Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউটিউবকে হার মানাবে নবীন ইউআরঅন!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৪ অক্টোবর ২০২০
ইউটিউবকে হার মানাবে নবীন ইউআরঅন!
Share on FacebookShare on Twitter

ভিডিও শেয়ারিংয়ের সবচেয়ে জনপ্রিয় ও স্থিতিশীল প্লাটফর্ম এখন গুগলের ইউটিউব। কিন্তু এ প্লাটফর্মে কনটেন্ট ক্রিয়েটরের চেয়ে দর্শকের সংখ্যা বেশি। অর্থাৎ যত মানুষ দেখত, সে তুলনায় কনটেন্ট তৈরিতে অবদান রাখছে খুব কম মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমের এ প্রবণতাকে বিশ্লেষকরা সব সময়ই নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখে আসছেন।

সোস্যাল মিডিয়ার সেই দুর্বলতা দূর করতেই নতুন ধরনের আইডিয়া নিয়ে হাজির হয়েছে লন্ডনভিত্তিক প্লাটফর্ম ইউআরঅন (YurOn)। নতুন কৌশলটি যে বেশ কার্যকর, প্লাটফর্মটির দ্রুত প্রবৃদ্ধিই তার প্রমাণ। সাম্প্রতিক তথ্য-উপাত্ত বলছে, একেবারে নতুন হলেও ইউআরঅনের প্রবৃদ্ধি এ মুহূর্তে ইউটিউবের একই সময়ের অবস্থার চেয়ে বেশি।

নতুন সোস্যাল মিডিয়া প্লাটফর্মে মূলত থ্রেডেড কনভারসেশন কৌশল অবলম্বন করা হয়েছে। নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা শুরুর পর সেই থ্রেডে অংশগ্রহণকারীরা নিজেদের ভিডিও পোস্ট করতে পারেন। বিষয়টি অনেকটা নলেজ বেইজড প্লাটফর্মের মতো। এখানে একটি প্রশ্ন দিয়ে শুরু হয় একেকটি থ্রেড।

ইউআরঅনের উদ্যোক্তারা বলছেন, নিরবচ্ছিন্নভাবে স্ক্রল করে যাওয়া, লাইক-শেয়ার পাওয়ার জন্য পোস্ট করার প্রবণতা, নাম-পরিচয় গোপন রাখা আর ভিডিওতে পরিচয় গোপন করে যা-তা মন্তব্য করার মতো হালের চর্চা থেকে বেরিয়ে আসতে তাদের এ উদ্যোগ।

চলতি বছরের শুরুর দিকে যাত্রা করে ইউআরঅন। মাত্র কয়েক মাসের মধ্যে এটির ব্যবহারকারী পাঁচ হাজার ছাড়িয়ে গেছে। টুইটারের ব্যবহারকারীরা দৈনিক গড়ে যে সময় ব্যয় করেন, ইউআরঅনের ব্যবহারকারীরা এ প্লাটফর্মে তার চেয়ে বেশি সময় ব্যয় করছেন। এর মধ্যেই পাঁচ হাজারের বেশি ভিডিও পোস্ট করা হয়েছে, দেখা হয়েছে এক লাখের বেশি। প্রবৃদ্ধি হিসাব করলে ইউটিউব যখন এ অবস্থায় ছিল, এটি তার চেয়ে বেশিই।

ইউআরঅন প্লাটফর্মে কোনো বিষয়ে জানতে প্রশ্ন পোস্ট করা যায়, সেই সঙ্গে জুড়ে দেয়া যেতে পারে একটি ভিডিও ক্লিপ। প্লাটফর্মে লগইন করা যে কেউ সেই প্রশ্নের উত্তর দিতে পারেন। ‘আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন’ এমন পোস্টও দেয়া যেতে পারে।

প্লাটফর্মটি বর্তমানে গণতহবিল সংগ্রহ করছে। সাড়ে ৩ লাখ পাউন্ড তহবিল সংগ্রহের লক্ষ্য নিয়ে তারা ক্যাম্পেইন শুরু করেছে। ইউআরঅনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত ৭৩ জন বিনিয়োগকারীর কাছ থেকে ২ লাখ ১৭ হাজার ৪৩১ পাউন্ড সংগৃহীত হয়েছে। মাত্র ১০ ডলার দিয়ে যে কেউ এ উদ্যোগের অংশীদার হতে পারেন।

ইউআরঅন বর্তমানে আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। এ প্লাটফর্মে ইউটিউবের মতো উপার্জনের সুযোগও থাকছে। ব্যবহারকারী চাইলে নিজের অ্যাকাউন্টে কোনো তৃতীয়পক্ষের পণ্য বিক্রি করতে পারেন। আবার তার পরামর্শ বা কাজ দেখার জন্যও তিনি চার্জ নিতে পারেন। আবার কোনো ব্যবসা প্রতিষ্ঠান টাকা দিয়ে কোনো দক্ষ বা বিশেষজ্ঞ ব্যবহারকারীর কনটেন্ট দেখতে বা যাচাই করতে পারবে।

ইউআরঅনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেরিন ম্যালিনসন বলেন, সোস্যাল মিডিয়া আমাদের শোচনীয় অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। সেখানে ইউআরঅন এ সমস্যার একটি মলম। আমরা কমিউনিটির কৌতূহলকে উৎসাহিত করছি।

ব্যবহারকারীর চাহিদামতো কনটেন্ট সরবরাহ এবং তাদের পরিশ্রমের বিনিময়ে পুরস্কৃত করাই হলো ইউআরঅনের ব্যবসায়িক মডেল। আর এ ধরনের মডেলের সাফল্য নিশ্চিত—প্রযুক্তি জগতে এমন দৃষ্টান্ত ভূরি ভূরি আছে। যেখানে ব্যবহারকারীরা সোস্যাল মিডিয়া জায়ান্টগুলোর ওপর বিরক্ত। কারণ তারা অনুমতি ছাড়াই ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে, সেই সঙ্গে ‘নজরদারির পুঁজিবাদের’ দিকে জগেক ঠেলে দিচ্ছে।

সূত্র: জিডিনেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

বঙ্গবন্ধু হাই-টেক সিটি, কালিয়াকৈরে তিনটি প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ দিলো বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু হাই-টেক সিটি, কালিয়াকৈরে তিনটি প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ দিলো বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ

ছুরির আঘাত থেকে প্রাণ বাঁচাবে যে টি-শার্ট
নির্বাচিত

ছুরির আঘাত থেকে প্রাণ বাঁচাবে যে টি-শার্ট

গত মাসে বিশ্বব্যাপী সর্বাধিক ডাউনলোড করা গেম-বহির্ভূত অ্যাপ চ্যাটজিপিটি
প্রযুক্তি সংবাদ

গত মাসে বিশ্বব্যাপী সর্বাধিক ডাউনলোড করা গেম-বহির্ভূত অ্যাপ চ্যাটজিপিটি

রিয়েলমি ৯ ৫জি: বড় ডিসপ্লের পারফেক্ট ফোন
প্রযুক্তি সংবাদ

রিয়েলমি ৯ ৫জি: বড় ডিসপ্লের পারফেক্ট ফোন

প্রিয় তারকার সঙ্গে সেলফি তুলুন ঘরে বসে
প্রযুক্তি সংবাদ

প্রিয় তারকার সঙ্গে সেলফি তুলুন ঘরে বসে

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড
অটোমোবাইল

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড

Load More

ট্রেন্ডিং টপিক

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর
শিক্ষা ও ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix