Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিতর্কের মুখে ‘স্কিন কালার ফিল্টার’ সরাল শাদী-ডট-কম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
বিতর্কের মুখে ‘স্কিন কালার ফিল্টার’ সরাল শাদী-ডট-কম
Share on FacebookShare on Twitter

ফর্সা-কালো বিভেদ নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়ে শেষমেশ স্কিন কালার ফিল্টারটি সরিয়ে দিল এই ম্যাট্রিমনিয়াল সাইট শাদি ডট কম। খবর বিবিসি।

বিয়ের বাজারে বরাবরই গায়ের রং বড় বিষয়। এ নিয়ে হইচই হলেও পাত্রী চাই বিজ্ঞাপনে উজ্জ্বল-ফর্সার চাহিদার এমন ভাবনা থেকেই এতকাল একটি ‘স্কিন কালার ফিল্টার’ ছিল বিখ্যাত মেট্রোমনিয়াল সাইট শাদি ডট কম-এ। এবার সেটি বাতিল হল। কালো মেয়েকে ফর্সা সাজানোর এই ফিল্টার আর ব্যবহার করা যাবে না।

সম্প্রতি আমেরিকায় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পরে বর্ণবৈষম্য নিয়ে উত্তাল হয় গোটা বিশ্ব। মানুষের মধ্যে নতুন করে সচেতনতা তৈরি হয়। প্রতিবাদে সরব হন বিনোদুনিয়া থেকে খেলার জগতের তারকারা। এই পরিবেশে রোষের মুখে পড়ে শাদি ডট কম-এর স্কিন কালার ফিল্টার। এই বিখ্যাত ওয়েবসাইটে থাকা পাত্র কিংবা পাত্রীর খোঁজে গায়ের রংকে অন্যভাবে গুরুত্ব দেওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি মার্কিন মুলুকের বাসিন্দা হেতাল লাখানি। শাদি ডট কম ব্যবহারকারী মেঘান নাগপালের একটি ফেসবুক পোস্ট দেখে এই পিটিশনটি শুরু করার কথা মাথায় আসে লাখানির। তিনি অপশনটি সরানোর দাবিতে অনলাইনে আবেদন জানান। আবেদনে লেখেন, “দক্ষিণ এশিয়ার দেশগুলিতে এখনও পাত্র, পাত্রী বাছাইয়ের ক্ষেত্রে গায়ের রংয়ের প্রতি দুর্বলতা আছে। ওই জন্যই শাদি ডট কম-এও গায়ের রং বদলে ফেলার একটি ফিল্টার রয়েছে। অর্থাৎ গায়ের রং বিচার করে পাত্র-পাত্রী খোঁজার ব্যবস্থা করে দেওয়া হয়। আমরা চাই এই ওয়েবসাইটটি চিরকালের মতো ফিল্টারটি সরিয়ে ফেলুক। যাতে সঠিক গায়ের রংয়ের মানুষ পরস্পরকে চিনে নিতে পারেন।”

সোশ্যাল মিডিয়ায় সেই আন্দোলন সাড়া ফেলে। ১৬০০-এরও বেশি মানুষ ওই আবেদনে সই করেন। এবং শেষমেশ বিয়ের পাত্র-পাত্রী খোঁজ দেওয়ার এই জনপ্রিয় ওয়েবসাইটটিকে মেনে নিতে হল অভিযোগ। সরাতে হল ফিল্টারটি।

“শাদি ডট কমের একটি রঙের ফিল্টার রয়েছে যাতে ব্যবহারকারীদের ফর্সা, শ্যামবর্ণ, এবং কালোর মতো বর্ণনা ব্যবহার করে নিজেদের ত্বকের রঙ নির্দেশ করতে বলে এবং ত্বকের রঙের ভিত্তিতে সম্ভাব্য জীবনসঙ্গী অনুসন্ধান করার সুযোগ দেয়,” লিখেছেন হেতাল। তিনি আরও লেখেন, আমরা দাবি করছি যে শাদি ডট কম-কে অবশ্যই পছন্দসই ত্বকের রঙের উপর ভিত্তি করে বাছাই করার জন্য চামড়ার রঙের ফিল্টার স্থায়ীভাবে সরিয়ে ফেলতে হবে।

প্রথম প্রতিবাদটা অবশ্য করেন মেঘান নাগপাল। তিনি এনিয়ে শাদি.কম-এর সঙ্গেও কথা বলেন। এরপরে তিনি সংবাদমাধ্যমকে জানান, “আমি তাদের (শাদি ডট কম) ইমেল করি এবং একজন প্রতিনিধি বলেন যে এইটি বেশিরভাগ বাবা-মায়ের প্রয়োজনীয় ফিল্টার।”

এবার সেই অপশন সরিয়ে নেওয়ার পরে ম্যাট্রিমনিয়াল ওয়েবসাইটটির পক্ষে জানানো হয়েছে, কোনও উদ্দেশ্যে এই অপশনটি ছিল না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি সংবাদ

অনার লঞ্চ করলো অনার ম্যাজিকবুক ১৫ ২০২১ ল্যাপটপ

বাংলাদেশে সহযোগিতার ক্ষেত্র আরও বাড়াবে ভারত, আশাবাদী পলক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে সহযোগিতার ক্ষেত্র আরও বাড়াবে ভারত, আশাবাদী পলক

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের নতুন মানচিত্র: শুল্কের আওতায় কোন পণ্য ও দেশ
অর্থ ও বাণিজ্য

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের নতুন মানচিত্র: শুল্কের আওতায় কোন পণ্য ও দেশ

২০২১ সালে আইসিটি খাতের আয় হবে ৫০০ কোটি ডলার: পলক
প্রযুক্তি সংবাদ

২০২১ সালে আইসিটি খাতের আয় হবে ৫০০ কোটি ডলার: পলক

ড্রপ প্রোটেকশন ফিচারযুক্ত নোট ৬০এক্স আনল রিয়েলমি
নির্বাচিত

ড্রপ প্রোটেকশন ফিচারযুক্ত নোট ৬০এক্স আনল রিয়েলমি

এশিয়া প্যাসিফিকের তরুণদের বিকাশে প্রায় ৪৩০ কোটি টাকা বিনিয়োগ করবে হুয়াওয়ে
নির্বাচিত

এশিয়া প্যাসিফিকের তরুণদের বিকাশে প্রায় ৪৩০ কোটি টাকা বিনিয়োগ করবে হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

১৮ আগস্ট আসছে টেকনোর ‘পোভা ৮ প্রো ৫জি’, পেছনে থাকবে এলইডি ডিসপ্লে
নির্বাচিত

১৮ আগস্ট আসছে টেকনোর ‘পোভা ৮ প্রো ৫জি’, পেছনে থাকবে এলইডি ডিসপ্লে

৮,০০০ এমএএইচ ব্যাটারি ও মিলিটারি-গ্রেড সুরক্ষা, রিয়েলমি পি৪আর কেমন?
নির্বাচিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি ও মিলিটারি-গ্রেড সুরক্ষা, রিয়েলমি পি৪আর কেমন?

রাউটারের ওপর কয়েন রাখলে কি ওয়াইফাই স্পিড বাড়ে? জানুন আসল সত্য
প্রযুক্তি পরামর্শ

রাউটারের ওপর কয়েন রাখলে কি ওয়াইফাই স্পিড বাড়ে? জানুন আসল সত্য

আইফোনের জন্য আইওএস ২৬.৩ আপডেটে আসছে ট্রান্সফার টু অ্যানড্রয়েড’ ফিচার
প্রযুক্তি সংবাদ

আইফোনে ‘স্পাইওয়্যার’ সতর্কবার্তা এলে যা করবেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বা ‘ইনটেক প্যাকেট’ হিসেবে মোবাইল ফোন বিক্রি,...

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

পুরোনো গুগল পিক্সেল ফোন দিয়েই তৈরি হবে ডাটা সেন্টার

চীন থেকে পিক্সেল উৎপাদন পুরোপুরি সরিয়ে নিচ্ছে গুগল

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ জুন ২০২০

বিতর্কের মুখে ‘স্কিন কালার ফিল্টার’ সরাল শাদী-ডট-কম

Techzoom.TV |
TechzoomTV