Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপলের সঙ্গে দ্বন্দ্ব, বন্ধ হতে পারে ফেসবুক?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 25 December 2020
অ্যাপলের সঙ্গে দ্বন্দ্ব, বন্ধ হতে পারে ফেসবুক?
Share on FacebookShare on Twitter

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের দাবি, অ্যাপল তাদের সিস্টেমে বেশ কিছু পরিবর্তন এনেছে। এই পরিবর্তন তাদের ব্যবসায়িক কৈশল ফাঁস করে দিচ্ছে। এ নিয়ে ফেসবুক ইউরোপের শীর্ষ পর্যায়ের কিছু সংবাদ মাধ্যমে পাতাজুড়ে বিজ্ঞাপনও দিয়েছে।

ফেসবুকের দাবি, এই পরিবর্তন ক্ষুদ্র ব্যবসায়ী এবং ইন্টারনেট জগতের অবয়ব বদলে দেবে। যার ফল ভালো হবে না। ফেসবুকের হতাশ হওয়ারই কথা। কারণ একটু একটু করে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন যোগাযোগ প্লাটফর্ম হয়ে উঠেছে তারা। অথচ অ্যাপলের এই গোপনীয়তা বিষয়ক পরিবর্তনের কারণে বন্ধ হয়ে যেতে পারে ফেসবুক!

অ্যাপলের দাবি, ফেসবুক তার ব্যবহারকারীদের বিশ্বাস ভাঙছে। ফেসবুকে ইউজার তার মত, পথ, পছন্দ-অপছন্দ ভাগাভাগি করছে। ফেসবুক সেই সুযোগে তার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। এরপর ওই ইউজারের ওয়ালে ঠেলে দিচ্ছে পণ্যের বিজ্ঞাপন, নানান ভিডিও। ওই বিজ্ঞাপন থেকেই মূলত অর্থ আয় করছে ফেসবুক।

ধীরে ধীরে অবশ্য ফেসবুকের ব্যবহারকারীরা বিষয়টি বুঝতে পারছে। তারা তাই ফেসবুক থেকে সরে আসার মতো সিদ্ধান্ত নিচ্ছে। কেউ কেউ দাবি করেছে, ব্যক্তিগত তথ্য চুরির দায়ে ফেসবুক বন্ধ করে দেওয়া উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমটির নামে ভোক্তারা এই অভিযোগ তুলতেই পারে। কিন্তু বিশ্বের শীর্ষ পর্যায়ের প্রযুক্তি প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপল দু’হাতে নিচ্ছে সুযোগটা।

তারা প্রযুক্তির বাজারে নিয়ে আসছে একটি বিশেষ অ্যাপ। যা দিয়ে সহজে ফেসবুকের এই বিশ্বাস ভাঙার এবং ব্যবহারকারীকে বোকা বানিয়ে মুনাফা করার বিষয়টি ধরে ফেলা যাবে। ‘ট্র্যাকিং ট্রান্সপারেন্সি’ নামের এই অ্যাপ ব্যবহারকারীকে তার তথ্যের ওপর নিয়ন্ত্রণ দেবে। এমনকি তারা ব্যক্তিগত তথ্য সুরক্ষা দেয় দাবি করে আইফোনও বাজারে এনেছে। যাতে করে ফেসবুকের বিজ্ঞাপন আয় শূন্যে নামে এবং বন্ধ হয়ে যায়।

ফেসবুক অবশ্য বসে নেই। তারা লড়াই শুরু করেছে। অভিযোগ তুলেছে-অ্যাপলের দামি পণ্যের বেচা-বিক্রি বাড়াতে তারা ফেসবুকের বিরুদ্ধে নেমেছে। এছাড়া অ্যাপল ব্যক্তিগত তথ্য সুরক্ষার নামে গ্রাহকের ফ্রিতে পণ্য ও তথ্য পেতে বাধা তৈরি করছে। আগামীতে ভোক্তাদের ক্রীড়া এবং রান্না বিষয়ক তথ্য পেতে বিভিন্ন সাইট সাবসক্রাইব করতে হতে পারে। যেটা ইন্টারনেটের বাজার চড়া করে দেবে।

মার্ক জাকারবার্গের ফেসবুক অবশ্য এরই মধ্যে অ্যাপলের সঙ্গে এই দ্বন্দ্বে জেতার জন্য স্লোগান ঠিক করেছে-‘ছুটে চলো, ভেঙে দাও সামনের সকল বাঁধ’। কিন্তু ফেসবুক দ্রুত ছুটলেই সব বাধা ভাঙবে সেটা বলার জো নেই। বরং ফেসবুককে নতুন ব্যবসায়ী কৌশল গ্রহণ করতে হতে পারে। অবশ্য ফেসবুক সহজ একটা পথও অবলম্বন করতে পারে। গ্রাহক সতর্ক হচ্ছে হোক পুরনোদের সঙ্গে নতুন গ্রাহক তো আসছেই!

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মেসেঞ্জারে জবাব দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
প্রযুক্তি সংবাদ

মেসেঞ্জারে জবাব দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

টিকটকের আড়ালে সর্বনাশ হচ্ছে কিশোরী-তরুণীদের!
সোশ্যাল মিডিয়া

টিকটকের আড়ালে সর্বনাশ হচ্ছে কিশোরী-তরুণীদের!

২০২৫ সাল সাইবার অপরাধে ক্ষতি ছাড়াবে ১০.৫ ট্রিলিয়ন ডলার
প্রযুক্তি সংবাদ

২০২৫ সাল সাইবার অপরাধে ক্ষতি ছাড়াবে ১০.৫ ট্রিলিয়ন ডলার

চার্জারের দরকার নেই! স্মার্টফোন, ইয়ারবাড, স্মার্টওয়াচ চার্জ হবে পরিধানের কাপড়ের মাধ্যমে
প্রযুক্তি সংবাদ

চার্জারের দরকার নেই! স্মার্টফোন, ইয়ারবাড, স্মার্টওয়াচ চার্জ হবে পরিধানের কাপড়ের মাধ্যমে

বাংলাদেশে ‘যোহো’ ব্রান্ডের পরিবেশক হল স্মার্ট টেকনোলজিস
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে ‘যোহো’ ব্রান্ডের পরিবেশক হল স্মার্ট টেকনোলজিস

১৮৯ কোটি টাকা বিনিয়োগ পেল ওয়ালটন
নির্বাচিত

পুঁজিবাজার বিশ্লেষকদের অভিমত ওয়ালটন আসলে বাজার চাঙ্গা হবে

Load More

ট্রেন্ডিং টপিক

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স
টেলিকম

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

ল্যাপটপের প্রচলিত ব্যবহারপদ্ধতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে অ্যাপল।...

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 December 2020

অ্যাপলের সঙ্গে দ্বন্দ্ব, বন্ধ হতে পারে ফেসবুক?

Techzoom.TV |
TechzoomTV