Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘ব্যক্তিগত নিরাপত্তা বেষ্টনী’ যোগ হচ্ছে মেটা’র ভিআর জগতে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 5 February 2022
‘ব্যক্তিগত নিরাপত্তা বেষ্টনী’ যোগ হচ্ছে মেটা’র ভিআর জগতে
Share on FacebookShare on Twitter

ভার্চুয়ালি রিয়ালিটি জগতে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপরতা বাড়াচ্ছে ফেইসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড। মেটাভার্স ব্যবহারকারীদের হয়রানি ও যৌন নিপীড়ন থেকে রক্ষা করতে ‘ব্যক্তিগত নিরাপত্তা বেষ্টনী’ বা ‘পার্সোনাল বাউন্ডারি’ টুল আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

মেটাভার্সের জন্য নতুন টুলের ঘোষণাটি এসেছে শুক্রবার। ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর হেডসেট ব্যবহার করে মেটা’র ‘হরাইজন ওয়ার্ল্ডস’ এবং ‘হরাইজন ভেনুস’ অ্যাপ ব্যবহারের সময় নতুন টুলটির সুবিধা পাবেন ব্যবহারকারী। ব্যবহারকারীর অ্যাভাতার থেকে অন্যদের মধ্যে অন্তত চার ফিট দূরত্বের অনুভূতি হবে বলে জানিয়েছে রয়টার্স।

এক ব্লগ পোস্টে মেটা জানিয়েছে, ডিফল্ট ফিচার হিসেবে চালু থাকবে নতুন টুলটি। সম্প্রতি মেটা’র হরাইজন ওয়ার্ল্ডসসহ একাধিক ভিআর প্ল্যাটফর্মে হয়রানি ও যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর বিড়ম্বনা মোকাবেলায় নতুন টুল আনার ঘোষণা দিল প্রতিষ্ঠানটি।

গেল বছরেই নাম পাল্টে মেটা হয়েছে ফেইসবুক ইনকর্পোরেটেড। পাশাপাশি ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়ালিটি খাতে বিনিয়োগ বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।

‘মেটাভার্স’ ভাবনার পেছনের মূল চিন্তাধারাটি এমন এক ডিজিটাল জগতের কথা বলে যেখানে মানুষ নিজেকে নিমজ্জিত করে ফেলার সুযোগ পাবেন; পেশাদারি, সামাজিক ও ব্যক্তিগত আলাপচারিতা থেকে শুরু করে গেইমিং পর্যন্ত প্রযুক্তি নির্ভর নানা কাজ করা যাবে ওই ভার্চুয়াল জগতে।

‘মেটাভার্স’ ফেইসবুকের তথা হালের মেটা প্ল্যাটফর্মের বাজির ঘোড়া হিসেবে আত্মপ্রকাশ করলেও নানা দিক থেকে চাপের মুখে আছে প্রতিষ্ঠানটি। ফেইসবুক ও ইনস্টাগ্রামে প্রশ্নবিদ্ধ কনটেন্টের উপস্থিতি নিয়ে বিতর্কিত হয়েছে এ প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশের আইনপ্রণেতা ও নীতিনির্ধারকরা কাছ থেকে নজর রাখছেন প্রতিষ্ঠানটি কর্মকাণ্ডের উপর।

মেটা বলছে, তাদের নতুন ফিচারটি চালু থাকলে কোনো ব্যবহারকারীর অ্যাভাতার নির্ধারিত দূরত্ব অতিক্রম করে কাছে আসার চেষ্টা করলেই অদৃশ্য হয়ে যাবে ওই অ্যাভাতারের হাত। এ ছাড়াও নিজস্ব ভার্চুয়াল রিয়ালিটি প্ল্যাটফর্মে ‘সেইফ জোন’ ফিচার রেখেছে মেটা। এই ফিচারে কোনো হুমকির মুখে পড়েছেন মনে হলেই নিজের চারপাশে একটি ‘নিরাপত্তা বাবল’ তৈরি করতে পারেন ব্যবহারকারী।

এক ব্লগ পোস্টে মেটা’র হরাইজন বিভাগের প্রেসিডেন্ট ভিভেক শার্মা দাবি করেছেন, তার প্রতিষ্ঠান মনে করে যে নতুন ‘পার্সোনাল বাউন্ডারি’ টুলটি প্ল্যাটফর্মে “আদর্শ আচরণের” মান প্রতিষ্ঠায় সহযোগিতা করবে।

“এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এক্ষেত্রে আরো অনেক কাজ বাকি আছে। ভিআরে মানুষের নিরাপদ বোধ করতে সহযোগিতা করার নতুন নতুন উপায় নিয়ে পরীক্ষা চালিয়ে যাবো আমরা”– বলেছেন শার্মা।

এ ছাড়াও ভবিষ্যতে ব্যবহারকারীদের হাতে ব্যক্তিগত নিরাপত্তা বেষ্টনী ছোট-বড় করার সুযোগ দেওয়ার বিষয়টি মেটা’র বিবেচনায় আছে বলে জানিয়েছেন তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্পটিফাই, অ্যাপল মিউজিককে পাল্লা দেবে টিকটক
প্রযুক্তি সংবাদ

শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে টিকটককে জরিমানা করবে ইইউ

ডিজিটাল পেমেন্ট বাংলাদেশের বার্ষিক জিডিপিতে যোগ করবে ৫০ হাজার কোটি টাকা
নির্বাচিত

ডিজিটাল পেমেন্ট বাংলাদেশের বার্ষিক জিডিপিতে যোগ করবে ৫০ হাজার কোটি টাকা

‘শর্টস’-এ ভিডিও নেওয়ার উপায় সহজ করছে ইউটিউব
প্রযুক্তি সংবাদ

ফোরকে ভিডিও পরিষেবা এখন ইউটিউব প্রিমিয়ামে

ইলেকট্রিক গাড়ি সিল ৬, হাইব্রিড গাড়ি সিল ৫ ও সিলায়ন ৬ এডব্লিউডি আনল বিওয়াইডি
অটোমোবাইল

ইলেকট্রিক গাড়ি সিল ৬, হাইব্রিড গাড়ি সিল ৫ ও সিলায়ন ৬ এডব্লিউডি আনল বিওয়াইডি

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

আইফোন ১৩ ভুলে যান স্মার্টফোনের বাজার কাঁপাবে শাওমির এমআই ১১ আল্ট্রা
নির্বাচিত

অবৈধভাবে ডেটা সংগ্রহ করছে শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!
সোশ্যাল মিডিয়া

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

আইফোন ১৮ প্রো ও বহুপ্রত্যাশিত ‘আইফোন আল্ট্রা’র লিক প্রকাশ
প্রযুক্তি সংবাদ

৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল, আবেদন করবেন যেভাবে

ফোনে অনুবাদ করা আরও সহজ হলো, গুগল আনল ‘সার্কেল টু সার্চ’ ফিচার
প্রযুক্তি সংবাদ

ফোনে অনুবাদ করা আরও সহজ হলো, গুগল আনল ‘সার্কেল টু সার্চ’ ফিচার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে
প্রযুক্তি সংবাদ

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে

নকিয়ার সাবেক মোবাইল ব্যবসার সঙ্গে যুক্ত এইচএমডি গ্লোবাল...

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা

বিটিআরসিতে একসঙ্গে ১৭ কর্মকর্তার পদায়ন

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে

টেনসর নয়, ব্যাটারি-ক্যামেরায় নজর দিক গুগল—পিক্সেল ভক্তদের প্রত্যাশা

টেনসর নয়, ব্যাটারি-ক্যামেরায় নজর দিক গুগল—পিক্সেল ভক্তদের প্রত্যাশা

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 February 2022

‘ব্যক্তিগত নিরাপত্তা বেষ্টনী’ যোগ হচ্ছে মেটা’র ভিআর জগতে

Techzoom.TV |
TechzoomTV