Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেখে নিন ফেসবুকে দিনে কত সময় কাটাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 15 July 2021
দেখে নিন ফেসবুকে দিনে কত সময় কাটাচ্ছেন
Share on FacebookShare on Twitter

ফেসবুক অনেকটা সকালবেলার ঘুমের মতো। আর পাঁচটা মিনিট ঘুমিয়ে নিই বলে দুচোখের পাতা এক করলেই কীভাবে যেন দুই ঘণ্টা পেরিয়ে যায়। আর ফেসবুকে একবার ঢুঁ মেরে নোটিফিকেশনগুলো দেখি বললে ঘণ্টা পেরোনোর আগে দেখা আর শেষ হয় না।

তবে ঘণ্টা পেরোনোর ব্যাপারটা যদি কেউ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তবে হয়তো ফেসবুকে অযথা সময় ব্যয় কমতে পারে। আর সে কাজের ভার খোদ ফেসবুকই নিয়েছে। ফেসবুকে একজন ব্যবহারকারী দিনে কত সময় কাটাচ্ছেন, তা ফেসবুকেই দেখে নেওয়ার সুবিধা আছে।

সুবিধাটির নাম ‘ইয়োর টাইম অন ফেসবুক’। আর ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রামে সেটি ‘ইয়োর টাইম’ হিসেবে পরিচিত।

সেখানে আপনি যদি ‘সেট ডেইলি রিমাইন্ডার’ সচল করে দেন, তবে ফেসবুক ব্যবহারের সময় সীমা ছাড়িয়ে গেলে আপনাকে জানিয়ে দেবে। আবার চাইলে নির্দিষ্ট সময়ের জন্য ফেসবুকের নোটিফিকেশন বন্ধ করেও দিতে পারেন।

টেকক্রাঞ্চের প্রতিবেদনে সুবিধাটির বেশ কিছু খারাপ দিকও উল্লেখ করা হয়েছে। কারণ, সেখানে ব্যবহারকারী ঠিক কত সময় সক্রিয়ভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন, পোস্ট-লাইক-কমেন্ট করছেন, আর কত সময় কেবল আনমনে নিউজফিড স্ক্রল করে যাচ্ছেন, তা উল্লেখ করা হয় না। তা ছাড়া সুবিধাটি চোখের সামনেও রাখা হয় না। থাকে সেটিংসের আড়ালে।

যাহোক, চলুন দেখে নেওয়া যাক সুবিধাটি কীভাবে ব্যবহার করবেন।

প্রথমে ফেসবুক অ্যাপের ওপরের ডান কোনায় থাকা আড়াআড়ি তিন রেখাযুক্ত আইকনে ক্লিক করুন।

এরপর ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’তে ট্যাপ করুন।

এবার ‘ইয়োর টাইম অন ফেসবুক’ নির্বাচন করুন।

ওই ডিভাইসে আপনি দৈনিক গড়ে কতক্ষণ ফেসবুক অ্যাপ ব্যবহার করেছেন, তা দেখাবে সেখানে। সেই সঙ্গে গত সাত দিনে কবে কতখানি সময় কাটিয়েছেন, তা-ও থাকবে। আর কোনো নির্দিষ্ট দিনে কত সময় ফেসবুকে ব্যয় করেছেন, তা দেখার জন্য ওই দিনে ট্যাপ করতে হবে।

কতক্ষণ ফেসবুক ব্যবহার করলে আপনাকে নোটিফিকেশনে জানাবে, তা ঠিক করতে প্রথমে ওপরের নির্দেশনা মেনে ফেসবুক অ্যাপের ‘ইয়োর টাইম অন ফেসবুক’ অংশে যান। এরপর ‘সেট ডেইলি টাইম রিমাইন্ডার’-এ ট্যাপ করুন। এরপর যেকোনো পরিমাণ সময় ঠিক করে দিয়ে ‘সেট রিমাইন্ডার’-এ ট্যাপ করতে হবে।

এখানে মনে রাখতে হবে, কেবল ওই ডিভাইস থেকে অ্যাপের মাধ্যমে ফেসবুক ব্যবহারের আনুমানিক হিসাব দেখাবে সেখানে। ওয়েব ব্রাউজারের মাধ্যমে ফেসবুক ব্যবহারের সময় সেখানে অন্তর্ভুক্ত নেই। আর নোটিফিকেশনে কেবল ফেসবুক ব্যবহারের নির্ধারিত সীমা পেরোলে জানাবে, আপনাকে লগআউট বা ফেসবুক অ্যাপ বন্ধ করে দেবে না। সে কাজটা আপনাকে নিজ উদ্যোগেই করতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

এআই অ্যান্ড অ্যাপ্লিকেশনস ২০২৫
প্রযুক্তি সংবাদ

ডেটা সায়েন্স, এআই ও অ্যাপ্লিকেশন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

করোনার ভুয়া খবর রুখতে একাট্টা হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

করোনার ভুয়া খবর রুখতে একাট্টা হোয়াটসঅ্যাপ

ভালোবাসা দিবসে প্রিয়জনকে গ্যাজেট উপহার দিতে পারেন
নির্বাচিত

ভালোবাসা দিবসে প্রিয়জনকে গ্যাজেট উপহার দিতে পারেন

চীনে বিক্রি স্বাভাবিক হয়ে উঠছে: শাওমি
প্রযুক্তি বাজার

বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন বাজারে শীর্ষে শাওমি

কম্পিউটারের চেয়েও বেশি র‍্যাম হবে অ্যান্ড্রয়েড ফোনে!
প্রযুক্তি সংবাদ

গোপনে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের লক খুলতে সক্ষম অ্যান্ড্রয়েডের ত্রুটি সারাল গুগল

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
নির্বাচিত

আসিয়ান অঞ্চলে ৫জি ইকোসিস্টেম তৈরিতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ জরুরি

Load More

ট্রেন্ডিং টপিক

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?
নির্বাচিত

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 July 2021

দেখে নিন ফেসবুকে দিনে কত সময় কাটাচ্ছেন

Techzoom.TV |
TechzoomTV