Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নেটিজেনদের অনলাইন ও অফলাইনে সচেতন থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 21 June 2021
নেটিজেনদের অনলাইন ও অফলাইনে সচেতন থাকার আহ্বান
Share on FacebookShare on Twitter

দেশের ডিজিটাল কমিউনিটির মধ্যে সচেতনতা বাড়াতে ও ইন্টারনেটে দায়িত্বশীল আচরণ করার পাশাপাশি ব্যবহারকারীদের নিরাপত্তায় টিকটক #হইসচেতন নামে একটি পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট শুরু করেছে। দেশের খ্যাতিমান অভিনেত্রী সহ জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটি মেহজাবিন চৌধুরী, ইমরান মাহমুদুল, রথি আহমেদ, সামিরা খান মাহি, পড়শি, আরেফিন রুমি, হাবিব ওয়াহিদ, নওরিন আফরোজ পিয়া, আফরা মিমো, শাবা সিদ্দিকী, হামজা খান, অমি, জয় সরকার বাপ্পী, শান্ত এবং আরও অনেকেই টিকটকের সঙ্গে যুক্ত হয়ে #হইসচেতন বার্তা ছড়িয়ে দিচ্ছেন।

টিকটক সবসময় নিরাপদ ও দায়িত্বশীল ইন্টারনেট ব্যবহারের বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছে। #হইসচেতন সেই পথে আরেকটি পদক্ষেপ। ধারাবাহিক সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি, টিকটকের #আপনিনিরাপদথাকলেঅ্যাপনিরাপদ বৃহত্তর সচেতনতামূলক প্রচারাভিযানের অংশ হিসেবে এই পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট ক্যাম্পেইন চালু হয়েছে। এর লক্ষ্য নিরাপদ ইন্টারনেট ব্যবহারের অনুশীলন করতে ব্যবহারকারীদের সচেতন করা।

লক্ষ লক্ষ মানুষের বিনোদনের একটি প্লাটফর্ম হিসেবে টিকটকের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে এর ব্যবহারকারীদের নিরাপত্তা, সুরক্ষা ও গোপনীয়তা। অ্যাপের মাধ্যমে সুরক্ষা দিতে টিকটক বেশ কিছু বিষয় গুরুত্ব বাড়িয়েছে যেমন, প্রাইভেসি সেটিংস, ফির্টার, ইন-অ্যাপ রিপোর্টিং, কমিউনিটি গাইডলাইন তৈরি এবং স্থানীয় ভাষা সংযোজন।

টিকটকের মুখপাত্র বলেন, ‘অনলাইনে দায়িত্বহীন আচরণ পুরো খাত জুড়েই উদ্বেগ ছড়ায়, যা একটা যৌথ দায়বদ্ধতা। টিকটক বিনোদনের শীর্ষস্থানীয় স্বল্পদৈর্ঘ্যের ভিডিও তৈরির প্লাটফর্ম, যাতে ব্যহারকারীরা স্বাধীনভাবে তাদের সৃজনশীলতা দেখাতে পারেন; আমাদের কমিউনিটির সুরক্ষা ও কল্যাণের জন্য অগ্রাধিকারমূলক পদক্ষেপগুলো আমরা অব্যাহত রাখবো। আমরা যেকোন প্রকারের অপব্যবহারের বিরুদ্ধে ব্যবহারকারীদের সুরক্ষা দিতে ও অ্যাপটির নিরাপদ এবং ইতিবাচক পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতবদ্ধ।’

অভিনেত্রী মেহজাবিন চৌধুরী বলেন, ‘টিকটকের #হইসচেতন ক্যাম্পেইনে আমি আমার সমর্থন ব্যক্ত করছি। আমি এটাকে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটা অসাধারণ উদ্যোগ মনে করি। উদ্যোগটি ইন্টারনেট ব্যবহারকারীদের সজাগ করতে এবং অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রে আচরণ সম্পর্কে সচেতন করতে কাজ করবে।’

গীতিকার ও প্লেব্যাক গায়ক ইমরান মাহমুদুল বলেন, ‘আমি বিশ্বাস করি, যখন আমরা অনলাইন ও অফলাইন ইভেন্টের কোনো কিছু যাচাই করি তখন সেটার দায়বদ্ধতা আমাদের সবার মধ্যেই থাকে। #হইসচেতন ক্যাম্পেইনের সহযোগী হতে পেরে আমি খুবই আনন্দিত। নিরাপদ ইন্টারনেট নিয়ে টিকটকের এই সচেতনতার প্রচেষ্টাকে আমি সমর্থন জানাই।’

গত বছর বিশ্ব ইন্টারনেট দিবস উপলক্ষে টিকটক বাংলাদেশে #আমরাসেফইন্টারনেটসেফ ক্যাম্পেইন করেছিল। দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে ওই উদ্যোগে সামাজিক মাধ্যমের নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহারের বিষয়টি ছড়িয়ে দেয়া হয়। নিরাপদ অ্যাপ ব্যবহারের পরিবেশ তৈরির জন্য টিকটক তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আমরা এ জন্য বিভিন্ন সুরক্ষা সচেতনতার মাধ্যমে এবং অ্যাপের বিভিন্ন ফিচারের মাধ্যামে এটি নিশ্চিত করি।

টিকটকের নিরাপত্তার প্রচেষ্টা নিয়ে বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন:
https://www.TikTok.com/safety/

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কবে চাঁদে পৌঁছাবে আর্তেমিস ২, নভোচারীরা ১০ দিনে কী করবেন
প্রযুক্তি সংবাদ

কবে চাঁদে পৌঁছাবে আর্তেমিস ২, নভোচারীরা ১০ দিনে কী করবেন

১৬ ডিগ্রির কম তাপ হলেই রঙ পাল্টাবে রিয়েলমির নতুন ফোন
নির্বাচিত

১৬ ডিগ্রির কম তাপ হলেই রঙ পাল্টাবে রিয়েলমির নতুন ফোন

অ্যান্ড্রয়েড ডিভাইসে স্প্যাম কল ব্লক করা যেতে পারে
প্রযুক্তি পরামর্শ

অ্যান্ড্রয়েড ডিভাইসে স্প্যাম কল ব্লক করা যেতে পারে

প্রযুক্তি সংবাদ

আস্থা হারিয়ে ফেসবুক ছাড়ছেন বহু মানুষ!

মোবাইল বাটন চেপে বেসিস সফট এক্সপো শুরু
নির্বাচিত

মোবাইল বাটন চেপে বেসিস সফট এক্সপো শুরু

কল্পনার সবকিছু স্পর্শের ক্ষমতা পাচ্ছে মানুষ
নির্বাচিত

কল্পনার সবকিছু স্পর্শের ক্ষমতা পাচ্ছে মানুষ

Load More

ট্রেন্ডিং টপিক

ট্রেন কোথায় আছে, এবার দেখুন থ্রিডি লাইভ ম্যাপে
প্রযুক্তি সংবাদ

ট্রেন কোথায় আছে, এবার দেখুন থ্রিডি লাইভ ম্যাপে

নতুন ডিজাইন ও কিরিন ৯-সিরিজের প্রসেসর সম্ভাবনাসহ হুয়াওয়ের পরবর্তী নোভা ফ্লিপ ফোল্ডেবল ফোন
নির্বাচিত

নতুন ডিজাইন ও কিরিন ৯-সিরিজের চিপে আসছে হুয়াওয়ের নোভা ফ্লিপ

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন
নির্বাচিত

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে
নির্বাচিত

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মার্কিন এআই চিপ নিষেধাজ্ঞায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টার খাতে ধস
প্রযুক্তি সংবাদ

মার্কিন এআই চিপ নিষেধাজ্ঞায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টার খাতে ধস

দক্ষিণ-পূর্ব এশিয়ায় উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ রপ্তানিতে...

অনার ৬০০এস ৫জি

অনার ৬০০এস ৫জি (HONOR 600S 5G) রিভিউ: ৮,১০০ এমএএইচ ব্যাটারি কি সত্যিই কার্যকর?

নতুন আইফোন কিনে ক্যামেরায় ধুলা পেলেন গ্রাহক, দায় নিচ্ছে না ড্যাজল

নতুন আইফোন কিনে ক্যামেরায় ধুলা পেলেন গ্রাহক, দায় নিচ্ছে না ড্যাজল

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

টেকজুমে সংবাদ প্রকাশের পর আইফোন রিপ্লেসমেন্ট পেলেন সিয়াম

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 June 2021

নেটিজেনদের অনলাইন ও অফলাইনে সচেতন থাকার আহ্বান

Techzoom.TV |
TechzoomTV