Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকে প্রতারণা : ছয় মাসে ৩৭৮ জন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 9 May 2021
ফেসবুকে প্রতারণা : ছয় মাসে ৩৭৮ জন শনাক্ত
Share on FacebookShare on Twitter

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রতারণার ঘটনায় গেলো ৬ মাসে ৩৭৮ জনকে শনাক্ত করা হয়েছে। এরা অসুস্থজনের চিকিৎসার কথা বলে প্রথমে ফেসবুকে পোস্ট দেয়, পরে ব্যাংক একাউন্ট বা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয় টাকা। সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর জানান, মামলা হলে ৭ বছরের জেল ও অর্থদণ্ডের বিধান আছে।

নাসরিন জাহান, ফেইসবুক প্রোফাইল বলছে পড়ালেখা করেছেন যুক্তরাজ্যে। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের ভূয়া পরিচয়টা রয়েছে তার ফেসবুকে। সমাজসেবা করেন, বানান সিনেমা, আছে চাইল্ড হেলপ ফাউন্ডেশন নামে সেবা প্রতিষ্ঠানও। এসব আসলে তার নিজের বিজ্ঞাপন। এর আড়ালে চলে প্রতারণা- তাও বিশ্বব্যাপী।

মার্চের ৩০ তারিখে ফেইসবুকে নাসরিন জাহান নামের এই নারী প্রতারক পোস্ট দেন একজনের কিডনী চিকিৎসার সহায়তা চেয়ে। সাথে যুক্ত করেন বিকাশ নম্বর। শুধু চিকিৎসা নয়, মেয়েটির পরিবারের ভরণ-পোষণেরও সহায়তা চেয়ে নানান জনের কাছে হাতিয়ে নেন টাকা।

কখনও আমেরিকা-কানাডা, কখনওবা পরিচয় দেন লন্ডন প্রবাসী হিসেবে। বর্তমান-সাবেক মন্ত্রী, ভিভিআইপিদের সাথে ফেসবুকে তার অনেক ছবি। মেসেঞ্জারে যোগাযোগ করে রোগীর ঠিকানা চাইলে সটকে পড়েন তিনি।

মহিলা আওয়ামী লীগের পদ-পদবি ব্যবহার করে এমন প্রতারণার কথা জানেন না সংগঠনের শীর্ষ নেতৃত্ব। এমন প্রতারকদের কোনও ছাড় নয় বলে জানান তারা।

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম বলেন, নাসরিন জাহানসহ যে কেউ আমাদের সংগঠনের নাম ব্যবহার করে অন্যায় কাজে লিপ্ত থাকলে বা অপকর্মে লিপ্ত থাকলে সেই অন্যায় কাজের কোন দায়ভার বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নিবে না।

নাসরিন জাহানের মতন প্রতারণার ঘটনা এখন অহরহ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির সাইবার ক্রাইম ইউনিট বলছে, এমন প্রতারণার ঘটনায় মামলা হলে তা আমলে নেয়া হয়।

সিআইডির সাইবার পুলিশ সেন্টারের এসএসপি রিয়াজুল মাসুদ বলেন, আইডির যে হোল্ডার তাকে আমরা লোকেট-ট্রেস করার চেষ্টা করছি। যারা প্রতারণার শিকার হয় তারা আমাদের সাইবার সেন্টারের ভিকটিক সাপোর্ট সেন্টার রয়েছে সেখানে অনলাইন, মেনুয়ালি, ভাচুয়ালি অভিযোগ করতে পারেন। অভিযোগ করলে আমরা কার্যকর ব্যবস্থা নিব।

সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম বলেন, এই বিষয়টি ইদানিং আমাদের এখানে খুব বেশিভাবে হচ্ছে। ডিজিটাল অ্যাক্টের ২৩, ২৪ ও ২৬ ধারায় মামলা নেয়া হয়। সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি ৭ বছর এবং কোন কোন ক্ষেত্রে ৫ বছরও হয়ে থাকে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারকদের দৌরাত্ম্য বন্ধে সচেতন হতে হবে নাগরিককেই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আফগানদের বিপক্ষে হারে ২৮ বছর পর ওয়ানডে বিশ্বকাপ থেকে বাদ পড়লো বাংলাদেশ
সোশ্যাল মিডিয়া

আফগানদের বিপক্ষে হারে ২৮ বছর পর ওয়ানডে বিশ্বকাপ থেকে বাদ পড়লো বাংলাদেশ

কাগজ শিল্পকে অন্যান্য হস্তশিল্পের মত সুপরিচিত করতে চাই
ই-কমার্স

কাগজ শিল্পকে অন্যান্য হস্তশিল্পের মত সুপরিচিত করতে চাই

বিদায় নিচ্ছে ফেসবুকের ক্ল্যাসিক সংস্করণ
লিড স্টোরি

বিদায় নিচ্ছে ফেসবুকের ক্ল্যাসিক সংস্করণ

অনলাইনে মেয়েদের সাথে আড্ডার ফাঁদে লুট ৩০ কোটি টাকা
সোশ্যাল মিডিয়া

অনলাইনে মেয়েদের সাথে আড্ডার ফাঁদে লুট ৩০ কোটি টাকা

ভাইবারে মনের মতো স্টিকার
প্রযুক্তি সংবাদ

ভাইবারে মনের মতো স্টিকার

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব
সোশ্যাল মিডিয়া

দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ : ফয়েজ আহমদ তৈয়্যব

Load More

ট্রেন্ডিং টপিক

ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন প্যাকেজ ৮০০ টাকায় ৫০ এমবিপিএস নির্ধারণের দাবি
প্রযুক্তি পরামর্শ

ইন্টারনেটের এমবিপিএস ও এমবি/এস গতির পার্থক্য কীভাবে বুঝবেন?

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স

সম্ভাব্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্লাস স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৭ প্লাসে ৪৫ ওয়াট চার্জিং, সার্টিফিকেশনে নতুন তথ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের পৃষ্ঠপোষকতার ধারাবাহিকতায় এবার ঢাকা রিপোর্টার্স...

১১৪ কোটি টাকার এনভিডিয়া জিপিইউ ভর্তি ট্রাকে ডাকাতি

১১৪ কোটি টাকার এনভিডিয়া জিপিইউ ভর্তি ট্রাকে ডাকাতি

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারে অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারে অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

টেকজুমে সংবাদ প্রকাশের পর গ্রাহককে নতুন ফোন দিল Dazzle

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 May 2021

ফেসবুকে প্রতারণা : ছয় মাসে ৩৭৮ জন শনাক্ত

Techzoom.TV |
TechzoomTV