Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হাসপাতালে নারীদের চেকআপের ভিডিও পর্ন সাইটে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 4 November 2025
হাসপাতালে নারীদের চেকআপের ভিডিও পর্ন সাইটে
Share on FacebookShare on Twitter

সাধারণত রোগ নির্ণয়ের জন্য হাসপাতালে বিভিন্ন ধরনের টেস্ট করিয়ে থাকেন নারীরা। এ সময় নারীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। তবে এবার নারীদের চেকআপের ভিডিও পর্নো সাইটে প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের একটি হাসপাতালে। জানা গেছে, রাজকোটে এক মাতৃত্বকালীন হাসপাতালে নারীদের গাইনোকোলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার সময় ধারণ করা ভিডিও পড়নও সাইট ও টেলিগ্রাম গ্রুপে আপলোড করা হচ্ছিল।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে রাজকোটের ‘পায়েল মেটারনিটি হোম’-এর রোগীদের অন্তর্বাসহীন অবস্থায় ধারণ করা ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে বিভিন্ন পর্নো ওয়েবসাইটে। এমনকি সেগুলো বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে বিক্রির জন্যও তোলা হয়।

প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছিল, তাদের সার্ভার ‘হ্যাক’ করা হয়েছে। হাসপাতালের চিকিৎসক ডা. অমিত আখবারি তখন বলেছিলেন, আমি জানি না ভিডিওগুলো কীভাবে ছড়িয়ে পড়েছে। আমাদের সিসিটিভি সার্ভার সম্ভবত হ্যাক হয়েছে। আমরা বিষয়টি পুলিশকে জানাবো।

তবে তদন্তে দেখা যায়, শুধু এই হাসপাতাল নয়, ভারতের বিভিন্ন শহর—দিল্লি, পুনে, মুম্বাই, নাসিক, সুরাট ও আহমেদাবাদ—মিলিয়ে মোট ৮০টি প্রতিষ্ঠানের সিসিটিভি সিস্টেম হ্যাক করা হয়েছিল। এর মধ্যে ছিল স্কুল, করপোরেট অফিস, সিনেমা হল, কারখানা ও ব্যক্তিগত বাড়িও। হ্যাকাররা প্রায় পুরো ২০২৪ সালের ভিডিও ফুটেজ হাতে পায়।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা শক্তিশালী পাসওয়ার্ড ও দুই-স্তরের নিরাপত্তা যাচাই (টু-ফ্যাক্টর অথেনটিকেশন) ব্যবহারের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট করেছে। বিশেষ করে এমন প্রতিষ্ঠানের ক্ষেত্রে, যেখানে অন্যের ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা সরাসরি ঝুঁকিতে থাকে—যেমন হাসপাতালের রোগীদের ভিডিও ফুটেজ।

তদন্তকারীরা আরও জানিয়েছেন, ফেব্রুয়ারিতে কয়েকজন হ্যাকারকে গ্রেপ্তারে করা হলেও ভিডিওগুলো জুন পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে বিক্রি হচ্ছিল। এই ঘটনায় রাজকোটের স্বাস্থ্য প্রশাসন নতুন করে ডিজিটাল নিরাপত্তা নীতিমালা পর্যালোচনা শুরু করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বাংলাদেশে সাইবার নিরাপত্তাসাইবার নিরাপত্তাসাইবার নিরাপত্তা আইন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকে দুই ছাত্রীর যৌনতার ফাঁদ, গ্রেফতার ৩
সোশ্যাল মিডিয়া

ফেসবুকে দুই ছাত্রীর যৌনতার ফাঁদ, গ্রেফতার ৩

ওসি প্রদীপের হাত থেকে বেঁচে ফেরা সাজিদ আব্দুল্লাহ সাঈফ পোস্ট ফেসবুকে ভাইরাল
সোশ্যাল মিডিয়া

ওসি প্রদীপের হাত থেকে বেঁচে ফেরা সাজিদ আব্দুল্লাহ সাঈফ পোস্ট ফেসবুকে ভাইরাল

টিকটকার খাবি লেমের প্রতি পোস্টে আয় ৭৫০০০০ ডলার
প্রযুক্তি সংবাদ

টিকটকার খাবি লেমের প্রতি পোস্টে আয় ৭৫০০০০ ডলার

নতুন রূপে ফেসবুক মেসেঞ্জার
নির্বাচিত

নতুন রূপে ফেসবুক মেসেঞ্জার

১৭ লাখ ভিডিও ডিলিট করলো ইউটিউব
নির্বাচিত

মোবাইল লক থাকলেও ইউটিউব ভিডিও চলবে যেভাবে

কর্মজীবী মা-বাবাদের জন্য হপ লুনের ‘প্লে ইট ফরওয়ার্ড’ উদ্যোগ
সোশ্যাল মিডিয়া

কর্মজীবী মা-বাবাদের জন্য হপ লুনের ‘প্লে ইট ফরওয়ার্ড’ উদ্যোগ

Load More

ট্রেন্ডিং টপিক

হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে
নির্বাচিত

হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে

বাংলাদেশ সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস
নির্বাচিত

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

সাপ্লাই চেইন সংকটে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

সাপ্লাই চেইন সংকটে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

মাইক্রোসফটের কারিগরি বিভ্রাটের সমাধান হওয়ায় বাংলাদেশসহ বিভিন্ন দেশে...

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 November 2025

হাসপাতালে নারীদের চেকআপের ভিডিও পর্ন সাইটে

Techzoom.TV |
TechzoomTV