Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিকটকের লাগাম টানতে চায় যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 2 November 2022
নারীবিদ্বেষমূলক কর্মকান্ডে পরিপূর্ণ টিকটক প্লাটফর্ম
Share on FacebookShare on Twitter

সামাজিক যোগাযোগমাধ্যম ঘিরে ভুল তথ্য, তথ্যসংক্রান্ত গোপনীয়তা ও শিশু সুরক্ষাসংক্রান্ত উদ্বেগগুলো ক্রমেই ন্যায্যতা পাচ্ছে। বেশির ভাগ প্রযুক্তি শিল্পের জন্য এবারের গ্রীষ্মটি ছিল অর্থনৈতিক অনিশ্চয়তার মৌসুম। বিটকয়েনের দাম কমেছে, শত শত কর্মী ছাঁটাই হয়েছে এবং নতুন নিয়োগ প্রক্রিয়াগুলোও ছিল গতিহীন। তবে শর্ট ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম টিকটকের জন্য এটি ছিল মার্কিন নিয়ন্ত্রকদের পক্ষ থেকে কঠোরতা আরোপের সময়।

আমেরিকান ইন্টারনেট মিডিয়া বাজফিডের প্রতিবেদন অনুসারে, জুনে টিকটকের মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্যে অনুপ্রবেশ করে। এ ঘটনার পর দেশটির নিয়ন্ত্রকদের পক্ষ থেকে টিকটকের ওপর কড়া বিধিনিষেধ আরোপের কথা বলা হচ্ছে।

জুলাইয়ে টিকটকের ওপর আমেরিকার চাপ প্রয়োগের বিষয়টি আরো জোরালো হয়ে ওঠে যখন এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে চীনা গুপ্তচরবৃত্তিকে তার দেশের অর্থনৈতিক জীবনীশক্তির জন্য সবচেয়ে বড় ও দীর্ঘমেয়াদি হুমকি বলে অভিহিত করেন। তিনি বলেন, আপনি যদি একজন প্রাপ্তবয়স্ক আমেরিকান হন তবে চীন সম্ভবত আপনার ব্যক্তিগত তথ্য চুরি করেছে। আমরা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে এফবিআই প্রতি ১০ ঘণ্টায় একটি করে চীন সম্পর্কিত নতুন কাউন্টার ইন্টেলিজেন্স কেস খুলছে।

বৈশ্বিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অপেক্ষাকৃত নতুন খেলোয়াড় টিকটক। তবে নতুন হলেও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে এটি। স্বাভাবিকভাবেই আমেরিকার পাশাপাশি ইউরোপের নিয়ন্ত্রকদের নজরেও পড়েছে প্লাটফর্মটি। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের শিশু সুরক্ষা ও সাধারণ ইন্টারনেট নিরাপত্তা সম্পর্কিত নতুন আইনগুলো টিকটককে এর কাজ করার পদ্ধতি সম্পর্কে আরো স্বচ্ছ হতে বাধ্য করছে। যদিও যুক্তরাষ্ট্রে টিকটককে ঘিরে লাগাম টানার পদক্ষেপগুলো গতি পাচ্ছে সাম্প্রতিক সময়ে।

এক বিলিয়ন ব্যবহারকারীর প্লাটফর্ম টিকটক শর্ট-ফর্ম ভিডিওগুলোকে ছড়িয়ে দেয়ার জন্য একটি অ্যালগরিদমিক ফিড ব্যবহার করে। চীনা অ্যাপটি ঘিরে মার্কিন নজরদারি বাড়ানোর কারণ হিসেবে বলা হচ্ছে ভুল তথ্য, তথ্যসংক্রান্ত গোপনীয়তা ও শিশুদের সুরক্ষা সম্পর্কিত উদ্বেগ।

যদিও টিকটকের পক্ষ থেকে সবসময় দাবি করা হয়, অ্যাপটি এর মার্কিন ব্যবহারকারীদের তথ্য ভার্জিনিয়ার ডাটা সেন্টারে সংরক্ষণ করে এবং তা সিঙ্গাপুরে ব্যাকআপ রাখে। জুনে সংস্থাটি ঘোষণা করে, সব মার্কিন ব্যবহারকারীর ডাটা আমেরিকান কম্পিউটিং জায়ান্ট ওরাকলের সার্ভারের মাধ্যমে পাঠানো হবে। তবে টিকটক নির্বাহীদের ফাঁস হওয়া রেকর্ডিং থেকে জানা যায়, চীনভিত্তিক বাইটড্যান্স কর্মীরা ২০২১ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের জানুয়ারির মধ্যে একাধিকবার মার্কিন ব্যবহারকারীদের তথ্যে প্রবেশ করেছে। বাজফিড নিউজের তথ্যানুসারে, টিকটকের চীনা এক নির্বাহী মিটিংয়ে মন্তব্য করেন, সবকিছুই চীনে দেখা যায়।

এ-সংক্রান্ত উদ্বেগের ওপর নির্ভর করে যুক্তরাষ্ট্র সর্বজনীনভাবে যে বিষয়টির ওপর জোর দিচ্ছে তা হচ্ছে চীনের সঙ্গে টিকটকের সংযোগ। ২৩ জুন পাঁচজন সিনেটরের একটি দল নতুন বিলের প্রস্তাব করেছেন, যা কোম্পানিগুলোকে আমেরিকান ব্যবহারকারীদের ডাটা চীনের মতো উচ্চঝুঁকিপূর্ণ দেশে পাঠানো থেকে বিরত রাখবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টিকটকটিকটক চ্যালেঞ্জ

এই বিভাগ থেকে আরও পড়ুন

যেসব বিষয়ে খেয়াল রাখলে হ্যাং করবে না স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

৫৯ শতাংশ নারীর হাতে নেই স্মার্টফোন

নিষিদ্ধ নয়, সচেতনতাই নিরাপদ ইন্টারনেটের সমাধান
প্রযুক্তি সংবাদ

নিষিদ্ধ নয়, সচেতনতাই নিরাপদ ইন্টারনেটের সমাধান

হেডফোন ও স্পিকার আনতে যাচ্ছে টেসলা
নির্বাচিত

হেডফোন ও স্পিকার আনতে যাচ্ছে টেসলা

ফেব্রুয়ারি ২০২৬-এ আসছে স্যামসাং এস২৬: জেনে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন
প্রযুক্তি বাজার

ফেব্রুয়ারি ২০২৬-এ আসছে স্যামসাং এস২৬: জেনে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন

ভারতের আধার প্রকল্পে বাংলাদেশের সফটওয়্যার
নির্বাচিত

ভারতের আধার প্রকল্পে বাংলাদেশের সফটওয়্যার

শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় পুরো বাণিজ্য ব্যবস্থা ডিজিটাল হওয়া অনিবার্য: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় পুরো বাণিজ্য ব্যবস্থা ডিজিটাল হওয়া অনিবার্য: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ
প্রযুক্তি সংবাদ

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ
প্রযুক্তি সংবাদ

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ

প্রযুক্তি পরামর্শ

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি
প্রযুক্তি সংবাদ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ
প্রযুক্তি সংবাদ

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টমস হাউস ও...

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

উপহার হিসেবে শেয়ার পেয়েছেন ওয়ালটন হাই-টেকের পরিচালক

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর

মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 November 2022

টিকটকের লাগাম টানতে চায় যুক্তরাষ্ট্র

Techzoom.TV |
TechzoomTV