Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আসছে ‘পোর্টাল গো’ ও ‘পোর্টাল প্লাস’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 23 September 2021
আসছে ‘পোর্টাল গো’ ও ‘পোর্টাল প্লাস’
Share on FacebookShare on Twitter

ফেসবুক ২০১৮ সালে বাজারে নিয়ে এসেছিল নিজেদের ভিডিও কলিং ডিভাইস ‘পোর্টাল’। এরপর পার হয়ে গেছে দুটি বছর। এতোদিনে এসে পোর্টালেরও আরও দুটি সংস্করণ আনার ঘোষণা দিলেন ফেসবুক প্রধান জাকারবার্গ।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১১টায় ফেসবুক লাইভে এসে পণ্য দুটির ব্যাপারে জানান ফেসবুক প্রধান। পোর্টালের নতুন দুই সংস্করণ হবে, যথাক্রমে – ‘পোর্টাল গো’ এবং ‘পোর্টাল প্লাস’।

জাকারবার্গের ভাষ্যে, পোর্টাল গো –এর পর্দার আকার হবে দশ ইঞ্চি এবং এটিই হবে তাদের “প্রথম ব্যাটারি চালিত পোর্টাল ডিভাইস”। পোর্টালের এই সংস্করণটির ক্ষেত্রে শুরু থেকেই বহনযোগ্যতার বিষয়টিকে মাথায় রেখেছে প্রতিষ্ঠানটি। ব্যাটারিচালিত হওয়ায় এটিকে নিয়ে স্বাচ্ছন্দ্যমতো ঘুরে বেড়াতে পারবেন ব্যবহারকারীরা।

বহনের সুবিধার জন্য ডিভাইসটিতে থাকছে ‘ইন্টিগ্রেটেড হ্যান্ডেল’। এ ছাড়াও পোর্টাল গো-এর নিচের অংশেই থাকছে চার্জিং স্টেশন। তবে, ব্যাটারি সুবিধা থাকায় ব্যবহারকারীদের এটিকে সব সময় চার্জে বসিয়ে রাখতে হবে না বলেই জানিয়েছেন জাকার্বার্গ।

অন্যদিকে, পোর্টাল প্লাসে মিলবে আরও বড় পর্দা। ব্যবহারকারীরা যারা বড় পর্দা পছন্দ করেন তাদের কথা মাথায় রেখেই ফেইসবুক তৈরি করেছে ডিভাইসটি। জাকারবার্গ বলছেন, “কমপ্যাক্ট নকশার” পোর্টাল প্লাসে রয়েছে ১৪ ইঞ্চি আকারের টিল্ট-ইন এইচডি পর্দা এবং “এটি সব জায়গায় মানানসই”।

বড় মাপের বৈঠক, পারিবারিক কল, গেইমসের ক্ষেত্রে ডিভাইসটি কাজে দেবে বলেও উল্লেখ করেছেন ফেসবুক প্রধান।

পোর্টাল গো এর দাম শুরু হচ্ছে ১৯৯ ডলার থেকে। অন্যদিকে, পোর্টাল প্লাস এর দাম শুরু হচ্ছে ৩৪৯ ডলার থেকে। বর্তমানে দুটি ডিভাইসের-ই প্রি-অর্ডার চলছে। আগ্রহীরা চাইলে পোর্টাল ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন পণ্য দুটি। আগামী মাস থেকে পণ্য দুটি বিক্রি করবে ফেইসবুক।

নতুন দুই পোর্টাল ডিভাইসের পাশাপাশি নতুন সফটওয়্যার ও অভিজ্ঞতা আনার ঘোষণাও দিয়েছেন জাকারবার্গ। তিনি জানান, এ অভিজ্ঞতার মধ্যে রয়েছে ‘হাউসহোল্ড মোড’ এবং ‘পোর্টাল ফর বিজনেস’।

পোর্টাল ফর বিজনেসে মিলবে মাইক্রোসফট টিমসের সমর্থন। এ ছাড়াও ছোট ব্যবসাগুলোর জন্য থাকবে পোর্টাল স্থাপন ও ব্যবস্থাপনার সুবিধা। চাইলে তারা ‘ফেসবুক ওয়ার্ক অ্যাকাউন্ট’ তৈরি করে নিতে পারবে, তারপর সেটির মাধ্যমে কর্মীদেরকে প্রাতিষ্ঠানিক ইমেইল ব্যবহার করে নিজ পোর্টাল সেট-আপ করে নেওয়ার সুযোগ দিতে পারবে।

অন্যদিকে, হাউসহোল্ড মোড এর মাধ্যমে পোর্টাল ডিভাইসটিকে ভাগ করে নেওয়া যাবে একই বাড়িতে বসবাসরত অন্যান্যদের সঙ্গে। কিছু অ্যাপ ও কনট্যাক্টে অন্যদের প্রবেশাধিকার দিয়ে বাকিটা ব্যক্তিগত করে রাখতে পারবেন পোর্টাল ব্যবহারকারীরা।

এ ছাড়াও পোর্টালে ফেসবুক নিজেদের ‘ওয়াচ টুগেদার’ অভিজ্ঞতা আপডেট করছে। ফলে অন্য কারো সঙ্গে মেসেঞ্জার কলে থাকাকালীন ফেসবুক ওয়াচের কন্টেন্ট দেখা সম্ভব হবে বলে উল্লেখ করেছেন জাকারবার্গ। শুধু পোর্টাল-টু-পোর্টাল নয়, ল্যাপটপ বা ট্যাবলেট থেকে পোর্টালের সঙ্গে কলে থাকলেও সুবিধাটি পাওয়া যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: পোর্টাল গো

এই বিভাগ থেকে আরও পড়ুন

মার্টিন কুপার এর বিস্ময়কর এক কেজি ওজনের ফোন!
প্রযুক্তি সংবাদ

মার্টিন কুপার এর বিস্ময়কর এক কেজি ওজনের ফোন!

ফেসবুক লাইক, বুস্টের নামে প্রতারণার ফাঁদ!
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে আসছে নতুন নীতি, যেসব কারণে মুছতে পারে পোস্ট

যতোসব টিকটক কেলেঙ্কারী !
নির্বাচিত

টিকটকে চালু হয়েছে স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট ফিচার

ফেসবুকে প্রতারণা : ছয় মাসে ৩৭৮ জন শনাক্ত
লিড স্টোরি

ফেসবুকের কালো তালিকায় বাংলাদেশের এক ব্যক্তি ও ৬ জঙ্গি সংগঠন

এবার টুইটারে স্টোরিজ ফিচার
প্রযুক্তি সংবাদ

এবার টুইটারে স্টোরিজ ফিচার

‘অ্যাপ স্টোর থেকে টুইটারকে বের করে দেওয়ার হুমকি’
প্রযুক্তি সংবাদ

‘অ্যাপ স্টোর থেকে টুইটারকে বের করে দেওয়ার হুমকি’

Load More

ট্রেন্ডিং টপিক

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড
নির্বাচিত

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 September 2021

আসছে ‘পোর্টাল গো’ ও ‘পোর্টাল প্লাস’

Techzoom.TV |
TechzoomTV