Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইনস্টাগ্রাম গ্রুপ বয়িস লকার রুম: গ্রেপ্তার ভারতীয় কিশোর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৬ মে ২০২০
ইনস্টাগ্রাম গ্রুপ বয়িস লকার রুম: গ্রেপ্তার ভারতীয় কিশোর
Share on FacebookShare on Twitter

বডি শেইমিং বা শরীরকেন্দ্রিক উপহাস, সম্মতি ছাড়াই কারো ছবি নিয়ে যৌন আলোচনা এবং ধর্ষণ নিয়ে কৌতুক চলতো এমন একটি ইনস্টাগ্রাম গ্রুপে অংশ নেওয়ার অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।

ফেইসবুক মালিকানাধীন ছবি শেয়ারিং সেবা ইনস্টাগ্রামে ‘বয়িস লকার রুম’ নামের গ্রুপটি চালায় রাজধানী দিল্লির স্কুল পড়ুয়া একদল কিশোর। ওই গ্রুপে আলাচারিতার বেশ কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমগুলোয়– খবর বিবিসি’র।

ইতোমধ্যেই ভারতে নারীদের জন্য সবচেয়ে অনিরাপদ শহরগুলোর একটি বিবেচনা করা হয় দিল্লিকে। এবারে এই ঘটনা আবারও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে দেশটির রাজধানীকে।

২০১২ সালে দিল্লিতে এক মেডিক্যাল ছাত্রীর ধর্ষণ এবং হত্যার ঘটনায় পুরো বিশ্বেই আলোড়ন সৃষ্টি হয়। এরপরই ধর্ষণ এবং যৌন হয়রানির ক্ষেত্রে আরও কঠোর আইন করে দেশটি।

নতুন আইনের পর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে এমন ইঙ্গিতও পাওয়া গেছে।

এবারে নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে বয়িস লকার গ্রুপ। গ্রুপের অস্তিত্ব জানতে পেরে এটির বিষয়ে পোস্ট করতে শুরু করেন বেশ কিছু ইনস্টাগ্রাম গ্রাহক।

সম্মতি ছাড়াই মেয়ে সহপাঠী এবং শিশু কন্যাদের ছবি শেয়ার চলতো গ্রুপটিতে। শরীরকেন্দ্রিক উপহাস, যৌন হয়রানি এবং ধর্ষণ নিয়ে কৌতুকও চলতো এতে।

গ্রুপের স্ক্রিনশট বিস্তৃত পরিসরে ছড়িয়েছে হোয়াটসঅ্যাপ, টুইটার এবং অন্যান্য সামাজিক মাধ্যমে।

যদিও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ সুভাম সিং বলছেন, স্ক্রিনশটগুলোর কয়েকটি সম্ভবত এডিট করা। আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে নীবিড়ভাবে কাজ করেন সুভাম, পাশাপাশি গ্রুপটি নিয়ে প্রথম তদন্তে নামা ব্যক্তিদের একজনও তিনি।

সুভাম বলেন, এই গ্রুপের পাশাপাশি স্ন্যাপচ্যাটের মতো প্ল্যাটফর্মগুলোতে একই ধরনের অন্যান্য গ্রুপের ছবি মিশিয়ে পোস্ট করা হয়েছে বলে মনে হচ্ছে।

“আমি উপযুক্ত তদন্ত করার চেষ্টা করেছি, কিন্তু কেউ অভিযোগ দাখিলের জন্য এগিয়ে আসেনি। তাই আমরা বের করার চেষ্টা করেছি গ্রুপের পেছনে কারা রয়েছে। তারা নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলেছে, কিন্তু স্ক্রিনশট এবং কিছু টুলের মাধ্যমে আমি তাদেরকে বের করতে পেরেছি,” বলেন সুভাম।

পরবর্তীতে এই তথ্য পুলিশকে দিয়েছেন সুভাম। এরপরই এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রুপটি নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছে দিল্লি উইমেন’স কমিশন (ডিসিডব্লিউ)। অপরাধীদের বিরুদ্ধে মামলা করতে দিল্লি পুলিশের কাছে চিঠি দিয়েছে সংস্থাটি। আর এ পর্যন্ত কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার বিস্তারিতও জানতে চেয়েছে ডিসিডব্লিউ।

অন্যদিকে পুলিশ বলছে, বিষয়টি জানার পর ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। একই ঘটনায় একটি স্কুল অপরাধ মামলা করেছে বলেও সংবাদমাধ্যমকে জানিয়েছে পুলিশ। শীঘ্রই গ্রুপের অন্যান্য সদস্যকে আটক করা হবে।

বিষয়টি নিয়ে জানতে ইনস্টাগ্রামের কাছেও নোটিশ দিয়েছে ডিসিডব্লিউ। এখন পর্যন্ত এতে কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।

কী কারণে এমনটা হয়েছে তার ব্যাখা দিয়েছে ইন্টারন্যাশনাল কমিশন অফ সাইবার সিকিউরিটি ল’র চেয়ারম্যান পাভান দুগগাল।

দুগগাল বলেন, লকডাউনের সময়ে শিশুদের পর্নোগ্রাফি সাইট এবং অন্যান্য “ডার্ক ওয়েব” সাইট ব্রাউজিং “ব্যাপক বেড়েছে” বলে জানতে পেরেছে তার সংস্থা।

“লকডাউনের শেষ ৪০ দিনে ঘরবন্দী শিশুদের মধ্যে সামাজিক এবং মানসিক অনেক পরিবর্তন এসেছে এবং তারা তাদের অনলাইন কার্যক্রম বাবা-মায়ের সঙ্গে শেয়ার করছে না,” বলেন দুগগাল।

বিশ্লেষণযোগ্য ডেটা না থাকলেও লকডাউনের সময় পর্নোগ্রাফি সাইট এবং যৌন কল্পনার গ্রুপগুলোতে শিশুদের বিচরণ বেড়েছে, কমিশন এমনটা দেখেছে বলেও জানিয়েছেন দুগগাল।

অন্যদিকে মনোচিকিৎসক ড. রমা কুমার বলেন, এই গ্রুপগুলো লকডাউনের আগেও ছিলো, কিন্তু এই অস্বাভাবিক পরিস্থিতির কারণে এটি আরও প্রভাবশালী হয়ে উঠতে পারে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যানড্রয়েডের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

অ্যানড্রয়েডের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে ফেসবুক

‘২ মাসের বেশি রিলেশনে থাকি না, টেস্ট চেঞ্জ করতে ভালো লাগে’
সোশ্যাল মিডিয়া

‘২ মাসের বেশি রিলেশনে থাকি না, টেস্ট চেঞ্জ করতে ভালো লাগে’

ডাকসু
সোশ্যাল মিডিয়া

ভর্তি পরীক্ষাসহ আগামীকাল ঢাবি ও অধিভুক্ত প্রতিষ্ঠানের সব পরীক্ষা স্থগিত

চাকরি হারিয়েছি, হাসিখুশি স্বীকারোক্তি সাবেক টুইটার কর্মীর
প্রযুক্তি সংবাদ

চাকরি হারিয়েছি, হাসিখুশি স্বীকারোক্তি সাবেক টুইটার কর্মীর

১৫০ কোটি ডাউনলোডের মাইলফলকে টিকটক
নির্বাচিত

১৫০ কোটি ডাউনলোডের মাইলফলকে টিকটক

ইন্টারনেট সম্পর্কে না জেনেও ইউটিউবে মাসে আয় ৭০ হাজার
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট সম্পর্কে না জেনেও ইউটিউবে মাসে আয় ৭০ হাজার

Load More

ট্রেন্ডিং টপিক

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ
অর্থ ও বাণিজ্য

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ

অতর্কিতে হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’
বিবিধ

অতর্কিতে হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix