Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-কমার্সের নামে ৬০০ কোটি টাকা লুট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৯ জুন ২০২১
ই-কমার্স: কী-কেন-কীভাবে?
Share on FacebookShare on Twitter

আপনি কি বেকার? আপনি কি শিক্ষার্থী? আপনি কি ঘরে বসে পার্টটাইম কাজ করতে চান? তাহলে দেরি না করে জয়েন করুন এবং দৈনিক আয় শুরু করুন। বিজ্ঞাপন দেখে, পণ্য ক্রয়-বিক্রয় করে কিংবা রেফার করে আয় করুন। ফেসবুকে বিভিন্ন কোম্পানির এমন চটকদার বিজ্ঞাপন দেখে যে কেউ আকৃষ্ট হতে পারেন। বিশেষ করে বর্তমান সময়ে ফেসবুকে সময় কাটানো বেকার প্রজন্ম ও

শিক্ষার্থীরা সহজেই লুফে নেয় এমন অফার। প্রথম কিছুদিন আয় হলেও এক পর্যায়ে পথে বসার উপক্রম হচ্ছে। গ্রাহকের টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে নামসর্বস্ব এসব কোম্পানি। সম্প্রতি তথ্য গোপন করে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও এমপি মাশরাফি বিন মোর্তজাকে শুভেচ্ছা দূত বানিয়েছিল এমন একটি কোম্পানি। পরবর্তীতে ওই কোম্পানির কাজের ধরন জানতে পেরে শুভেচ্ছা দূতের পদ থেকে সরে যান মাশরাফি।

মাশরাফি তার স্ট্যাটাসে বলেন, ‘গত এপ্রিলে আমি ‘এসপিসি ওয়ার্ল্ড’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলাম। তাদের সঙ্গে আমার চুক্তি ছিল, ‘শুভেচ্ছা দূত’ হিসেবে তারা তাদের প্রতিষ্ঠানের প্রচারে আমার ছবি ও ধারণকৃত ভিডিও ব্যবহার করতে পারবে। বিনিময়ে তারা নড়াইলে ১০০টি উন্নতমানের সিসিটিভি স্থাপনসহ সামাজিক উন্নয়নের কাজ করবে। কিন্তু সমপ্রতি আমি জানতে পেরেছি, তাদের প্রতিষ্ঠান সম্পর্কে যে ধারণা আমাকে দেয়া হয়েছিল, তাদের ব্যবসার ধরন তা নয়। দুই বছরের চুক্তি থাকলেও দুই মাসের মধ্যেই তাদের সম্পর্কে জানার পরই আমি তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যেই আমি তাদেরকে উকিল নোটিশ পাঠিয়েছি, আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ করার আইনি প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি। আমি সবাইকে অনুরোধ করবো, আমার নাম বা ছবি দেখে বিভ্রান্ত হয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে না জড়াতে।’

মাশরাফির এই স্ট্যাটাসের সূত্র ধরে খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের জানুয়ারিতে ই-কমার্সের নামে যাত্রা শুরু করে এমএলএম কোম্পানি এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে রয়েছে আল আমিন প্রধান। তিনি মূলত ডেসটিনি ২০০০ এর একজন উচ্চ পার্যায়ের টিম লিডার ও প্রশিক্ষক ছিলেন। ডেসটিনি ও যুবকের আদলেই তিনি গড়ে তুলেছেন এসপিসিকে। এমএলএম ব্যবসা ও প্রতারণার দায়ে গেল বছরের ৩রা নভেম্বর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন আল-আমিন প্রধানসহ ৬ জন। ওই দিন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার জানিয়েছিলেন, ১১ মাসে ২২ লাখ ২৫ হাজার ব্যক্তিকে যুক্ত করতে সক্ষম হয়েছে এসপিসি। এর মধ্যে তারা হাতিয়ে নিয়েছে ২৬৮ কোটি টাকা। ওই ঘটনায় মামলা হয় এবং আল আমিনসহ ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কিন্তু দুই মাসের ব্যবধানে জামিনে বের হয়ে আবারও এসপিসির কার্যক্রম শুরু করেন আল-আমিন প্রধান। এর মধ্যে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে শুভেচ্ছা দূতের চুক্তি করেন। এতেই আবার কপাল খুলে যায় এসপিসির। ‘এসপিসির সঙ্গে মাশরাফি রয়েছেন’ এমন প্রচারণা যুবকদের আকৃষ্ট করতে থাকেন। ইতিমধ্যে তাদের অ্যাকাউন্ট সংখ্যা ২২ লাখ থেকে বেড়ে ৫০ লাখ ছাড়িয়েছে। গতকাল গুগল প্লে স্টোরে গিয়েও এর সত্যতা পাওয়া গেছে। এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস অ্যাপের ডাউনলোড সংখ্যা ৫০ লাখেরও বেশি। এই অ্যাপসের মাধ্যমে মাঠ পর্যায় থেকে ইতিমধ্যে প্রায় ৬০০ কোটি টাকা ঝুলিতে তুলেছে প্রতিষ্ঠানটি। কিন্তু মাশরাফি বিন মর্তুজা তাদের সঙ্গে শুভেচ্ছা দূতের চুক্তি বাতিলের ঘোষণার পর কার্যক্রম গুটিয়ে যাচ্ছে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের। ইতিমধ্যে তাদের বহু এজেন্ট কার্যক্রম বন্ধ করে দিয়েছে। কোম্পানি এমডি ও সিইও আল-আমিন প্রধানের ফোন বন্ধ পাচ্ছেন লিডাররা এজেন্টরা। এসপিসির এজেন্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসপিসি গ্রাহকদের তিন ধরনের অফার দেয়। বিজ্ঞাপন দেখে আয় করা, ই-কমার্স স্টোর থেকে পণ্য ক্রয়-বিক্রয় করে আয় ও রেফার করার মাধ্যমে আয়। বাস্তবে তাদের কোনো পণ্যের খোঁজ পাওয়া যায়নি। যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের পরিদপ্তরে এসপিসির বেশ কয়েকটি কোম্পানির নিবন্ধন পাওয়া গেছে।

এগুলো হচ্ছে- এসপিসি রাইড লিঃ, এসপিসি কুরিয়ার অ্যান্ড ট্রান্সপোর্ট লিমিটেড, এসপিসি প্রোপার্টিজ অ্যান্ড ডেভেলপার্স লিঃ, এসপিসি কসমেটিক্স অ্যান্ড কেমিক্যালস লিঃ, এসপিসি ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস লিঃ, এসপিসি ফুড অ্যান্ড বেভারেজ লিঃ ও এসপিসি আইটি সল্যুশন লিঃ। কিন্তু বাস্তবে খোঁজ নিয়ে এসব কোম্পানির অস্তিত্ব পাওয়া যায়নি। মূলত রেফারেন্সের মাধ্যমে নতুন গ্রাহককে ১২০০ টাকা করে ফি দিয়ে জয়েন করানোই এসপিসির ব্যবসা। একজন গ্রাহক ১২০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুললে সেই টাকা থেকে যিনি জয়েন করান তিনি ৪০০ টাকা রেফারেল বোনাস পান। এ ছাড়া যিনি রেফারেন্স দিয়ে অন্যদের আইডি খোলাবেন তাকে জেনারেশন বোনাস নামে এমএলএম বোনাস দেয়। যেখানে প্রথম জেনারেশনে জনপ্রতি ১০০ টাকা, দ্বিতীয় জেনারেশনে জনপ্রতি ৫০ টাকা এবং তৃতীয় জেনারেশনে জনপ্রতি ১৫-২০ টাকা। তাদের জেনারেশন পদ্ধতি হচ্ছে, একজনের নিচে তিনজন জয়েন করানো এবং সেই তিনজনের নিচে আবার তিনজন করে (মোট ৯ জন) জয়েন করালে প্রথম জেনারেশন। এভাবে পরবর্তী ধাপে দ্বিতীয় ও তার পরবর্তী ধাপে তৃতীয় জেনারেশন হয়। এমএলএম পদ্ধতিতে কেউ এসপিসিতে ১২০০ টাকা দিয়ে আইডি খোলার পর তার অধীনে আরও তিনজনের আইডি খোলাতে পারলে তিনি হবেন ক্লাব মেম্বার। ওই তিনজনের অধীনে আরো তিনজন করে জয়েন করাতে পারলে হবেন রয়েল মেম্বার। রয়েল মেম্বাররা প্রতিদিন কোম্পানির লভ্যাংশের ২০ শতাংশ পান। এর পরে রয়েছে ইনসেনটিভ বোনাস নামে উচ্চ পর্যায়ের এমএলএম নেটওয়ার্ক। এখানে কোনো আইডির অধীনে তিন লাইনে ১০০ করে মোট ৩০০ আইডি খোলাতে পারলে তিনি হন ১ স্টার রয়েল। ১ স্টার রয়েল হলে কোম্পানির লাভের সাড়ে ১৭ শতাংশ এবং সঙ্গে সিকিম বিমান ট্যুরের প্রলোভন দেখানো হয়। তিন লাইনে ৬০০ করে মোট ১৮০০ আইডি খোলাতে পারলে ২ স্টার রয়েল। তাদের জন্য ১৫ শতাংশ শেয়ার ও নেপাল ট্যুর। তিন লাইনে ১০০০ করে মোট ৩০০০ হাজার আইডি খোলাতে পারলে ৩ স্টার রয়েল। এবার সাড়ে ১২ শতাংশ শেয়ার ও থাইল্যান্ড ট্যুরের প্রলোভন। একই ভাবে সর্বোচ্চ প্রতি লাইনে ১৫০০০ করে মোট ৪৫০০০ আইডি খোলাতে পারলে সাত স্টার রয়েছে। সাত স্টার হলে কোম্পানির আড়াই শতাংশ শেয়ার ও নগদ ২৫ লাখ টাকার প্রলোভন। একজনের অধীনে এভাবে বিপুল পরিমাণ আইডি খোলানোর নিয়মে লভ্যাংশের কথা বলা হয়েছে বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। এসপিসির বাস্তবে কোনো ব্যবসা নেই। মূলত প্রতিদিন ১২০০ টাকা করে দিয়ে যে হাজার হাজার মানুষকে আইডি খোলানো হয় সেই টাকা ভাগ-বাটোয়ারা হয়।

এসপিসির লিডারদের দেয়া তথ্য অনুসারে, গত নভেম্বর মাসে গ্রেফতার হয়ে জামিনে মুক্তির পর দেশে টাকা না রাখার সিদ্ধান্ত নেন আল আমিন প্রধান। বিকল্প হিসেবে বিটকয়েন কেনেন আল-আমিন প্রধান। ইতিমধ্যে তারা প্রায় ২০০ কোটি টাকার বিটকয়েন কিনেছেন বলে ধারণা অভিযোগকারী লিডারদের। বিপুল পরিমাণ টাকার বিনিয়োগ থাকায় লিডাররা তাদের নাম প্রকাশে ইচ্ছুক নন। এ বিষয়ে ফোনে আল আমিন প্রধানের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি ব্যস্ত আছেন এবং পরে কথা বলবেন বলে জানান। এসপিসির একজন কর্মকর্তা জানান, গত বছরের কলাবাগান থানায় দায়ের হওয়া মামলাটি তদন্তাধীন আছে। এখন পর্যন্ত চার্জশিট হয়নি। এ বিষয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার বলেন, মামলাটি তদন্তাধীন আছে। তবে এসপিসির একাউন্ট ২২ লাখ থেকে ৫০ লাখে উন্নীত হওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেন। বিষয়টি নিয়ে তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন বলে তিনি জানান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-কমার্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

অভিনয় শেখাতে রিপনকে ঢাকায় এনে অবশেষে পুলিশে দিতে বাধ্য হয়েছিলেন মীর লোকমান
সোশ্যাল মিডিয়া

অভিনয় শেখাতে রিপনকে ঢাকায় এনে অবশেষে পুলিশে দিতে বাধ্য হয়েছিলেন মীর লোকমান

করোনাভাইরাস সম্পর্কে ভুয়ো খবর ছড়ানো রুখতে ব্যবস্থা নিল হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস সম্পর্কে ভুয়ো খবর ছড়ানো রুখতে ব্যবস্থা নিল হোয়াটসঅ্যাপ

মেসে ধর্ষণের পর এবার হত্যার হুমকি বান্ধবীকে, ব্যবস্থা নিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন
সোশ্যাল মিডিয়া

মেসে ধর্ষণের পর এবার হত্যার হুমকি বান্ধবীকে, ব্যবস্থা নিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ওয়ালটনের ৩ কোটি টাকার চেক
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ওয়ালটনের ৩ কোটি টাকার চেক

মেসেঞ্জার রুম চালু করলো ফেসবুক
প্রযুক্তি সংবাদ

মেসেঞ্জার রুম চালু করলো ফেসবুক

ই-কমার্স এর অন্যতম সেক্টর হতে পারে টাঙ্গাইলের কাঠের তৈরি আসবাবপত্র
বিবিধ

ই-কমার্স এর অন্যতম সেক্টর হতে পারে টাঙ্গাইলের কাঠের তৈরি আসবাবপত্র

Load More

ট্রেন্ডিং টপিক

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮
ফিচার

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের
প্রযুক্তি সংবাদ

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

বিকাশের NPSB লেনদেন নিয়ে গ্রাহকদের প্রশ্ন, বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা
অর্থ ও বাণিজ্য

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

অনলাইন খাবার সরবরাহ প্ল্যাটফর্ম ফুডপান্ডার প্রতিটি অর্ডারে নতুন...

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ জুন ২০২১

ই-কমার্সের নামে ৬০০ কোটি টাকা লুট

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix