Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকে ফ্রেম তৈরি করবেন কিভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৬ অক্টোবর ২০২০
ফেসবুকে ফ্রেম তৈরি করবেন কিভাবে
Share on FacebookShare on Twitter

ফটো ফ্রেম ফেসবুকে নিজেকে পরিচিত করার একটি মাধ্যম। কখনো শৈল্পিক, কখনোবা দেশপ্রেমের অংশ হয়ে যায় এই ফটো ফ্রেম। অন্য কারও ফটো ফ্রেম দেখে পছন্দ হয়ে গেলে Try it বোতাম চেপে নিজের প্রোফাইল ফটোকে সেই আদলে সাজিয়ে নেওয়া যায়। তবে নিজেই যদি এমন একটি ফটো ফ্রেম বানিয়ে নেওয়া যায়?

যা করতে হবে

যেহেতু একটা ফ্রেমে একসঙ্গে অনেক ছবি দেওয়া যায়, তাই পছন্দমতো ছবি আপনাকে আগেই তৈরি করে নিতে হবে। ছবির রেজল্যুশন হতে হবে বেশি। ছবি ট্রান্সপারেন্ট ও পিএনজি (.png) ধরনের হলে ভালো। এবার চলুন মূল কাজে।

আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকুন প্রথমে। ফেসবুকের ডেভেলপার টুলের ফ্রেম স্টুডিও পণ্যটি ব্যবহার করে আমরা ফটো ফ্রেম বানাব। যেতে হবে ফ্রেম স্টুডিওতে (https://goo.gl/RiSnsf)।

এখানে Create a Frame বোতাম চাপুন। আবার সরাসরি https://goo.gl/cFzBPu —এই ঠিকানায় যেতে পারেন। এখানে ফ্রেমটা কোন অ্যাকাউন্ট দিয়ে বানাতে চান, সেটিও নির্ধারণ করে নিতে পারবেন। এই উইন্ডোর ডান দিকের কোনায় লগ-ইন করা ফেসবুক আইডিতে ক্লিক করে নিজের নামে বা নিজের পেজের হয়ে ফ্রেমটি বানাতে পারবেন।

Create a frame for: এই ভাগে দুটি অপশন পাবেন Profile pictures, Facebook camera। আপনি যেটির জন্য ফ্রেম বানাতে চান, সেটি এখানে নির্বাচন করে দেবেন।

ধরুন, আপনি প্রোফাইল ছবির জন্য ফ্রেম বানাবেন। তাহলে Create a frame for থেকে Profile pictures নির্বাচন করে নিন। এমনিতেই (ডিফল্ট) এটি নির্বাচিত থাকে।

এর ঠিক নিচেই Upload Art নামে বোতাম, এতে ক্লিক করে আপনার আগে থেকে জোগাড় করা ছবি বেছে নিতে (আপলোড) হবে।

পছন্দের ছবি বা চিত্র, ট্রান্সপারেন্ট লেখা, ছবির যেকোনো পিএনজি ফাইল এখানে নির্বাচন করে দিতে পারবেন। আপনার নির্বাচিত ট্রান্সপারেন্ট ছবি আপলোড হয়ে গেলে বক্সের মধ্যে একে নিয়ে নানা কিছু করা যাবে।

একাধিক ছবি একটা ফ্রেমে ব্যবহার করা যায়। চাইলে ছবির ওপরে মাউস নিয়ে গিয়ে Make the background transparent করে দিলে আপনার ফ্রেমের ছবিটি স্বচ্ছ দেখা যাবে।

ছবির মধ্যে মাউসের ডান ক্লিক করলে অনেক অপশন পাবেন। ছবিকে ডানে-বাঁয়ে, ওপরে-নিচে ছড়াতে পারবেন। চাইলে Replace art অপশন ব্যবহার করে অন্য ছবি বা আর্ট দিয়ে বর্তমানটাকে বদলিয়ে নিতে পারবেন।

চাইলে হাইট, ওয়েট দিয়ে এটিকে সংকুচিত করতে পারবেন। এই অপশনগুলো উইন্ডোর বাঁয়ের Actions মেনুতেও পাবেন। ডান পাশের Preview উইন্ডো থেকে প্রোফাইল পিকচার লোগোতে ও ফোনে ফ্রেমটি কেমন দেখা যাবে, সেটির নমুনা পাবেন।

সব মনের মতো হলে এবার Next চেপে পরের ধাপে চলে যান। পরের ধাপে Required Details-এ Name-এর ঘরে অবশ্যই আপনার বানানো ফ্রেমের নাম দিন। Optional details-গুলোতে চাইলে Location, Schedule, Keywords পরপর দিয়ে দিতে পারেন ।

এখানে কাজ শেষে Next বোতাম চাপবেন। পরের ধাপে আপনার ফ্রেম কেমন হবে, সেটি দেখাবে। সবকিছু ঠিকঠাক থাকলে Publish বোতাম চাপবেন।

একটি সতর্কীকরণ বার্তায় বলে দেবে আপনি যদি ফ্রেমকে একবার সমর্পণ (সাবমিট) করে দেন, তাহলে ফ্রেমের নাম এবং এর স্বত্বাধিকারী দ্বিতীয়বার আর পরিবর্তন করতে পারবেন না। এখানে OK বোতাম চাপুন। অ্যাপ্রুভ হয়ে গেলে একটি নোটিফিকেশনে সেটি জানিয়ে দেবে।

এরপর সবাই আপনার বানানো ফটো ফ্রেমটি ব্যবহার করতে পারবে। আপনি নিজে এটি ব্যবহার করতে চাইলে আপনার প্রোফাইল পিকচারে গিয়ে এডিট চাপুন। তারপর Add Frame চাপুন। আপনার বানানো ফ্রেমটি খুঁজে নিন। সেভ করুন।

আপনি একবার ব্যবহার শুরু করলে আপনার বন্ধু তালিকায় থাকা যে কেউ আপনার প্রোফাইল পিকচারের পাশে Try it বোতাম ব্যবহার করে আপনার বানানো ফ্রেমটিকে তাঁরাও ব্যবহার করতে পারবেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

হেডফোন ব্যবহারে যেসব বিষয়ে সচেতন হওয়া জরুরি
নির্বাচিত

হেডফোন ব্যবহারে যেসব বিষয়ে সচেতন হওয়া জরুরি

ইভ্যালিতে ১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে যমুনা গ্রুপ
ই-কমার্স

ইভ্যালিতে ১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে যমুনা গ্রুপ

নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করার কথা ভাবছেন ইলন মাস্ক!
নির্বাচিত

টুইটারের বড় অংকের শেয়ার কিনে নিলেন ইলন মাস্ক

নগদের নতুন পরিসেবা উদ্বোধন করলেন জয়
নির্বাচিত

নগদের নতুন পরিসেবা উদ্বোধন করলেন জয়

বেসিস নির্বাচনে ‘টিম সাকসেস’ নাম ঘোষণা
নির্বাচিত

বেসিস নির্বাচনে ‘টিম সাকসেস’ নাম ঘোষণা

আসছে রিয়েলমি জিটি ৫জি
নির্বাচিত

আসছে রিয়েলমি জিটি ৫জি

Load More

ট্রেন্ডিং টপিক

গ্লোবাল ওয়্যারেবল বাজারে ফের শীর্ষে শাওমি
নির্বাচিত

গ্লোবাল ওয়্যারেবল বাজারে ফের শীর্ষে শাওমি

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন
বিবিধ

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
বিবিধ

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

রক্তাক্ত দেশ, তবুও প্রতিকূলতা ছাপিয়ে মাঠে নামছে ইরান
বিবিধ

রক্তাক্ত দেশ, তবুও প্রতিকূলতা ছাপিয়ে মাঠে নামছে ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

নানান নাটকীয়তা শেষে অবশেষে পর্দা নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপের...

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix