Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিকটকে ভিডিও বানানোয় স্ত্রীকে খুন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 11 May 2021
টিকটকে ভিডিও বানানোয় স্ত্রীকে খুন
Share on FacebookShare on Twitter

বাগেরহাট সদর উপজেলায় সোমা আক্তার (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে তার স্বামী। গত শনিবার রাতে বাগেরহাট শহরের দশানী এলাকায় এ ঘটনা ঘটে। সোমার স্বজনদের দাবি, টিকটক ভিডিও বানানোকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে সোমাকে শ্বাসরোধে হত্যা করে তার স্বামী আব্দুল্লাহ আল নাইম (২৪)। এরপর স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে নাইম থানায় এসে আত্মসমর্পণ করেন বলে জানায় পুলিশ। সোমা আক্তার একই উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সিংড়াই গ্রামের আব্দুল করিম বকসের মেয়ে। তিনি বাগেরহাট সরকারি পিসি কলেজে ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। আর নাইম শহরের দশানী এলাকার গোলাম মোহম্মদের ছেলে। ঢাকার একটি বায়িং হাউজে চাকরি করতেন তিনি।

নিহত সোমার বোন নাজমা আক্তার ও চাচা হাফিজুর রহমান বলেন, ‘২০১৯ সালে প্রেম করে বিয়ে করে সোমা ও নাইম। বিয়ের পর তারা বেকার থাকায় রোজগার করতে তারা দুজনই টিকটক দিয়ে নানা ধরনের ভিডিও বানিয়ে নিজেদের অ্যাকাউন্টে পোস্ট করতেন। এই দিয়ে তাদের বেশ ভালোই আয় রোজগার হচ্ছিল। এরই মধ্যে নাইম ঢাকার একটি বায়িং হাউজে চাকরি পেয়ে চলে গেলে সোমা আমাদের বাড়িতে থেকে পড়ালেখার পাশাপাশি টিকটকে ভিডিও তৈরি করে আয় করছিল। এই আয় দিয়ে সোমার ভালোই চলছিল। ঢাকায় যাওয়ার পর নাইম মাদকাসক্ত হয়ে পড়ে। সে নেশা করতে প্রায়ই সোমার কাছে টাকা চাইত। গত শনিবার বিকেলে ঢাকা থেকে ফিরে সোমাকে ফোন করে নাইমের বাড়িতে নিয়ে ঘরের দরজা আটকে শারীরিক নির্যাতনের পর তাকে শ্বাসরোধে হত্যা করে নাইম।’

নাইমকে উদ্ধৃত করে বাগেরহাট মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, সোমার টিকটক ভিডিও বানানো পছন্দ করতেন না নাইম। তাকে (সোমাকে) এইসব না করার জন্য বেশ কিছুদিন ধরে নিষেধও করছিলেন নাইম। তারপরও সোমা বারবার এই কাজ করছিলেন। এ নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকবার বিরোধও হয়। এর জেরে গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে টিকটক ভিডিও বানানো নিয়ে ওই দু’জনের মধ্যে আবারও বিবাদ হয়। একপর্যায়ে নাইম ক্ষিপ্ত হয়ে সোমাকে এলোপাতাড়ি মারধর করে আহত করেন। পরে তার (সোমার) গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেন নাইম। পরে নাইমের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি থেকে সোমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫ হাজার এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ হল ভিভো ওয়াই ৫০, পাবেন কোয়াড রিয়ার ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

৫ হাজার এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ হল ভিভো ওয়াই ৫০, পাবেন কোয়াড রিয়ার ক্যামেরা

হাজার কোটি টাকা পাচার অনলাইন জুয়ায়
প্রযুক্তি সংবাদ

হাজার কোটি টাকা পাচার অনলাইন জুয়ায়

সফগোর বিরুদ্ধে অবৈধ উপায়ে হুয়াওয়েকে প্রসেসর সরবরাহের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

সফগোর বিরুদ্ধে অবৈধ উপায়ে হুয়াওয়েকে প্রসেসর সরবরাহের অভিযোগ

মুড়ি মুড়কির মত বিক্রি হচ্ছে অপো এফ ১৯ প্রো
প্রযুক্তি বাজার

মুড়ি মুড়কির মত বিক্রি হচ্ছে অপো এফ ১৯ প্রো

আওয়ামী লীগের সময় নিবন্ধন পাওয়া সংবাদমাধ্যমের বিষয়ে তদন্ত হবে: মাহফুজ
সোশ্যাল মিডিয়া

আওয়ামী লীগের সময় নিবন্ধন পাওয়া সংবাদমাধ্যমের বিষয়ে তদন্ত হবে: মাহফুজ

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট
নির্বাচিত

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?
প্রযুক্তি সংবাদ

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী
সোশ্যাল মিডিয়া

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 May 2021

টিকটকে ভিডিও বানানোয় স্ত্রীকে খুন

Techzoom.TV |
TechzoomTV