Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিকটকের কুপ্রভাব: অবাধ ব্যবহারে টিকটক সন্ত্রাস ছড়িয়ে পড়ছে

তৃতীয় পর্ব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১২ অক্টোবর ২০২২
টিকটকের কুপ্রভাব:  অবাধ ব্যবহারে টিকটক সন্ত্রাস ছড়িয়ে পড়ছে

টিকটকের কুপ্রভাব: অবাধ ব্যবহারে টিকটক সন্ত্রাস ছড়িয়ে পড়ছে

Share on FacebookShare on Twitter

ভিডিও শেয়ারিং এ্যাপ টিকটকের অবাধ ব্যবহারে বেপরোয়া হয়ে উঠেছে মুন্সিগঞ্জের কিশোর-তরুণরা। লাইক, শেয়ার আর ভাইরাল হওয়ার নেশায় অস্ত্র-মাদক প্রদর্শন, ককটেল তৈরি থেকে বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও আপলোডের নিষিদ্ধ কর্মকান্ডে জড়াচ্ছে অনেকে। বাদ যাচ্ছেনা অশ্লীল ও বিকৃত অঙ্গভঙ্গির সাথে উগ্রসংলাপের অসুস্থ প্রতিযোগিতা। এসব ভিডিও ভীতি সঞ্চার ঘটাচ্ছে স্থানীয়দের মাঝে। সামাজিক শৃংখলা, সংস্কৃতি উপেক্ষা করে অপরাধ প্রবণ হয়ে উঠছে অনেকে। এখনই প্রতিরোধ করা না গেলে এর ভয়াবহ নীতিবাচর প্রভাব সবার উপরেই, মনে করছে শিক্ষাবিদ-সুশিল সমাজ।

গত ১সপ্তাহে অনলাইন প্লাটফ্রম টিকটকে ঘেটে দেখা যায় ,বিনোদনের কনটেন্ট ছাপিয়ে উশৃংখল নৃত্য থেকে শুরু করে নিষিদ্ধ কর্মকান্ডের অসংখ্য ভিডিও আপলোড করছে মুন্সিগঞ্জে কিশোর তরুনরা। অপরাধমূলক কয়েক ডজন ভিডিও আমার বিক্রমপুর সংগ্রহ করেছে প্ল্যাটফর্মটি থেকে। নিষিদ্ধ বিস্ফোরক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে অবাধে তার ভিডিও শেয়ার করা হচ্ছে। বিস্ফোরক তৈরি, অস্ত্র ও মাদক সংগ্রহের ভিভিও প্রকাশ করছে কেউ কেই। একজনকে দেখে উৎসাহিত হচ্ছে অন্যরা। টিকটক ব্যবহারকারীদের অধিকাংশই ১৫ থেকে ২৬বছরের মধ্যে । যাদের বড় অংশ স্কুল ও কলেজে পড়ুয়া শিক্ষার্থী।

সামাজিক অবক্ষয় ও অপসংস্কৃতির বিকাশের প্রতিফলন এমন ভিডিও। আপলোডকারী অনেকেই অপরাধ সন্ত্রাসী প্রবণ হয়ে উঠার আশংকা জেলার সুশীল সুমাজের প্রতিনিধিদের। এখনই পদক্ষেপ গ্রহণের সময় বলে মনে করেন তারা।

সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হাই তালুকদার বলেন, নিজেদেরকে প্রচার করবার জাহির করার একটা প্রতিযোগিতা কৃষকদের মাঝে বর্তমানে বিরাজ করছে। এ শ্রেণীর ছেলেমেয়েদের মধ্যে স্বেচ্ছাচারিতা বুঝে হোক না বুঝে হোক একটা কাজ করার প্রবণতা দেখা যায়। অন্যান্য প্ল্যাটফর্মের মতো তারা টিকটকের ভিডিও আপলোড করছে শেয়ার করছে এবং লাইক দিও নেওয়ার চেষ্টা করছেন। ভালোকে পরিহার করে খারাপ বিষয়গুলোকেই আসলে বেশি চর্চা করছে কিশোররা। এর একটি প্রতিফলনই টিকটকে অসামাজিক এবং অপরাধপ্রবণ ভিডিও আপলোড করা। পর্যায়ক্রমে দুঃসাহসী কাজ করতেও কিশোর-যুবকরা পিছপা হচ্ছেনা, দ্বিধা করছে না। নানা রকমের অনৈতিক কাজ অপরাধে জড়াচ্ছে কিশোররা ব্ল্যাকমেলিং থেকে শুরু করে বিভিন্ন অনৈতিক কাজে ঝড়াচ্ছে। এই বিষয়গুলোকে গুরুত্ব দেয়ার সময় এসেছে। এগুলো যদি আমরা প্রতিরোধ করতে পারি প্রতিহত করতে না পারি তাহলে এর চরম একটি প্রভাব সমাজের সবার উপরে পড়বে। সমাজের সবাই কিন্তু এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবো।

মুন্সিগঞ্জ প্রেসক্লাব সভাপতি শহীদ-ই-হাসান তুহিন বলেন, আমাদের মুন্সিগঞ্জের অনেক উঠতি তরুণরা টিকটকর সাথে জড়িয়ে পড়ছে। অসুস্থ প্রতিযোগিতায় আমাদের তরুণ এবং যুব সমাজকে নিয়ে যাচ্ছেন রাতের দিকে । খারাপ বিষয়গুলো কখনো ভালো দিকে সমাজকে প্রবাহিত করতে পারে না। টিকটকের মাধ্যমে যে বিকৃত অঙ্গভঙ্গি, ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে। যা কিন্ত আছে সামাজিক অধঃপতনের প্রতিফলন। নিষিদ্ধ বিষয়ের প্রতি মানুষের আকর্ষণ বেশী,বাহবা পাওয়ার জন্য আসলে তরুণরা বুঝে, না বুঝে এসবে আগাচ্ছে। তবে আমাদের রাষ্ট্রের উচিত এসব প্রতিহত করা প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। প্রয়োজনে বন্ধ করে দেওয়াটাই আমি উচিত বলে মনে করি।

তিনি আরো বলেন, এসব টিকটক ভিডিও আমাদের দেশীয় সংস্কৃতির কোন অংশ নয় এগুলো অপসংস্কৃতি ছড়াচ্ছে ঘটছে। এরমাধ্যমে দেশীয় সংস্কৃতির ধ্বংস এবং দেশের মধ্যে সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে। অতএব যারা এসব কাজ করছে তারা একে তো অপরাধপ্রবণ দ্বিতীয়ত সংস্কৃতি বিরোধী একই সাথে বিপদগামী।

শিক্ষক ও সামাজিক সংগঠক খালেদা খানম বলেন, অনলাইন প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা আছে। তবে এর অবাধ গতি রুখতে হবে। তাহলেই সমাজ থেকে এসব অপসংস্কৃতি দূর করা সম্ভব। কোন বাঁধা না থাকায় কিশোররা একটি কম্পিটিশনে চলে গেছে, কে কত অপরাধ করতে পারে। এতে সমাজে সহিংস ম্যাসেজ যাচ্ছে। কিশোররা দেশের ভবিষ্যৎ, তা যদি বিপথে চলে যায় তাহলে দেশের মঙ্গল কিছুই হবে না। অনলাইন প্লাটফর্মের অবাঁধ ব্যবহার বন্ধ করে যেটুকু না করলেই না সেটুকু ব্যবহার রাখতে হবে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুজন হায়দার জনি বলেন, বর্তমান সময়টা যেহেতু অনলাইন সোশ্যাল মিডিয়ার সময় তাই সোশ্যাল প্লাটফর্ম ব্যবহার করা আমাদের প্রয়োজনীয়তা আছে। প্রযুক্তির উপর আমাদের এখন নির্ভরতা বাড়ছে। কৌতূহলী তরুনরা প্রযুক্তির দিকে ঝুঁকছে। তবে সব বিষয়েরই সুফল ও কুফল আছে। আমি আশা করবো ভালো দিকটাই যেনো কিশোররা অনুসরণ করে, খারাপ বিষয় গুলো পরিহার করে। উশৃংখল অপসংস্কৃতির ভিডিও তৈরি করে ভাইরাল হওয়ার যে প্রবণতা কিশোরদের মধ্যে আরো বেশি ছড়িয়ে পরবে। যাতে তাদের ব্যাক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, শিক্ষা জীবনে হুমকি হয়ে দাড়াবে।

এদিকে অনলাইন প্লাটফর্ম গুলো মনিটরিং করা হচ্ছে, সন্তান যেনো বিপথগামী না হয় পরিবার ও সর্বমহলের সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জেলা পুলিশের।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, অনলাইন প্লাটফর্ম গুলো ব্যবহার করে অনেকেই নেতিবাচক দিকে ঝুঁকছে। যেগুলোতে মানুষ বিভ্রান্ত হয়, অপরাধ প্রবণতায় জড়ায় এসব মনিটরিং করা হচ্ছে। মুন্সিগঞ্জে যদি কেউ এসব ঘটনা ঘটিয়ে থাকে যা আইনশৃঙ্খলার জন্য হুমকিস্বরুপ অথবা পরিবার ও সমাজের জন্য ক্ষতিকারক তাদেরকে সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ সুপার আরো বলেন, যারা অভিভাবক আছেন, শিক্ষক আছেন, সমাজের অন্য যারা আছে তাদের সন্তানের প্রতি লক্ষ্য রাখতে হবে। তার সন্তান কোথায় যাচ্ছে কার সাথে মিশছে এবং তাদের চলাফেরায় কোন পরিবর্তন আসছে কিনা এসব বিষয়ে লক্ষ্য রাখতে হবে। কোন রকমের কোন পরিবর্তন লক্ষ্য করা যায় সেক্ষেত্রে অভিভাবকেরা আইন-শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হতে পারে এক্ষেত্রে আমরা কিশোরদেরকে কাউন্সিলিং করব কিংবা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

Tags: টিকটকটিকটকের কুপ্রভাবটিকটকের সুইসাইড গেম

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইউটিউবকে হার মানাবে নবীন ইউআরঅন!
প্রযুক্তি সংবাদ

ইউটিউবকে হার মানাবে নবীন ইউআরঅন!

আর্থিক লেনদেন করা যাবে ফেসবুকে
নির্বাচিত

আর্থিক লেনদেন করা যাবে ফেসবুকে

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

ডেস্কটপ সংস্করণে ভয়েস ও ভিডিও কলিং আনলো হোয়াটসঅ্যাপ

আত্মহত্যা করেছেন টিকটক তারকা সিয়া কক্কর
সোশ্যাল মিডিয়া

আত্মহত্যা করেছেন টিকটক তারকা সিয়া কক্কর

ফেসবুকে হ্যাশট্যাগের আড়ালে লুকিয়ে আছে বিপদ!
সোশ্যাল মিডিয়া

ফেসবুকে হ্যাশট্যাগের আড়ালে লুকিয়ে আছে বিপদ!

হাসপাতালে নারীদের চেকআপের ভিডিও পর্ন সাইটে
সোশ্যাল মিডিয়া

হাসপাতালে নারীদের চেকআপের ভিডিও পর্ন সাইটে

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার
অটোমোবাইল

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার
বিবিধ

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর
বিবিধ

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix