Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লুকিয়ে অন্যের মেসেজ পড়া গুনাহ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 13 May 2022
ফেসবুকে আসা এসব মেসেজ খুললেই বিপদ
Share on FacebookShare on Twitter

আপনি বসে আছেন, টেবিলের ওপর একটি মোবাইল রাখা। আপনার বন্ধু/বান্ধবী মোবাইল রেখে বাইরে গেছে। হঠাৎ আপনি শুনতে পেলেন তার মোবাইলে একটি মেসেজ এসেছে। স্ক্রিনে ভাসছে কে মেসেজ পাঠিয়েছে, কী মেসেজ পাঠিয়েছে।

এসব জায়গায় আমরা কী করি? কৌতুহল নিয়ে মোবাইলটি হাতে নেই, স্ক্রিনে মেসেজ পড়া গেলে মেসেজ পড়ি। আর মোবাইলটি পাসওয়ার্ড ছাড়া পেলে তো কথাই নেই! তার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে ঢুকে সে কাকে মেসেজ করে, কী মেসেজ করে সব পড়ি।

আগেকার সময়ে কেউ কাউকে চিঠি পাঠালে এমন হতো। প্রাপকের হাতে চিঠি পাঠানোর আগে কৌতুহল নিয়ে অনেকেই চিঠি পড়ত। স্বামী স্ত্রীকে চিঠি লিখলে বা স্ত্রী স্বামীকে চিঠি লিখলে বাকিরা সুযোগ খুঁজত কীভাবে চিঠিটি পড়া যায়।

আর এখনকার যুগে মোবাইলের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ খোঁজে। কোনো সুযোগে যদি কারো মেসেঞ্জার পেয়ে যায়, তাহলে তো কথাই নেই! বন্ধুর মোবাইল চুরি করে মেসেজ পড়া হয়, বান্ধবীর মোবাইল চুরি করে মেসেজ পড়া হয়।

ইসলাম মানুষের প্রাইভেসিকে অনেক গুরুত্ব দেয়। আরেকজনের প্রাইভেসির জন্য হুমকি হতে পারে, এমন রাস্তা ইসলাম বন্ধ করে দিয়েছে। ইসলাম শক্তভাবে প্রাইভেসি লঙ্ঘনে সতর্কবার্তা জানিয়েছে। আপনি কারো ঘরে উঁকি মেরে দেখতে পারেন না— তারা ঘরে কী করছে। তেমনি কারো মোবাইলে কে কী মেসেজ পাঠিয়েছে সেটা নিয়ে কৌতুহলী হওয়ার কোনো কারণ নেই। আপনার বন্ধু/বান্ধবীর প্রাইভেসি লঙ্ঘনের অধিকার আপনার নেই। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি কারো ঘরে বিনা অনুমতিতে উঁকি দেবে, তার জন্য ওই ব্যক্তির চোখ ফুঁড়ে দেয়া বৈধ।’ (মুসলিম: ২১৫৮)

মনে করুন, আপনার পাশে একজন মেসেজ টাইপ করছে। আপনি কী করছেন, আড়চোখে তার দিকে তাকাচ্ছেন, সে কাকে কী মেসেজ দিচ্ছে সেটা দেখছেন। এর মাধ্যমে আপনি তার প্রাইভেসি বিঘ্ন ঘটাচ্ছেন। অন্যের অসাবধানতার কারণে হোক বা ইচ্ছার বিরুদ্ধে, আপনি সাধারণত তার প্রাইভেসিতে আঘাত করতে পারবেন না। ইসলাম সাধারণত এমনটা অনুমোদন করে না।

রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি বিনা অনুমতিতে তার ভাইয়ের চিঠিতে দৃষ্টি নিক্ষেপ করল, সে যেন জাহান্নামের আগুনের দিকে তাকাল।’ (আবু দাউদ: ১৪৮৫)

আমাদের যুগে চিঠির ধারণা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মেসেঞ্জার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অন্যের অনুমতি না নিয়ে তার চিঠি যেমন পড়তে পারবেন না, তেমনি তার কোনো মেসেজ বা ডায়েরি পড়তে পারবেন না। একজন মানুষ যা একান্ত ব্যক্তিগতভাবে রেখেছে, সে চায় না আর কেউ তা দেখুক, তার অনুপস্থিতে আর কেউ সেটা দেখতে পারবেন না।

নিরাপত্তাজনিত কারণে, মামলার সাক্ষী-প্রমাণ সংক্রান্ত যেসব কারণে ইসলামের নিয়ম মেনে বিচারক এসব ক্ষেত্রে বৃহত্তর স্বার্থে প্রাইভেসি লঙ্ঘন করতে পারেন। যেমনটা রাসুলুল্লাহ (সা.) মক্কা বিজয়ের পূর্বে হাতিব ইবনে আবু বালতাআ (রা.)-এর ক্ষেত্রে করেছিলেন।

কিন্তু সাধারণ নিয়ম হলো, আপনার ব্যক্তিগত কৌতুহল মেটানোর জন্য, অন্যকে নিয়ে মজা করার জন্য তার প্রাইভেসি লঙ্ঘন করতে পারবেন না। সে আপনার যতো ঘনিষ্ঠ বন্ধু হোক না কেন। তার অনুমতি ছাড়া তার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে পারবেন না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মেসেজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

কেন একাধিক বিয়ে করতে চেয়েছেন, জানালেন ত্বহা আদনান
সোশ্যাল মিডিয়া

কেন একাধিক বিয়ে করতে চেয়েছেন, জানালেন ত্বহা আদনান

ফেসবুক প্রফেশনাল মুড আসলে কী?
নির্বাচিত

ফেসবুক প্রফেশনাল মুড আসলে কী?

গোপন ভিডিও ফাঁসে আতঙ্কে টিকটক তারকারা
সোশ্যাল মিডিয়া

গোপন ভিডিও ফাঁসে আতঙ্কে টিকটক তারকারা

১ কোটি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা
প্রযুক্তি সংবাদ

১ কোটি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা

লক করা ফেসবুক প্রোফাইল আনলক করে দেখবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

নিরাপত্তা নয়, ব্যবসায়িক স্বার্থ দেখে ফেসবুক: তথ্য ফাঁসকারী

জুমের প্রতিদ্বন্দ্বী ম্যাসেঞ্জার রুমস!
লিড স্টোরি

জুমের প্রতিদ্বন্দ্বী ম্যাসেঞ্জার রুমস!

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 May 2022

লুকিয়ে অন্যের মেসেজ পড়া গুনাহ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix