রবীন ও প্রতিবন্ধীদের শান্তিপূর্ণভাবে কেনাকাটার জন্য বরাদ্দ। এভাবে অনেক উদ্যোগে জনগণ অর্থ, চিন্তা, শ্রম দিয়ে সহযোগিতায় এগিয়ে আসছে। অনেক ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠান কোয়ারেন্টিন ও আইসোলেশনে থাকাকালীন মুহুর্তগুলো কীভাবে অতিবাহিত করা যাবে, তার ধারণা দিচ্ছেন, দূর থেকে শিখিয়ে দিচ্ছেন ব্যায়ামের কৌশল। মানুষের পাশে দাঁড়াতে মানুষ এভাবে স্বেচ্ছায় দল গঠন করে এগিয়ে আসছে। এভাবেই মানুষের জন্য মানুষের মাঝে উদারনৈতিক মনোভাব জন্ম হচ্ছে।

তৈরি করছে মানসিক ঐক্য
করোনা ভাইরাস বাহ্যিকভাবে মানুষকে মানুষ থেকে বিচ্ছিন্ন করে দিলেও, আদতে তাতে মানুষ মানুষকে ভিন্নভাবে অনুভব করার সুযোগ পাচ্ছে। সাধারণত কাজের ব্যস্ততার মাঝে আমরা বাড়ির লোকজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি, বন্ধু-বান্ধবের মাঝে তৈরি হয় দূরত্ব। করোনা ভাইরাসের কারণে লোকজনকে বাড়িতে থাকতে হচ্ছে। এতে করে বিশ্বের সম্প্রদায় চলে আসছে মানসিকভাবে কাছাকাছি। পরিবারগুলোর বন্ধন সুদৃঢ় করছে। যেমন, ইটালি লকডাউন হওয়ার পর লোকজন তাদের বাড়ির বারান্দায় নিজেদের মনোযোগ ঠিক রাখার জন্য গানের আসর বসাচ্ছে, একসাথে মজা করছে, ফান করছে। মৃত্যুর দিনগুলোতেও পরস্পরে খুনসুটি করছে। দক্ষিণ স্পেনের একজন ফিটনেস প্রশিক্ষক তার একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের মাঝখানের ছাদে ফিটনেস অনুশীলন ক্লাস চালু করেছে, যেখানে কোয়ারেন্টিনে থাকা লোকজন নিজেদের বাড়ির বারান্দায় থেকে যোগ দিচ্ছে। অনেকে ফোন ও ভিডিও কলের মাধ্যমে নিজেদের বন্ধু ও প্রিয়জনদের সাথে পুনরায় সংযোগ সৃষ্টি করছে, স্থাপন করছে যোগাযোগ। বন্ধুদের অনেক দল ভার্সুয়াল ক্লাব আয়োজন করছে বা ফোনের অ্যাপসের মাধ্যমে যোগাযোগ স্থাপন করছে। এতে পরস্পর আরো কাছাকাছি আসছে। করোনা ভাইরাসের সময় স্বাস্থ্যকর্মী ও অন্যান্য কর্মীদের মূল্য বাড়িয়ে দিয়েছে। দূরে থাকা প্রিয় মানুষের সঙ্গে নতুন করে যোগাযোগ সৃষ্টি করে পারস্পরিক খবরা খবর রাখছে। এতে করে মানুষের মাঝে অন্তরাল থেকেই তৈরি হয়ে যাচ্ছে মানসিক একধরনের ঐক্য।

বাড়ছে সৃজনশীলতা
যখন সারা বিশ্বে মিলিয়ন সংখ্যক মানুষ পরস্পর থেকে বিচ্ছিন্ন এবং ঘরবন্দি, তখন অনেকে এই সুযোগ নিচ্ছে সৃজনশীল কোনো কাজের উদ্যোগের, মনোযোগ রাখছেন নতুন কিছু সৃষ্টিতে। ওয়াশিংটন ডিসির পাবলিক লাইব্রেরি ভার্সুয়াল বুক ক্লাব চালু করেছে। অন্যদিকে ইতালীয় মাইকেলিন-অভিনীত শেফ ম্যাসিমো বোতুরা রান্নাঘর কোয়ারেন্টিন নামে একটি ইনস্টগ্রাম সিরিজ চালু করেছে, যেখানে ঘরে আটকে থাকার সময় ভালো মানের খাদ্য তৈরির সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা নিজেদের বিভিন্ন শখের বর্ণনা শেয়ার করছে। যেমন বই পড়া, চিত্রাঙ্কন, রান্না, বুনন সহ নানা কাজে দক্ষতার কথা বলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসির একজন আর্ট শিক্ষক তার স্কুলের বাচ্চাদের মাঝে সৃজনশীলতা বৃদ্ধিতে লাইভ ক্লাস চালু করেছে নিজ বাড়িতেই। অনেক সরকারি আকর্ষণীয় স্থান বন্ধ হয়ে যাওয়ার কারণে শিল্পের অনুরাগীরা প্যারিসের ল্যুভর মিউজিয়ামের বিখ্যাত চিত্রকর্ম ও ভ্যাটিকান মিউজিয়ামের বিখ্যাত স্থাপত্য ও চিত্রকর্মগুলো নিজের থাকার ঘরে বসেই ভার্সুয়াল প্লাটফর্মে দেখার সুযোগ পাচ্ছে। অস্ট্রেলিয়ার সিডনি অবজারভেটরি ঘরে আটকা থাকা লোকদের জন্য রাতের আকাশে ভ্রমণ করার প্রস্তাব পযন্ত দিয়েছে।

এভাবেই করোনা ভাইরাসের ভয়াবহ দিনগুলোতেও মানুষের মাঝে ইতিবাচক চিন্তা ও কাজের উদ্রেক হচ্ছে, যা পৃথিবীর নিরাশাগ্রস্ত মানুষের মাঝে কিছুটা হলেও আশার সঞ্চার করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: করোনাভাইরাস

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিকটকে ভিডিও বানানোয় স্ত্রীকে খুন
প্রযুক্তি সংবাদ

টিকটকে ভিডিও বানানোয় স্ত্রীকে খুন

করোনাভাইরাস সম্পর্কে ভুয়ো খবর ছড়ানো রুখতে ব্যবস্থা নিল হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস সম্পর্কে ভুয়ো খবর ছড়ানো রুখতে ব্যবস্থা নিল হোয়াটসঅ্যাপ

সাকিবকন্যার ভিডিও ভাইরাল
সোশ্যাল মিডিয়া

সাকিবকন্যার ভিডিও ভাইরাল

আর লুকিয়ে নয়, সাকিব সরাসরি জুয়া খেলতে বললেন সমর্থকদের
প্রযুক্তি সংবাদ

আর লুকিয়ে নয়, সাকিব সরাসরি জুয়া খেলতে বললেন সমর্থকদের

কোয়ারেন্টাইনে থাকাকালীন বাড়ছে ভার্চুয়াল প্রেম
নির্বাচিত

কোয়ারেন্টাইনে থাকাকালীন বাড়ছে ভার্চুয়াল প্রেম

৪৩ মডেলের স্মার্টফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

যেসব ফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম
প্রযুক্তি সংবাদ

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান
বিবিধ

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা
প্রযুক্তি সংবাদ

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প
টেলিকম

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে মোবাইল ফোন হারানোর পর যথাযথ যাচাই-বাছাই ছাড়াই...

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 March 2020

করোনা: নিরাশার মাঝেও যতো আশা জাগানিয়া খবর

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix