Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রোমাঞ্চপূর্ণ নতুন বছরের প্রত্যাশা লাইকির

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 4 February 2021
রোমাঞ্চপূর্ণ নতুন বছরের প্রত্যাশা লাইকির
Share on FacebookShare on Twitter

গত বছর স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের সাথে নানা পার্টনারশিপ এবং সফলভাবে সাড়া জাগানো সব ক্যাম্পেইন আয়োজনের পর, ফ্যান এবং ব্যবহারকারীদের প্রত্যাশা ছাড়িয়ে তাদেরকে আরও ঘটনাবহুল এবং আনন্দদায়ক নতুন বছর উপহার দিতে প্রস্তুত লাইকি।

প্রতি মুহূর্তে নিত্যনতুন প্রযুক্তির আবির্ভাবের সাথে সাথে নতুন প্লার্টফর্মে নতুনভাবে ডিজিটাল কমিউনিকেশনের চাহিদা বেড়েই চলেছে। এই বিষয়টিকে বিবেচনায় রেখে, লাইকি বাংলাদেশ এক দুর্দান্ত ২০২১ -এর প্রত্যাশা করছে। এ বছর তারা তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করবে এবং তরুণরা যাতে করে সৃজনশীল উপায়ে নিজেদের প্রকাশ করতে পারে সে ব্যাপারে অনুপ্রাণিত করবে।

বাংলাদেশে লাইকির হেড অব অপারেশন জয় নতুন বছরে তাদের পরিকল্পনা নিয়ে বলেন, ‘বাংলাদেশ এই মুহূর্তে একটি ডিজিটাল বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছে। তরুণদের পছন্দের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে, বিনোদনমূলক এবং সৃজনশীল উপায়ে নিজেকে প্রকাশের মাধ্যমে ডিজিটাল কমিউনিকেশন সহজ করে লাইকি। আমরা এখনও বাংলাদেশে তুলনামূলকভাবে নতুন এবং এদেশে কার্যক্রমের মাধ্যমে আমরা এ বাজার সম্পর্কে জানছি এবং শেখার চেষ্টা করছি। আমরা তরুণদের সাথে আরও নতুন এবং উদ্ভাবনী উপায়ে যুক্ত হওয়ার চেষ্টা করছি, যাতে তারা ডিজিটাল বাংলাদেশের দায়িত্বশীল নাগরিক হয়ে গড়ে ওঠেন। বাংলাদেশি ব্যবহারকারীদের সহায়তায় আমাদের এ যাত্রায় ভিন্নধর্মী ক্যাম্পেইন ও পার্টনারশিপের মাধ্যমে লাইকির প্রচেষ্টা নতুন বছরেও অব্যাহত থাকবে।’

লাইকি বাংলাদেশের নতুন এই উদ্দীপনা এবং প্রতিশ্রুতির পেছনে রয়েছে গত বছরে তাদের জমজমাট ও সাফল্যময় সব কর্মকাণ্ডের অনুপ্রেরণা। বাংলাদেশিদের জীবনে আনন্দ ও বিনোদন যোগ করার লক্ষ্যে, ২০২০ সালে লাইকি বিভিন্ন নামকরা ব্র্যান্ডের সাথে পার্টনারশিপে কাজ করে। যেমন- তরুণদের সুপ্ত প্রতিভা ইতিবাচক উপায়ে প্রকাশে উত্সাহিত করতে লাইকি বাংলাদেশ বিভিন্ন হ্যাশট্যাগ চ্যালেঞ্জ শুরু করে। হ্যাশট্যাগ চ্যালেঞ্জ প্রিমিয়াম রিসোর্স এবং কাস্টমাইজড মেকানিসমের মাধ্যমে অংশীদারদের বাংলাদেশের মানুষের সাথে অভিনব কায়দায় যোগাযোগ স্থাপন করতে সহায়তা করে। ২০২০ সালের আগস্টে, টেকনো স্পার্ক ৫ প্রো হ্যান্ডসেটটি বাজারে আসার পর, হাই ফাইভ স্টিকারের আদলে ড্যান্স জেসচার কাস্টমাইজ করা হয়। প্রতিভা প্রদর্শনের জন্য ব্যবহারকারীদের প্রত্যেককে ‘#গিভমি৫’ হ্যাশট্যাগ চ্যালেঞ্জে আত্মবিশ্বাসের সাথে অংশ নিতে উত্সাহিত করতে এটি শুরু করা হয়। তাছাড়া গত সেপ্টেম্বরে যখন নতুন মোবাইল ওয়াই ২০ বাজারে ছাড়া হয় তখন ভিভো #ভিভোআলট্রাফান নামক চ্যালেঞ্জের মাধ্যমে বাংলাদেশে তাদের প্রথম ডান্স শুরু করে। জনপ্রিয় অঙ্গভঙ্গি এবং আধুনিক সঙ্গীতের মিশ্রণের মাধ্যমে ব্যবহারকারীদের “ওয়াই” অঙ্গভঙ্গিটি কাস্টোমাইজ করে তাদেরকে ওয়াই-২০ এর মুখপাত্র হওয়ার সুযোগ দেয়।

একইসাথে, গত অক্টোবরে লাইকি অপোর নতুন স্মার্ট ডিভাইস অপো এফ-১৭ এর জন্য তাদের সাথে কোলাবোরেসন করে, যার মাধ্যমে ‘#অরেঞ্জবুম’ নামে আরেকটি চ্যালেঞ্জ শুরু হয়, যেখানে ‘অরেঞ্জ-হিউ’ ফিল্টারের মাধ্যমে ব্যতিক্রমী ইফেক্ট তৈরি করে স্ক্রিনে কমলা কাটার সাথে সাথে ‘ড্যান্স’ কিংবা ‘ফিঙ্গার ড্যান্স জেসচার’-এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সৃজনশীলতা প্রকাশ করেছিল। ‘#স্টেইনদ্যসেফজোন’ বাই পাবজি মোবাইল লাইকির আরেকটি উল্লেখযোগ্য হ্যাশট্যাগ চ্যালেঞ্জ সংক্রান্ত উদ্যোগ ছিল, যেখানে একটি জনপ্রিয় গেমে ‘সেফ জোন’ চিত্রায়নের মাধ্যমে মহামারির সময় সবাইকে ঘরে থাকতে উত্সাহ প্রদান করা হয়।

এছাড়াও, লাইকি গত বছর বিভিন্ন ক্যাম্পেইনের মধ্য দিয়ে সমাজের জড়তা কাটিয়ে বিভিন্ন বিষয়ে সচেতন করে তোলে। যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে চালু করা ‘#নোমিনসনো’ ক্যাম্পেইনটি বিভিন্ন মহলে বেশ আলোড়ন সৃষ্টি করে। এসব ছাড়াও, লাইকি বাংলাদেশ তরুণদের মাঝে আনন্দের মাধ্যমে দায়িত্ববোধ তৈরি করতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। বিশ্ব শিশু দিবস উদযাপনের লক্ষ্যে ১৮-২০ নভেম্বর, ২০২০-এ ‘জাস্ট কিডিং’ ক্যাম্পেইনের আয়োজন করা হয়, যেখানে ব্যবহারকারীরা ভিডিও ধারণের পর তা শেয়ার করার সময় ‘#চিলড্রেন্সডে’ ব্যবহার করে। বিজয় দিবস উপলক্ষে লাইকি বিশেষ এইচ৫ গেম ডিজাইন করে, যেখানে ব্যবহারকারীরা ভার্চুয়াল ফুল জেতার পরে সে ফুল দিয়ে ভার্চুয়াল স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায়।

বছরজুড়ে বিভিন্ন সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে উজ্জীবিত হয়ে লাইকি বাংলাদেশ নতুন বছরে আরও নতুন ও উদ্ভাবনী উপায়ে তাদের বিভিন্ন উদ্যোগের ধারা অব্যাহত রাখবে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের তরুণদের জীবনে ইতিবাচক পরিবর্তন বয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: লাইকি

এই বিভাগ থেকে আরও পড়ুন

জুয়ার অ্যাপে জড়িয়ে পড়েছেন জয়া, অপু ও ফারিয়া!
প্রযুক্তি সংবাদ

জুয়ার অ্যাপে জড়িয়ে পড়েছেন জয়া, অপু ও ফারিয়া!

ইনস্টাগ্রামে ছবির সঙ্গে জুড়ে দেয়া যাবে মিউজিক
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামের সার্চ হিস্ট্রি মুছবেন যেভাবে

ক্যারিয়ার গঠনে সহায়ক হবে ই-কমার্স ক্লাব
ই-কমার্স

ক্যারিয়ার গঠনে সহায়ক হবে ই-কমার্স ক্লাব

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তায় এগিয়ে এলো ইমো
সোশ্যাল মিডিয়া

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তায় এগিয়ে এলো ইমো

ফেসবুকে প্রতারণা : ছয় মাসে ৩৭৮ জন শনাক্ত
নির্বাচিত

১ কোটি ৮০ লাখ পোস্ট সরিয়েছে ফেসবুক

যেভাবে অনলাইনে দেখবেন এশিয়া কাপ
প্রযুক্তি সংবাদ

যেভাবে অনলাইনে দেখবেন এশিয়া কাপ

Load More

ট্রেন্ডিং টপিক

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী
সোশ্যাল মিডিয়া

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন
প্রযুক্তি সংবাদ

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 February 2021

রোমাঞ্চপূর্ণ নতুন বছরের প্রত্যাশা লাইকির

Techzoom.TV |
TechzoomTV